মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক গম্ভীরা প্রয়াস ফোক থিয়েটারের

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ (বিসিটিআইপি) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন উইনরক ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি জোনাভেল্ড লিসবেথ। রবিবার তিনি প্রয়াসের বিসিটিআইপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে এসে রাজশাহীর গোড়াগাড়ী উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ে এই প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে গম্ভীরা উপভোগ করেন। গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা।

গম্ভীরা দেখে মুগ্ধ হয়ে জোনাভেল্ড লিসবেথ বলেন, আপনাদের পরিবেশনা আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব উপভোগ করেছি।

গম্ভীরা শেষে দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন লিসবেথ। এ সময় তিনি বলেন, মানব পাচার বিশ্বের প্রতিটি দেশের সমস্যা। এটি শুধু বাংলাদেশেই হচ্ছে তা কিন্তু নয়। তিনি মানব পাচারের বিভিন্ন কারণ সম্পর্কেও দর্শনার্থীদের অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উইনরক ইন্টারন্যাশনালের মনিটরিং ম্যানেজার জিনাত রহমান, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রয়াসের মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলামসহ অন্যরা।

এ সময় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আপনারা সবাই সচেতন হবেন, সবাই সতর্ক থাকবেন।

বাইরের অপরিচিত কেউ যদি এখানে আসে তবে তার পরিচয় আগে জানবেন। এখানে আলোচনা হয়েছে মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে। কীভাবে একজন মানুষ আরেকজন মানুষকে প্রলোভন দেখিয়ে পাচার করছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে পরিবারের অন্য সদস্যদের সচেতন করবেন। তিনি বলেন, আমাদের স্কুলের পাশে কিছু নোংরা ছেলে আমাদের মেয়েদেরকে ইভটিজিং করে বিরক্ত করে সে ব্যাপারে সচেতন হবেন এবং আমাদেরকে জানাবেন। এ সময় জনসচেতনতামূলক এই ধরনের প্রোগ্রামের জন্য প্রয়াসকে ধন্যবাদ জানান।

প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেয়া একটি প্রতিষ্ঠান, অর্থাৎ আপনাদেরই সন্তান। এখানে অতিথিরা এসেছেন, তাদের সম্মানে আমরা এই আয়োজনটি করেছি এবং এই কাজগুলো আমরা চালিয়ে যাব। আপনারা সচেতন হবেন, মানবপাচার এবং বাল্যবিয়ে প্রতিরোধ করবেন। সাথে সাথে সামাজিক যে অবক্ষয় হচ্ছে সেটাও প্রতিরোধ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই জায়গায় আমাদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে প্রয়াসের প্রধান কার্যালয় ও রেডিও মহানন্দার স্টুডিও পরিদর্শন করেন জোনাভেল্ড লিসবেথ ও জিনাত রহমান।

উল্লেখ্য, ইউএসএআইডির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছে প্রয়াসের বিসিটিআইপি প্রকল্প।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক গম্ভীরা প্রয়াস ফোক থিয়েটারের

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ (বিসিটিআইপি) প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন উইনরক ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি জোনাভেল্ড লিসবেথ। রবিবার তিনি প্রয়াসের বিসিটিআইপি প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে এসে রাজশাহীর গোড়াগাড়ী উপজেলার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ে এই প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে গম্ভীরা উপভোগ করেন। গম্ভীরা পরিবেশন করেন প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের শিল্পীরা।

গম্ভীরা দেখে মুগ্ধ হয়ে জোনাভেল্ড লিসবেথ বলেন, আপনাদের পরিবেশনা আমার খুব ভালো লেগেছে এবং আমি খুব উপভোগ করেছি।

গম্ভীরা শেষে দর্শনার্থীদের সাথে মতবিনিময় করেন লিসবেথ। এ সময় তিনি বলেন, মানব পাচার বিশ্বের প্রতিটি দেশের সমস্যা। এটি শুধু বাংলাদেশেই হচ্ছে তা কিন্তু নয়। তিনি মানব পাচারের বিভিন্ন কারণ সম্পর্কেও দর্শনার্থীদের অবহিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উইনরক ইন্টারন্যাশনালের মনিটরিং ম্যানেজার জিনাত রহমান, প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন, বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, প্রয়াসের মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দুরুল ইসলামসহ অন্যরা।

এ সময় বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আপনারা সবাই সচেতন হবেন, সবাই সতর্ক থাকবেন।

বাইরের অপরিচিত কেউ যদি এখানে আসে তবে তার পরিচয় আগে জানবেন। এখানে আলোচনা হয়েছে মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধ নিয়ে। কীভাবে একজন মানুষ আরেকজন মানুষকে প্রলোভন দেখিয়ে পাচার করছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে পরিবারের অন্য সদস্যদের সচেতন করবেন। তিনি বলেন, আমাদের স্কুলের পাশে কিছু নোংরা ছেলে আমাদের মেয়েদেরকে ইভটিজিং করে বিরক্ত করে সে ব্যাপারে সচেতন হবেন এবং আমাদেরকে জানাবেন। এ সময় জনসচেতনতামূলক এই ধরনের প্রোগ্রামের জন্য প্রয়াসকে ধন্যবাদ জানান।

প্রয়াসের নির্বাহী পরিচালক হাসিব হোসেন বলেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জে জন্ম নেয়া একটি প্রতিষ্ঠান, অর্থাৎ আপনাদেরই সন্তান। এখানে অতিথিরা এসেছেন, তাদের সম্মানে আমরা এই আয়োজনটি করেছি এবং এই কাজগুলো আমরা চালিয়ে যাব। আপনারা সচেতন হবেন, মানবপাচার এবং বাল্যবিয়ে প্রতিরোধ করবেন। সাথে সাথে সামাজিক যে অবক্ষয় হচ্ছে সেটাও প্রতিরোধ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। সেই জায়গায় আমাদের সচেতন থাকার পরামর্শ দেন তিনি।

এর আগে প্রয়াসের প্রধান কার্যালয় ও রেডিও মহানন্দার স্টুডিও পরিদর্শন করেন জোনাভেল্ড লিসবেথ ও জিনাত রহমান।

উল্লেখ্য, ইউএসএআইডির অর্থায়নে ও উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় মানব পাচার ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করছে প্রয়াসের বিসিটিআইপি প্রকল্প।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD