আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

শেয়ার করুন...

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে  নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী মনির হোসাইন কাসেমীকে (খেজুর গাছ) সতর্ক করেছে নির্বাচন কমিশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন-১) মোহাম্মদ দিদার হোসেন খন্দকার সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সতর্কতা দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনির হোসাইন ২০২ নারায়ণগঞ্জ-এ ৪ সংসদীয় আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী।

তার পক্ষে নারায়ণগঞ্জ জেলা জমিয়ত কর্তৃক নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে মনির হোসাইন কাসেমীর ছবিসহ ‘খেজুর গাছ ও ধানের শীষ’ সম্মিলিত প্রতীক প্রদর্শনপূর্বক ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

এবং ফতুল্লায় ৭ ওয়ার্ডের ১টি জনসভায় ভোটারদের নিকট খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনি প্রচারণা চালিয়েছে মর্মে গত ১৫ জানুয়ারি দায়িত্বরত ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটির নিকট একটি অভিযোগ দাখিল করা হয়।

সংশ্লিষ্ট ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটি উক্ত অভিযোগ অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করেন।

উক্ত অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, মনির হোসাইন কাসেমী উক্ত কার্য দ্বারা আইনে নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন করে এবং জনসভায় ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনি প্রচারণা করার কারণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে।

উক্ত আচরণবিধি লঙ্ঘনের ফলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে। এমতাবস্থায়, নির্বাচন কমিশন গণপ্রাতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ক (৯৩) অনুসারে মনির হোসাইন কাসেমীকে নির্বাচন পূর্ব সময়ে কোন প্রকার আচরণবিধি লঙ্ঘন হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মনির হোসাইন কাসেমীকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর কোন বিধি পুনরায় লঙ্ঘন হতে বিরত থাকার জন্য নির্দেশনাসহ উক্ত নির্দেশনা প্রতিপালন না করলে গণপ্রতিনিধিত আদেশ, ১৯৭২ এর ১৯৩ (৬৩) অনুচ্ছেদ অনুযায়ী তার উপর জরিমানা আরোপ এমনকি তার প্রার্থীতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হয়।

সর্বশেষ সংবাদ

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

» শোকজের মুখে দাবি ওসি ফতুল্লার, ​৩ ঘণ্টার আদেশ ৪ ঘণ্টা পর পেলেও তাৎক্ষণিক প্রবাসী উদ্ধার

» বকশীগঞ্জে বিতর্কের মুখে বিএনপির নেতারা, ফেরত দিলেন ৪ হাজার ভিজিএফ কার্ড

» বারহাট্টায় বিভিন্ন ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ

» ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আনোয়ার গ্রেফতার

» বরগুনার আমতলীতে ১৪ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে খালু গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

শেয়ার করুন...

নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে  নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী মনির হোসাইন কাসেমীকে (খেজুর গাছ) সতর্ক করেছে নির্বাচন কমিশন। সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের উপ-সচিব (আইন-১) মোহাম্মদ দিদার হোসেন খন্দকার সাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই সতর্কতা দেয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনির হোসাইন ২০২ নারায়ণগঞ্জ-এ ৪ সংসদীয় আসনের জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলের মনোনীত প্রার্থী।

তার পক্ষে নারায়ণগঞ্জ জেলা জমিয়ত কর্তৃক নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে মনির হোসাইন কাসেমীর ছবিসহ ‘খেজুর গাছ ও ধানের শীষ’ সম্মিলিত প্রতীক প্রদর্শনপূর্বক ব্যানার ও ফেস্টুন স্থাপন করা হয়েছে।

এবং ফতুল্লায় ৭ ওয়ার্ডের ১টি জনসভায় ভোটারদের নিকট খেজুর গাছ প্রতীকে ভোট প্রার্থনা করে নির্বাচনি প্রচারণা চালিয়েছে মর্মে গত ১৫ জানুয়ারি দায়িত্বরত ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটির নিকট একটি অভিযোগ দাখিল করা হয়।

সংশ্লিষ্ট ইলেক্টোরাল ইনকোয়ারি এন্ড এডজুডিকেশন কমিটি উক্ত অভিযোগ অনুসন্ধান করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে গত ১৯ জানুয়ারি নির্বাচন কমিশনে প্রতিবেদন প্রেরণ করেন।

উক্ত অনুসন্ধান প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, মনির হোসাইন কাসেমী উক্ত কার্য দ্বারা আইনে নির্ধারিত সময়ের পূর্বে নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন স্থাপন করে এবং জনসভায় ভোট প্রার্থনার মাধ্যমে নির্বাচনি প্রচারণা করার কারণে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৮ বিধির সুস্পষ্ট লঙ্ঘন করেছে।

উক্ত আচরণবিধি লঙ্ঘনের ফলে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বিঘ্ন ঘটে। এমতাবস্থায়, নির্বাচন কমিশন গণপ্রাতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১১ক (৯৩) অনুসারে মনির হোসাইন কাসেমীকে নির্বাচন পূর্ব সময়ে কোন প্রকার আচরণবিধি লঙ্ঘন হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করেন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মনির হোসাইন কাসেমীকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর কোন বিধি পুনরায় লঙ্ঘন হতে বিরত থাকার জন্য নির্দেশনাসহ উক্ত নির্দেশনা প্রতিপালন না করলে গণপ্রতিনিধিত আদেশ, ১৯৭২ এর ১৯৩ (৬৩) অনুচ্ছেদ অনুযায়ী তার উপর জরিমানা আরোপ এমনকি তার প্রার্থীতা বাতিল করা হতে পারে মর্মে সতর্ক করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD