ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকারিয়া (৩৮)কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (৩১ মে) গভীর রাতে হরিহরপাড়া শীষমহল এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে অভিযানের সময় তার বড় ভাই ও সহযোগী মাদক কারবারি রিয়াজ পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরপাড়া শীষমহল এলাকার রিয়াজ ও জাকারিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার একটি সক্রিয় নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, তারা প্রকাশ্যে মাদক বিক্রি করলেও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরেই আইনের আওতার বাইরে ছিল।

সম্প্রতি স্থানীয় যুবক সেলিম তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, জাকারিয়া, রিয়াজ ও তাদের কয়েকজন সহযোগী সেলিমকে ধরে নিয়ে নির্মমভাবে মারধর ও নির্যাতন করে গুরুতর আহত করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েতের মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জাকারিয়াকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার এসআই নন্দন চন্দ্র সরকার বলেন, জাকারিয়া ও রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়দের অভিযোগ এবং তদন্তের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি রিয়াজ পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জাকারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক রিয়াজকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক ব্যবসা বন্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকলে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে। তারা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকারিয়া (৩৮)কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (৩১ মে) গভীর রাতে হরিহরপাড়া শীষমহল এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে অভিযানের সময় তার বড় ভাই ও সহযোগী মাদক কারবারি রিয়াজ পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হরিহরপাড়া শীষমহল এলাকার রিয়াজ ও জাকারিয়া দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার একটি সক্রিয় নেটওয়ার্ক পরিচালনা করে আসছিল। স্থানীয়দের অভিযোগ, তারা প্রকাশ্যে মাদক বিক্রি করলেও প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরেই আইনের আওতার বাইরে ছিল।

সম্প্রতি স্থানীয় যুবক সেলিম তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, জাকারিয়া, রিয়াজ ও তাদের কয়েকজন সহযোগী সেলিমকে ধরে নিয়ে নির্মমভাবে মারধর ও নির্যাতন করে গুরুতর আহত করে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে স্থানীয় পঞ্চায়েতের মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা পুলিশের কাছে লিখিত ও মৌখিকভাবে অভিযোগ জানিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অভিযোগের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জাকারিয়াকে গ্রেপ্তার করে।

ফতুল্লা মডেল থানার এসআই নন্দন চন্দ্র সরকার বলেন, জাকারিয়া ও রিয়াজ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়দের অভিযোগ এবং তদন্তের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জাকারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামি রিয়াজ পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব হোসেন বলেন, “সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জাকারিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি পলাতক রিয়াজকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক ব্যবসা বন্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত থাকলে যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা সম্ভব হবে। তারা দ্রুত পলাতক আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD