প্রভাবশালী মহল কর্তৃক টেন্ডার ছাড়াই কালীগঞ্জ বারবাজার কালেজের গাছ কেটে সাবাড়

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কোন টেন্ডার ছাড়াই ঝিনাইদহ কালীগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কমপক্ষে ৩০ টি মেহগনি গাছ কেটে সাবাড় করেছে একটি প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটেছে উপজেলার বারবাজার ডিগ্রী কলেজের নিজস্ব জায়গায় রোপন করা গাছ। খবর পেয়ে রোববার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা ঘটনাস্থলে পৌছে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসীর দাবি কলেজের কাজের অজুহাতে প্রায়ই ২/৫ টি করে গাছ কেটে ওই প্রতিষ্ঠানের সভাপতি শিপন মৃধা ও কলেজের অধ্যক্ষ ইয়ামিনুর রহমান নিজেদের পকেট ভারী করে থাকে। তারা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের কথায় কর্ণপাত করেন না। এলাকাবাসী জানান,রবিবার সকালে বারবাজার ডিগ্রী কলেজের জায়গার বেড়ে ওঠা মেহগনি গাছ কেটে সাবাড় করতে দেখে তারা প্রতিবাদ করেন।

এক পর্যায়ে তারা প্রশাসনকে জানান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে গাছ কাটা বন্ধ করে দেন। আর কেটে ফেলা গাছগুলো বর্তমানে ওই কলেজ মাঠেই রয়েছে। এ ঘটনায় ওই কলেজের শিক্ষক, শিক্ষাথী, অভিভাবক ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিগ্রী কলেজের পিয়ন বাবুল আক্তার জানান, কোন টেন্ডার ছাড়াই গাছ কাটা হচ্ছিল। তিনি বলেন গত এক সপ্তাহ আগেও টেন্ডার বাদে গাছ কাটা হয়েছে। আজ আমাকে থাকতে বলেছিল তাই কলেজের মাঠে রয়েছি। কলেজের অধ্যক্ষ বললে আমার কিছু করার থাকে না। ডিগ্রী কলেজের শিক্ষিকা ফেরদৌস আরা কাছে রেজুলেশন সম্পর্কে জানা হলে তিনি বলেন কলেজে ১২ জন বিশিষ্ট কমিটি আছে কিন্তু আমরা গাছ কাটা সম্পর্কে কেউ কিছু জানিনা। তিনি বলেন, প্রতিষ্ঠানের গাছ টেন্ডার ছাড়া কাটা ঠিক হয়নি।

নাম প্রকাশ অনিচ্ছুক ওই কলেজের ৫-৬ জন শিক্ষক, শিক্ষিকা বলেন অধ্যক্ষ সাহেব কোনো কিছুর তোয়াক্কা না করেই গায়ের জোরে গাছগুলো কেটেছেন। দিনের পর দিন এসব গাছ কেটে ফেলা হলেও দেখার কেউ নেই। গাছ কাটার বিষয়ে কলেজের সভাপতি শিপন মৃধা বলেন, মেহগনি গাছের ভিতরে যেই সব গাছ শুকিয়ে গিয়েছে সেই সব গাছগুলো কাটা হচ্ছে। টেন্ডারের বিষয় তিনি এড়িয়ে যান। অধ্যক্ষ ইয়ামিনুর রহমান বলেন, মেহগনি গাছের ভিতরে যেই সব গাছ ছোট ছোট সেই সব গাছ কেটে ফেলা হচ্ছে। অন্য গাছগুলোর বেড়ে উঠার স্বার্থে এটা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানানো হয়েছে। লিখিত কোন অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভাবশালী মহল কর্তৃক টেন্ডার ছাড়াই কালীগঞ্জ বারবাজার কালেজের গাছ কেটে সাবাড়

শেয়ার করুন...

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ কোন টেন্ডার ছাড়াই ঝিনাইদহ কালীগঞ্জের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কমপক্ষে ৩০ টি মেহগনি গাছ কেটে সাবাড় করেছে একটি প্রভাবশালী মহল। ঘটনাটি ঘটেছে উপজেলার বারবাজার ডিগ্রী কলেজের নিজস্ব জায়গায় রোপন করা গাছ। খবর পেয়ে রোববার সকালে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা ঘটনাস্থলে পৌছে গাছ কাটা বন্ধ করে দিয়েছেন। এলাকাবাসীর দাবি কলেজের কাজের অজুহাতে প্রায়ই ২/৫ টি করে গাছ কেটে ওই প্রতিষ্ঠানের সভাপতি শিপন মৃধা ও কলেজের অধ্যক্ষ ইয়ামিনুর রহমান নিজেদের পকেট ভারী করে থাকে। তারা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ তাদের কথায় কর্ণপাত করেন না। এলাকাবাসী জানান,রবিবার সকালে বারবাজার ডিগ্রী কলেজের জায়গার বেড়ে ওঠা মেহগনি গাছ কেটে সাবাড় করতে দেখে তারা প্রতিবাদ করেন।

এক পর্যায়ে তারা প্রশাসনকে জানান। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌছে গাছ কাটা বন্ধ করে দেন। আর কেটে ফেলা গাছগুলো বর্তমানে ওই কলেজ মাঠেই রয়েছে। এ ঘটনায় ওই কলেজের শিক্ষক, শিক্ষাথী, অভিভাবক ও স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ডিগ্রী কলেজের পিয়ন বাবুল আক্তার জানান, কোন টেন্ডার ছাড়াই গাছ কাটা হচ্ছিল। তিনি বলেন গত এক সপ্তাহ আগেও টেন্ডার বাদে গাছ কাটা হয়েছে। আজ আমাকে থাকতে বলেছিল তাই কলেজের মাঠে রয়েছি। কলেজের অধ্যক্ষ বললে আমার কিছু করার থাকে না। ডিগ্রী কলেজের শিক্ষিকা ফেরদৌস আরা কাছে রেজুলেশন সম্পর্কে জানা হলে তিনি বলেন কলেজে ১২ জন বিশিষ্ট কমিটি আছে কিন্তু আমরা গাছ কাটা সম্পর্কে কেউ কিছু জানিনা। তিনি বলেন, প্রতিষ্ঠানের গাছ টেন্ডার ছাড়া কাটা ঠিক হয়নি।

নাম প্রকাশ অনিচ্ছুক ওই কলেজের ৫-৬ জন শিক্ষক, শিক্ষিকা বলেন অধ্যক্ষ সাহেব কোনো কিছুর তোয়াক্কা না করেই গায়ের জোরে গাছগুলো কেটেছেন। দিনের পর দিন এসব গাছ কেটে ফেলা হলেও দেখার কেউ নেই। গাছ কাটার বিষয়ে কলেজের সভাপতি শিপন মৃধা বলেন, মেহগনি গাছের ভিতরে যেই সব গাছ শুকিয়ে গিয়েছে সেই সব গাছগুলো কাটা হচ্ছে। টেন্ডারের বিষয় তিনি এড়িয়ে যান। অধ্যক্ষ ইয়ামিনুর রহমান বলেন, মেহগনি গাছের ভিতরে যেই সব গাছ ছোট ছোট সেই সব গাছ কেটে ফেলা হচ্ছে। অন্য গাছগুলোর বেড়ে উঠার স্বার্থে এটা করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, বারবাজার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে জানানো হয়েছে। লিখিত কোন অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD