চাঁপাইনবাবগঞ্জে হাট-পশুহাট, হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকানসহ সব আড্ডা বন্ধ ঘোষণা

শেয়ার করুন...

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সাপ্তাহিক হাট, পশু হাট, হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানসহ সব আড্ডাখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়ানোর জন্য জেলার হাটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।হোটেল-রেস্টুরেন্ট আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। গত রোববার রাতে জেলা প্রশাসনের আয়োজনে হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে বিভিন্নস্থানে ও মসজিদে মাইকিং করা হয়েছে।

জেলার পশু হাটগুলোর মধ্যে সোনাইচন্ডি, শিবগঞ্জের তক্তিপুর, মনাকষা, খাসের হাট, আড়গাড়া হাট এবং সদর উপজেরার বটতলাহাট, ফিল্টের হাট, রামচন্দ্রপুর হাট, রাণীহাটি অন্যতম। এসব হাটে বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।

সোমবার সাপ্তাহিক হাটের দিন সদর উপজেলার ফিল্টেরহাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার হাজারো ভিড়। আগের মতই অবস্থা বিরাজ করছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সকলে একত্রে কাজ করে যাচ্ছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ২৪ ঘন্টা করোনা সংক্রান্ত বিষয়ে মনিটরিং করছে।

আলমগীর হোসেন আরো জানান, এ ব্যাপারে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে নিজনিজ এলাকায় গুরুত্বের সাথে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হাট-পশুহাট, হোটেল-রেস্তোরাঁ, চায়ের দোকানসহ সব আড্ডা বন্ধ ঘোষণা

শেয়ার করুন...

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ জেলার সকল সাপ্তাহিক হাট, পশু হাট, হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানসহ সব আড্ডাখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

করোনা ভাইরাস প্রতিরোধে জনসমাগম এড়ানোর জন্য জেলার হাটগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।হোটেল-রেস্টুরেন্ট আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। গত রোববার রাতে জেলা প্রশাসনের আয়োজনে হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের নিয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে বিভিন্নস্থানে ও মসজিদে মাইকিং করা হয়েছে।

জেলার পশু হাটগুলোর মধ্যে সোনাইচন্ডি, শিবগঞ্জের তক্তিপুর, মনাকষা, খাসের হাট, আড়গাড়া হাট এবং সদর উপজেরার বটতলাহাট, ফিল্টের হাট, রামচন্দ্রপুর হাট, রাণীহাটি অন্যতম। এসব হাটে বিপুল সংখ্যক লোকের সমাগম হয়।

সোমবার সাপ্তাহিক হাটের দিন সদর উপজেলার ফিল্টেরহাটে গিয়ে দেখা যায়, ক্রেতা-বিক্রেতার হাজারো ভিড়। আগের মতই অবস্থা বিরাজ করছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলায় জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনসহ সকলে একত্রে কাজ করে যাচ্ছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ২৪ ঘন্টা করোনা সংক্রান্ত বিষয়ে মনিটরিং করছে।

আলমগীর হোসেন আরো জানান, এ ব্যাপারে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দকে নিজনিজ এলাকায় গুরুত্বের সাথে কাজ করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD