নারায়ণগঞ্জে এক বোতল ফেন্সিডিলের মুল্যে পৌনে তিন লাখ টাকা!!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- আর্শ্চয্য হলেও সত্য নিজস্ব সোর্সের মাধ্যমে ১ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে এমন অভিনব নাটক সাজিয়ে এক গার্মেন্টস স্টক লট ব্যবসায়ীকে আটক করে ২ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নিলো জেলা গোয়েন্দা পুলিশ চৌকস উপপরিদর্শক মো.হুমায়ুন। বুধবার ( ১৪ নভেম্বর ) দুপুর ১২টায় ডিবি অফিসের সামনেই সোর্সের মাধ্যমে এ নাটকটি রচনা করেন এসআই হুমায়ুন।

ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের সোর্স ও গার্মেন্টস এর স্টক লট মালের দালাল সালাউদ্দিন শহরের ১নং গেইট এলাকার স্ট লট ব্যবসায়ী সঞ্চয়কে গার্মেন্টেসের মাল সংগ্রহের কথা বলে বিসিক নিয়ে যাওয়ার কথা বলে রিক্সাযোগে জেলা গোয়েন্দা পুলিশের সামনে নিয়ে আসে। এ সময় সোর্স সালাউদ্দিনের পেন্টের পকেটে থাকা একটি ফেন্সিডিল ডিবি অফিসের সামনে খাওয়া শুরু করে। এ সময় সালাউদ্দিনের পুর্ব পরিকল্পনা মোতাবেক ডিবি পুলিশের এসআই হুমায়ুন সালাউদ্দিনসহ সঞ্চয়কে আটক করে তাদের অফিসের ভেতরে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ী সঞ্চয়ের সাথে থাকা নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা,মানিব্যাগ,এনআইডি স্মার্ট কার্ড ও মুঠোফোনগুলো হাতিয়ে নেয় ডিবি সদস্যরা। ভেতরে নিয়ে সোর্স সালাউদ্দিনকে ছেড়ে দিলেও স্টক লট ব্যবসায়ী সঞ্চয়কে আটক করে রাখেন এসআই হুমায়ুনসহ সঙ্গীয়রা। তাকে কি কারনে আটক করে পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ সদস্যরা তাকে চড়-থাপ্পর মেরে বলেন ,তুই ফেন্সিডিল ব্যবসা করিস। যদি তুই মামলা থেকে বাচতে চাস তাহলে আরো টাকা নিয়ে আয় পরিবারের সদস্যদের ফোন দিয়ে। নিজের মান সম্মান বাচাঁতে পরবর্তীতে স্টক লট ব্যবসায়ী সঞ্চয় তার পরিবারের সাথে যোগাযোগ করে আরো ১ লাখ টাকা এনে পুলিশকে দিয়ে ঐদিন বিকেল ৫টায় ছাড়া পায় পুলিশের কবল থেকে।

ব্যবসায়ী সঞ্চয় জানান,আমি যেহেতু স্টক লটের ব্যবসা করি তাই সব সময়ই আমার কাছে নগদ টাকা থাকে। সালাউদ্দিন আগে থেকেই ডিবি পুলিশের সাথে সখ্যতা করে এমন কাজটি করবে আমাকে নিয়ে তা আমার জানা ছিলনা। এখন সালাউদ্দিনকে ফোন দিলে সে আমার ফোন রিসিভ করেনা। এদিকে বুধবার এসআই হুমায়ুনের কাছে থেকে যাওয়া ব্যবসায়ী সঞ্চয়ের এনআইডি কার্ডটি শনিবার ( ১৬ নভেম্বর) আওয়ামীলীগের সহযোগী সংগঠনের কিছু নেতার মধ্যস্থতায় নিয়ে আসেন ব্যবসায়ী সঞ্চয়।

এ বিষয়ে ডিবির চৌকস এসআই হুমায়ুনের মুঠোফোনে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন,আপনাকে কে এমন তথ্য দিয়েছে তাকে নিয়ে ডিবি অফিসে আসুন আমি অফিসেই আছি বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে ডিবি পুলিশ অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মো.এনামুল হক এনামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এ বিষয়টি আমি একেবারেই জানিনা। তবে আপনার কাছ থেকে জানতে পেলাম।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে এক বোতল ফেন্সিডিলের মুল্যে পৌনে তিন লাখ টাকা!!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ:- আর্শ্চয্য হলেও সত্য নিজস্ব সোর্সের মাধ্যমে ১ বোতল ফেন্সিডিল পাওয়া গেছে এমন অভিনব নাটক সাজিয়ে এক গার্মেন্টস স্টক লট ব্যবসায়ীকে আটক করে ২ লাখ ৮৫ হাজার টাকা হাতিয়ে নিলো জেলা গোয়েন্দা পুলিশ চৌকস উপপরিদর্শক মো.হুমায়ুন। বুধবার ( ১৪ নভেম্বর ) দুপুর ১২টায় ডিবি অফিসের সামনেই সোর্সের মাধ্যমে এ নাটকটি রচনা করেন এসআই হুমায়ুন।

ব্যাপক তথ্যানুসন্ধানে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের সোর্স ও গার্মেন্টস এর স্টক লট মালের দালাল সালাউদ্দিন শহরের ১নং গেইট এলাকার স্ট লট ব্যবসায়ী সঞ্চয়কে গার্মেন্টেসের মাল সংগ্রহের কথা বলে বিসিক নিয়ে যাওয়ার কথা বলে রিক্সাযোগে জেলা গোয়েন্দা পুলিশের সামনে নিয়ে আসে। এ সময় সোর্স সালাউদ্দিনের পেন্টের পকেটে থাকা একটি ফেন্সিডিল ডিবি অফিসের সামনে খাওয়া শুরু করে। এ সময় সালাউদ্দিনের পুর্ব পরিকল্পনা মোতাবেক ডিবি পুলিশের এসআই হুমায়ুন সালাউদ্দিনসহ সঞ্চয়কে আটক করে তাদের অফিসের ভেতরে নিয়ে যায়। এ সময় ব্যবসায়ী সঞ্চয়ের সাথে থাকা নগদ ১ লাখ ৮৫ হাজার টাকা,মানিব্যাগ,এনআইডি স্মার্ট কার্ড ও মুঠোফোনগুলো হাতিয়ে নেয় ডিবি সদস্যরা। ভেতরে নিয়ে সোর্স সালাউদ্দিনকে ছেড়ে দিলেও স্টক লট ব্যবসায়ী সঞ্চয়কে আটক করে রাখেন এসআই হুমায়ুনসহ সঙ্গীয়রা। তাকে কি কারনে আটক করে পুলিশের কাছে জানতে চাইলে পুলিশ সদস্যরা তাকে চড়-থাপ্পর মেরে বলেন ,তুই ফেন্সিডিল ব্যবসা করিস। যদি তুই মামলা থেকে বাচতে চাস তাহলে আরো টাকা নিয়ে আয় পরিবারের সদস্যদের ফোন দিয়ে। নিজের মান সম্মান বাচাঁতে পরবর্তীতে স্টক লট ব্যবসায়ী সঞ্চয় তার পরিবারের সাথে যোগাযোগ করে আরো ১ লাখ টাকা এনে পুলিশকে দিয়ে ঐদিন বিকেল ৫টায় ছাড়া পায় পুলিশের কবল থেকে।

ব্যবসায়ী সঞ্চয় জানান,আমি যেহেতু স্টক লটের ব্যবসা করি তাই সব সময়ই আমার কাছে নগদ টাকা থাকে। সালাউদ্দিন আগে থেকেই ডিবি পুলিশের সাথে সখ্যতা করে এমন কাজটি করবে আমাকে নিয়ে তা আমার জানা ছিলনা। এখন সালাউদ্দিনকে ফোন দিলে সে আমার ফোন রিসিভ করেনা। এদিকে বুধবার এসআই হুমায়ুনের কাছে থেকে যাওয়া ব্যবসায়ী সঞ্চয়ের এনআইডি কার্ডটি শনিবার ( ১৬ নভেম্বর) আওয়ামীলীগের সহযোগী সংগঠনের কিছু নেতার মধ্যস্থতায় নিয়ে আসেন ব্যবসায়ী সঞ্চয়।

এ বিষয়ে ডিবির চৌকস এসআই হুমায়ুনের মুঠোফোনে যোগাযোগ করে বিস্তারিত জানতে চাইলে তিনি বলেন,আপনাকে কে এমন তথ্য দিয়েছে তাকে নিয়ে ডিবি অফিসে আসুন আমি অফিসেই আছি বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে ডিবি পুলিশ অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) মো.এনামুল হক এনামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,এ বিষয়টি আমি একেবারেই জানিনা। তবে আপনার কাছ থেকে জানতে পেলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD