প্রাক্তন প্রেমিকের উপর চটেছেন ভারতীয় গায়িকা নেহা

শেয়ার করুন...

ভারতীয় গায়িকা নেহা কাক্কর ও অভিনেতা হিমাংশ কোহলির প্রেমের গল্প প্রায় সবার জানা। কিন্তু তাদের সেই মধুর সম্পর্ক এখন অতীত। হিমাংশের সঙ্গে ব্রেকআপ হয়েছে নেহার। ব্রেকআপের পর অবসাদে ভুগছিলেন এই গায়িকা। রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর এবারের আসরে বিচারকের আসনে রয়েছেন নেহা। এই শোয়ে এক প্রতিযোগীর গান শুনে আবেগাপ্লুত হয়ে কেঁদেছিলেন তিনি। সেই সময় তার ব্রেকআপ নিয়ে বেশ আলোচনা হয়। এরপর একটি কনসার্টে ‘মাহি বে’গান গাইতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এমনকি গান শুরুর আগে শ্রোতাদের উদ্দেশ্যে জানান, তার মতো যাদের হৃদয় ভেঙেছে তাদেরকে এটি উৎসর্গ করছেন তিনি।

এদিকে নেহার সঙ্গে ব্রেকআপ নিয়ে এতদিন চুপ ছিলেন হিমাংশ কোহলি। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, পরস্পরের সম্মতিতেই নেহা ও তার ব্রেকআপ হয়। কিন্তু নেহা সবার সামনে কেঁদে তাকে ভিলেন সাজিয়েছে। প্রকৃত ঘটনা সবাই জানেন না। এছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন হিমাংশ। তবে প্রাক্তন প্রেমিকের এই কথাতে ভীষণ চটেছেন নেহা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তিনি। এর ক্যাপশনে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই গায়িকা। পোস্টে হিমাংশের নাম উল্লেখ করেননি নেহা। তবে বুঝতে বাকি নেই, এই অভিনেতাকে উদ্দেশ্য করেই তিনি কথাগুলো বলেছেন।

নেহা লিখেছেন, সৃষ্টিকর্তার ইচ্ছায়, জীবনে সবকিছুই পেয়েছি। সত্যিই অনেক সুখী জীবনযাপন করছি। সৃষ্টিকর্তার করুণা ও ভালো কর্মের ফল। যারা আমাকে নিয়ে খারাপ কিছু বলে তারা সবাই প্রতারক ও ঈর্ষান্বিত এবং খবরে আসার জন্য আমার নাম ও খ্যাতি ব্যবহার করছে। আগেও করেছে এবং এখন আমার আড়ালে ব্যবহার করছে। নিজের কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করো, আমাকে ব্যবহার করে নয়। যদি মুখ খুলি তাহলে তোমার মা, বাবা, বোন সবার কৃতকর্ম সামনে নিয়ে আসব— তারা আমার সঙ্গে যা করেছেন এবং আমাকে যা বলেছেন। আমার নাম ব্যবহার করবে না। সবার সামনে বেচারা সেজে আমাকে ভিলেন বানানোর চেষ্টা করো না। সতর্ক করছি! আমার কাছ থেকে ও আমার নাম থেকে দূরে থাকো।

এদিকে সম্প্রতি গুঞ্জন ওঠে, সংগীতশিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নেহা। তারা বিয়েও করছেন। বিভিন্ন জায়গায় একসঙ্গে তাদের দেখা যায়। কিন্তু পরবর্তীতে জানা যায়, এর সবই ইন্ডিয়ান আইডলের প্রচারের জন্য করেছেন তারা।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাক্তন প্রেমিকের উপর চটেছেন ভারতীয় গায়িকা নেহা

শেয়ার করুন...

ভারতীয় গায়িকা নেহা কাক্কর ও অভিনেতা হিমাংশ কোহলির প্রেমের গল্প প্রায় সবার জানা। কিন্তু তাদের সেই মধুর সম্পর্ক এখন অতীত। হিমাংশের সঙ্গে ব্রেকআপ হয়েছে নেহার। ব্রেকআপের পর অবসাদে ভুগছিলেন এই গায়িকা। রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল-এর এবারের আসরে বিচারকের আসনে রয়েছেন নেহা। এই শোয়ে এক প্রতিযোগীর গান শুনে আবেগাপ্লুত হয়ে কেঁদেছিলেন তিনি। সেই সময় তার ব্রেকআপ নিয়ে বেশ আলোচনা হয়। এরপর একটি কনসার্টে ‘মাহি বে’গান গাইতে গিয়ে কেঁদে ফেলেন তিনি। এমনকি গান শুরুর আগে শ্রোতাদের উদ্দেশ্যে জানান, তার মতো যাদের হৃদয় ভেঙেছে তাদেরকে এটি উৎসর্গ করছেন তিনি।

এদিকে নেহার সঙ্গে ব্রেকআপ নিয়ে এতদিন চুপ ছিলেন হিমাংশ কোহলি। কিন্তু সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, পরস্পরের সম্মতিতেই নেহা ও তার ব্রেকআপ হয়। কিন্তু নেহা সবার সামনে কেঁদে তাকে ভিলেন সাজিয়েছে। প্রকৃত ঘটনা সবাই জানেন না। এছাড়াও বিভিন্ন বিষয়ে কথা বলেন হিমাংশ। তবে প্রাক্তন প্রেমিকের এই কথাতে ভীষণ চটেছেন নেহা। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তিনি। এর ক্যাপশনে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই গায়িকা। পোস্টে হিমাংশের নাম উল্লেখ করেননি নেহা। তবে বুঝতে বাকি নেই, এই অভিনেতাকে উদ্দেশ্য করেই তিনি কথাগুলো বলেছেন।

নেহা লিখেছেন, সৃষ্টিকর্তার ইচ্ছায়, জীবনে সবকিছুই পেয়েছি। সত্যিই অনেক সুখী জীবনযাপন করছি। সৃষ্টিকর্তার করুণা ও ভালো কর্মের ফল। যারা আমাকে নিয়ে খারাপ কিছু বলে তারা সবাই প্রতারক ও ঈর্ষান্বিত এবং খবরে আসার জন্য আমার নাম ও খ্যাতি ব্যবহার করছে। আগেও করেছে এবং এখন আমার আড়ালে ব্যবহার করছে। নিজের কাজের মাধ্যমে খ্যাতি অর্জন করো, আমাকে ব্যবহার করে নয়। যদি মুখ খুলি তাহলে তোমার মা, বাবা, বোন সবার কৃতকর্ম সামনে নিয়ে আসব— তারা আমার সঙ্গে যা করেছেন এবং আমাকে যা বলেছেন। আমার নাম ব্যবহার করবে না। সবার সামনে বেচারা সেজে আমাকে ভিলেন বানানোর চেষ্টা করো না। সতর্ক করছি! আমার কাছ থেকে ও আমার নাম থেকে দূরে থাকো।

এদিকে সম্প্রতি গুঞ্জন ওঠে, সংগীতশিল্পী উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন নেহা। তারা বিয়েও করছেন। বিভিন্ন জায়গায় একসঙ্গে তাদের দেখা যায়। কিন্তু পরবর্তীতে জানা যায়, এর সবই ইন্ডিয়ান আইডলের প্রচারের জন্য করেছেন তারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD