কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন...

রাজধানীর পুরানা পল্টনের রিসোর্সফুল টাওয়ারে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আমেলা (নির্বাহী পরিষদ) সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে অনাস্থা, গুরুতর অভিযোগ এবং তীব্র আলোচনা হয়েছে। সভা শেষে বিষয়টি তদন্তে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের ১০ম তলায় অনুষ্ঠিত সভায় একাধিক সাংগঠনিক বিষয় আলোচনার পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা জমিয়তের পরিস্থিতি বিশেষভাবে আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি বিষয়টি উপস্থাপন করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা ফেরদাউসুর রহমান অভিযোগ করেন, মুফতী মনির কাসেমীর কারণে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না এবং জেলার নেতৃবৃন্দ তাকে সহযোগিতা করছেন না। এ সময় কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক তাকে উদ্দেশ্য করে বলেন, তার বিরুদ্ধে জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের স্বাক্ষরিত অনাস্থা ও লিখিত অভিযোগ জমা হয়েছে, ফলে তার বক্তব্যের ভিত্তি নেই। এ কথা বলার পর মাওলানা ফেরদাউস নীরব হয়ে যান।

পরবর্তীতে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তিনি মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, ২০২১ সালে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এএসপি আলেপের কাছে অর্থের বিনিময়ে তথ্য সরবরাহ করে মুফতী মনির হোসাইন কাসেমীসহ অর্ধশত আলেমকে গ্রেফতারে সহযোগিতা করা হয়, যার প্রত্যক্ষ সাক্ষী তিনি নিজেই।

এছাড়াও অভিযোগ করা হয়, মোটা অংকের টাকার বিনিময়ে সোনারগাঁওয়ের খেলাফত মজলিস নেতা মাওলানা ইকবাল, মাওলানা শিবলী ও মাওলানা মহিউদ্দিন খানসহ কয়েকজনকে রাজধানীর জুড়াইন কবরস্থান মসজিদ থেকে গ্রেফতার করাতে ভূমিকা রাখেন মাওলানা ফেরদাউস।

মাওলানা হারুনুর রশিদ আরও অভিযোগ করেন, ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের কাছে অর্থের বিনিময়ে পোলিং এজেন্ট স্লিপ বিক্রি করা হয়। এছাড়া সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও তিনি বিদ্রোহী প্রার্থী শাহ আলম, গিয়াসউদ্দিন (ফুটবল প্রতীক) এবং ‘কিং মেকার’খ্যাত রিপাবলিকের হাতি মার্কার প্রার্থী মোহাম্মদ আলীর সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করতেন।

অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের আগের রাতে শহরের জামতলায় মহানগর সম্পাদক মাওলানা মনোয়ারের বাসায় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করে মাওলানা ফেরদাউস উচ্চস্বরে বলেন, “মুফতী মনিরকে কোনোভাবেই নির্বাচনে পাশ করানো যাবে না। যদি সে জয়ী হয়, তাহলে আমাকে গ্রেফতার করাবে, কারণ আমি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিয়ে গ্রেফতার করিয়েছি।”

সভায় এসব অভিযোগ উপস্থাপনের সময় মুফতী মনির হোসাইন কাসেমী উপস্থিত ছিলেন এবং পুরো সময়জুড়ে মাওলানা ফেরদাউসকে নীরব ও মাথা নিচু অবস্থায় দেখা যায় বলে উপস্থিত সূত্র জানায়।

আলোচনার এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেয়, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত ও মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজের নেতৃত্বে গঠিত এ কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সহকারী মহাসচিব মাওলানা নাসির উদ্দিন খানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে (৪ মে ২০২৬) তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, মাওলানা ফেরদাউস সভায় নিয়মবহির্ভূতভাবে আমেলার সদস্য নন—এমন ব্যক্তিদের (মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা দায়েমী, সালাহউদ্দিনসহ আরও অনেকে) নিয়ে আসেন এবং একটি কালো মাইক্রোবাসে ভাড়াটিয়া লোকজনও উপস্থিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রউফ ইউসুফী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ঢাকা মহানগর সভাপতি মাওলানা মাহবুবুল আলম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী মনির হোসাইন কাসেমী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা তৈয়ব আল হুসাইনীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর কেন্দ্রীয় কমিটি পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

» ফতুল্লা প্রেস ক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

শেয়ার করুন...

রাজধানীর পুরানা পল্টনের রিসোর্সফুল টাওয়ারে জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় আমেলা (নির্বাহী পরিষদ) সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমানকে ঘিরে অনাস্থা, গুরুতর অভিযোগ এবং তীব্র আলোচনা হয়েছে। সভা শেষে বিষয়টি তদন্তে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকাল ১১টা থেকে কেন্দ্রীয় কার্যালয়ের ১০ম তলায় অনুষ্ঠিত সভায় একাধিক সাংগঠনিক বিষয় আলোচনার পাশাপাশি নারায়ণগঞ্জ জেলা জমিয়তের পরিস্থিতি বিশেষভাবে আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়। কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি বিষয়টি উপস্থাপন করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মাওলানা ফেরদাউসুর রহমান অভিযোগ করেন, মুফতী মনির কাসেমীর কারণে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারছেন না এবং জেলার নেতৃবৃন্দ তাকে সহযোগিতা করছেন না। এ সময় কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক তাকে উদ্দেশ্য করে বলেন, তার বিরুদ্ধে জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের স্বাক্ষরিত অনাস্থা ও লিখিত অভিযোগ জমা হয়েছে, ফলে তার বক্তব্যের ভিত্তি নেই। এ কথা বলার পর মাওলানা ফেরদাউস নীরব হয়ে যান।

পরবর্তীতে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হারুনুর রশিদকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হলে তিনি মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ উত্থাপন করেন। তিনি দাবি করেন, ২০২১ সালে র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার এএসপি আলেপের কাছে অর্থের বিনিময়ে তথ্য সরবরাহ করে মুফতী মনির হোসাইন কাসেমীসহ অর্ধশত আলেমকে গ্রেফতারে সহযোগিতা করা হয়, যার প্রত্যক্ষ সাক্ষী তিনি নিজেই।

এছাড়াও অভিযোগ করা হয়, মোটা অংকের টাকার বিনিময়ে সোনারগাঁওয়ের খেলাফত মজলিস নেতা মাওলানা ইকবাল, মাওলানা শিবলী ও মাওলানা মহিউদ্দিন খানসহ কয়েকজনকে রাজধানীর জুড়াইন কবরস্থান মসজিদ থেকে গ্রেফতার করাতে ভূমিকা রাখেন মাওলানা ফেরদাউস।

মাওলানা হারুনুর রশিদ আরও অভিযোগ করেন, ২০১৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের কাছে অর্থের বিনিময়ে পোলিং এজেন্ট স্লিপ বিক্রি করা হয়। এছাড়া সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী থাকা সত্ত্বেও তিনি বিদ্রোহী প্রার্থী শাহ আলম, গিয়াসউদ্দিন (ফুটবল প্রতীক) এবং ‘কিং মেকার’খ্যাত রিপাবলিকের হাতি মার্কার প্রার্থী মোহাম্মদ আলীর সঙ্গে গোপনে নিয়মিত বৈঠক করতেন।

অভিযোগে আরও বলা হয়, নির্বাচনের আগের রাতে শহরের জামতলায় মহানগর সম্পাদক মাওলানা মনোয়ারের বাসায় যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করে মাওলানা ফেরদাউস উচ্চস্বরে বলেন, “মুফতী মনিরকে কোনোভাবেই নির্বাচনে পাশ করানো যাবে না। যদি সে জয়ী হয়, তাহলে আমাকে গ্রেফতার করাবে, কারণ আমি তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য দিয়ে গ্রেফতার করিয়েছি।”

সভায় এসব অভিযোগ উপস্থাপনের সময় মুফতী মনির হোসাইন কাসেমী উপস্থিত ছিলেন এবং পুরো সময়জুড়ে মাওলানা ফেরদাউসকে নীরব ও মাথা নিচু অবস্থায় দেখা যায় বলে উপস্থিত সূত্র জানায়।

আলোচনার এক পর্যায়ে কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত নেয়, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত ও মাওলানা ফেরদাউসুর রহমানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হবে। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজিজের নেতৃত্বে গঠিত এ কমিটিতে সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সহকারী মহাসচিব মাওলানা নাসির উদ্দিন খানকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে (৪ মে ২০২৬) তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, কেন্দ্রীয় এক নেতা নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, মাওলানা ফেরদাউস সভায় নিয়মবহির্ভূতভাবে আমেলার সদস্য নন—এমন ব্যক্তিদের (মাওলানা তাজুল ইসলাম আব্বাস, মাওলানা দায়েমী, সালাহউদ্দিনসহ আরও অনেকে) নিয়ে আসেন এবং একটি কালো মাইক্রোবাসে ভাড়াটিয়া লোকজনও উপস্থিত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক এবং সঞ্চালনা করেন মহাসচিব মাওলানা মঞ্জুর ইসলাম আফেন্দি। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রউফ ইউসুফী, মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, ঢাকা মহানগর সভাপতি মাওলানা মাহবুবুল আলম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুফতী মনির হোসাইন কাসেমী, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাওলানা তৈয়ব আল হুসাইনীসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, তদন্ত প্রতিবেদন জমা হওয়ার পর কেন্দ্রীয় কমিটি পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD