চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৬ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নাঈম হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ২৮ অক্টোবর দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বারিউল ইসলাম, তোফিকুল ইসলাম, শফিকুল আলম, সেরাজুল ইসলাম ফিটু, মো. মহাজন ও জেনারুল ইসলাম। এ সময় জেনারুল ছাড়া অন্য সবাই আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আঞ্জুমান আরা জানান, শিবগঞ্জ উপজেলার কাগমারী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নাঈম রাজমিস্ত্রির যোগানদার হিসেবে কাজ করতেন।

গত ২০০৭ সালের ৮ অক্টোবর নাঈম খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরের দিন (৯ অক্টোবর) দুপুরে এলাকার একটি আমবাগানে নাঈমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পূর্ব শত্রুতার জেরে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এমন ধারণায় নাঈমের মা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা সিআইডির উপ পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শহিদুল ইসলাম, সাইদুর রহমান, আহসান হাবিব, দবির উদ্দিন, আসাদুল হক, জিয়াউল হক ও আজিজুল হককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

সর্বশেষ সংবাদ

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলায় ৬ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নাঈম হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার ২৮ অক্টোবর দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বারিউল ইসলাম, তোফিকুল ইসলাম, শফিকুল আলম, সেরাজুল ইসলাম ফিটু, মো. মহাজন ও জেনারুল ইসলাম। এ সময় জেনারুল ছাড়া অন্য সবাই আদালতে উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আঞ্জুমান আরা জানান, শিবগঞ্জ উপজেলার কাগমারী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে নাঈম রাজমিস্ত্রির যোগানদার হিসেবে কাজ করতেন।

গত ২০০৭ সালের ৮ অক্টোবর নাঈম খাবার খেয়ে বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। পরের দিন (৯ অক্টোবর) দুপুরে এলাকার একটি আমবাগানে নাঈমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পূর্ব শত্রুতার জেরে কেউ এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এমন ধারণায় নাঈমের মা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা সিআইডির উপ পরিদর্শক (এসআই) সেকেন্দার আলী ২০০৮ সালের ৪ সেপ্টেম্বর আদালতে এ মামলার অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে বিচারক ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি শহিদুল ইসলাম, সাইদুর রহমান, আহসান হাবিব, দবির উদ্দিন, আসাদুল হক, জিয়াউল হক ও আজিজুল হককে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD