আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

শেয়ার করুন...

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সংযত রাজনৈতিক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের উদ্দেশে বলেন, যারা একসময় আপনার শিষ্য ছিলেন, তারা আজ আপনার কথা শোনে না বলেই কি তারা মন্দ হয়ে গেল? আজ আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, একসময় আপনিই তো তাদের ওস্তাদ ছিলেন।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) বিকেলে ফতুল্লা ডিআইটি মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর জাহাজ কেটে বিক্রি, বিসিক এলাকায় মহড়া ও ইপিজেডের জুটের ট্রাক লুট-এসব কারা করেছে, তা জনগণ ভালোভাবেই জানে। তাই কাউকে দোষারোপ করার আগে সংযত হয়ে কথা বলা উচিত।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান এবং থানা বিএনপির বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী।

বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী আরো বলেন, বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো হিংস্র রাজনীতি করে না। বিএনপি যদি সত্যিই এত খারাপ দল হতো, তাহলে গত দুই বছর আপনারা নিজ নিজ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারতেন না।

তিনি নির্বাচিত হলে ফতুল্লার জন্য একটি আধুনিক মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, ফতুল্লা থানা বিএনপি একটি শক্তিশালী ইউনিট এবং জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণকে ভোটকেন্দ্রমুখী করা সম্ভব হবে। “ইনশাআল্লাহ আমরা জয়ী হবো। অতীতেও হারিনি, এবারও হারবো না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও সাধারণ মানুষের ওপর জুলুম করেছে, তাদের বিচার অবশ্যই হবে। তবে যারা নিরীহ ও সাধারণ মানুষকে বিরক্ত করেনি, তাদের কেউ স্পর্শ করবে না।

তিনি বলেন, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নই। আমি নির্বাচন করছি পুরো ফতুল্লার মানুষের জন্য। তাদের ভোট চাই-যাতে তাদের উন্নয়নে আমি কাজ করতে পারি।

সর্বশেষ সংবাদ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

» ফতুল্লা প্রেস ক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

শেয়ার করুন...

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও সংযত রাজনৈতিক আচরণের আহ্বান জানিয়েছেন বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের উদ্দেশে বলেন, যারা একসময় আপনার শিষ্য ছিলেন, তারা আজ আপনার কথা শোনে না বলেই কি তারা মন্দ হয়ে গেল? আজ আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, একসময় আপনিই তো তাদের ওস্তাদ ছিলেন।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি ) বিকেলে ফতুল্লা ডিআইটি মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর জাহাজ কেটে বিক্রি, বিসিক এলাকায় মহড়া ও ইপিজেডের জুটের ট্রাক লুট-এসব কারা করেছে, তা জনগণ ভালোভাবেই জানে। তাই কাউকে দোষারোপ করার আগে সংযত হয়ে কথা বলা উচিত।

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া এবং সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রহিমা শরীফ মায়া, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, জেলা জমিয়তে উলামা ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান এবং থানা বিএনপির বিষয়ক সম্পাদক আমির হোসেন বেপারী।

বক্তব্যে মুফতি মনির হোসাইন কাসেমী আরো বলেন, বিএনপি কখনোই আওয়ামী লীগের মতো হিংস্র রাজনীতি করে না। বিএনপি যদি সত্যিই এত খারাপ দল হতো, তাহলে গত দুই বছর আপনারা নিজ নিজ বাড়িতে শান্তিতে ঘুমাতে পারতেন না।

তিনি নির্বাচিত হলে ফতুল্লার জন্য একটি আধুনিক মেডিকেল হাসপাতাল প্রতিষ্ঠা, জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান এবং মাদক ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করেন।

তিনি আরও বলেন, ফতুল্লা থানা বিএনপি একটি শক্তিশালী ইউনিট এবং জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জনগণকে ভোটকেন্দ্রমুখী করা সম্ভব হবে। “ইনশাআল্লাহ আমরা জয়ী হবো। অতীতেও হারিনি, এবারও হারবো না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও সাধারণ মানুষের ওপর জুলুম করেছে, তাদের বিচার অবশ্যই হবে। তবে যারা নিরীহ ও সাধারণ মানুষকে বিরক্ত করেনি, তাদের কেউ স্পর্শ করবে না।

তিনি বলেন, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে নই। আমি নির্বাচন করছি পুরো ফতুল্লার মানুষের জন্য। তাদের ভোট চাই-যাতে তাদের উন্নয়নে আমি কাজ করতে পারি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD