চাঁপাইনবাবগঞ্জের চিত্র বদল : রাস্তায় পুলিশ-সেনাবাহিনীর কড়া টহল

শেয়ার করুন...

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে করোনার সতর্কতায় কোলাহমুক্ত শহর।এ যেন অন্য কোন শহর। ২৬ মার্চ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সড়কে দু-চারটি প্রাইভেটকার ও গুটিকয়েক মোটরসাইকেল ছাড়া কোন পরিবহন চোখে পড়েনি। যা চোখে পড়েছে বেশির ভাগ ছুটিতে আসা অন্য জেলা ফেরত যাত্রী।

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সড়কে অবস্থান নিয়ে আছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই থামাচ্ছেন ‍পুলিশ সদস্যরা এবং জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাচ্ছেন? কারণ ছাড়া বের হতেও নিষেধ করছেন তারা।

বেলা সাড়ে ১১ টার দিকে সেনাবাহিনীর দুটো গাড়িকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে টহল দিতে দেখা গেছে।

এ ছাড়াও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কেও সেনাবাহিনী টহলে আছেন বলে জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন।

গণপরিবহনে নিষেধাজ্ঞা থাকায় বুধবার থেকেই সড়কে গণপরিবহন কম দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে। শহরের প্রধান সড়ক শান্তিমোড়, বিশ্বরোড, বাতেন খাঁ মোড়, পুরাতন বাজার, শিবতলা, নিমতলা, বড় ইন্দারা মোড়, ক্লাব সুপার মার্কেট এলাকা, হুজরাপুর, করনেশন রোড, ফ্যায়ার সার্ভিস মোড়সহ আরো বিভিন্নস্থানের মোড় গুলোতে মানুষের উপস্থিতি নেই বললেই চলে।

তবে সকাল থেকে যারা ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে এসে নেমেছেন তাদের ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহন না পাবার কারণে। যে দুএকটা অটোগাড়ী বা রিকশা চলছে তাতেই চড়া দামে ভাড়া দিয়ে নিজ গন্তব্যে ছুটছেন ঢাকা থেকে বাড়িতে আসা যাত্রীরা। অনেক যাত্রীকে পায়ে হেঁটেও যেতে দেখা গেছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সারাদেশে গণপরিবহন বন্ধ আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন জনসাধারণের জন্য নির্দেশনা দিয়েছেন। সে সব নির্দেশনা মেনে চলতে প্রতিনিয়ত বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ভাবে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় শহরে বিভিন্নস্থানে সিসি ক্যামেরা দিয়েও পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ছাড়াও জেলার বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফ থেকেও ততপরতা দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

» বন্দরে মদ গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

» ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

» নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

» গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী

» পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী কে ১ বছরের কারাদন্ড

» বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময়

» বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক

» বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জের চিত্র বদল : রাস্তায় পুলিশ-সেনাবাহিনীর কড়া টহল

শেয়ার করুন...

কপোত নবী, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে করোনার সতর্কতায় কোলাহমুক্ত শহর।এ যেন অন্য কোন শহর। ২৬ মার্চ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের সড়কে দু-চারটি প্রাইভেটকার ও গুটিকয়েক মোটরসাইকেল ছাড়া কোন পরিবহন চোখে পড়েনি। যা চোখে পড়েছে বেশির ভাগ ছুটিতে আসা অন্য জেলা ফেরত যাত্রী।

চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন মোড়ে মোড়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী সড়কে অবস্থান নিয়ে আছেন। মোটরসাইকেল ও প্রাইভেটকার দেখলেই থামাচ্ছেন ‍পুলিশ সদস্যরা এবং জানতে চাচ্ছেন কেন বের হয়েছেন, কোথায় যাচ্ছেন? কারণ ছাড়া বের হতেও নিষেধ করছেন তারা।

বেলা সাড়ে ১১ টার দিকে সেনাবাহিনীর দুটো গাড়িকে চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কগুলোতে টহল দিতে দেখা গেছে।

এ ছাড়াও রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কেও সেনাবাহিনী টহলে আছেন বলে জানিয়েছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন।

গণপরিবহনে নিষেধাজ্ঞা থাকায় বুধবার থেকেই সড়কে গণপরিবহন কম দেখা যায় চাঁপাইনবাবগঞ্জে। শহরের প্রধান সড়ক শান্তিমোড়, বিশ্বরোড, বাতেন খাঁ মোড়, পুরাতন বাজার, শিবতলা, নিমতলা, বড় ইন্দারা মোড়, ক্লাব সুপার মার্কেট এলাকা, হুজরাপুর, করনেশন রোড, ফ্যায়ার সার্ভিস মোড়সহ আরো বিভিন্নস্থানের মোড় গুলোতে মানুষের উপস্থিতি নেই বললেই চলে।

তবে সকাল থেকে যারা ঢাকা হতে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড মোড়ে এসে নেমেছেন তাদের ঠাঁয় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যানবাহন না পাবার কারণে। যে দুএকটা অটোগাড়ী বা রিকশা চলছে তাতেই চড়া দামে ভাড়া দিয়ে নিজ গন্তব্যে ছুটছেন ঢাকা থেকে বাড়িতে আসা যাত্রীরা। অনেক যাত্রীকে পায়ে হেঁটেও যেতে দেখা গেছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সারাদেশে গণপরিবহন বন্ধ আছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন জনসাধারণের জন্য নির্দেশনা দিয়েছেন। সে সব নির্দেশনা মেনে চলতে প্রতিনিয়ত বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান পিপিএম জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতামূলক ভাবে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় শহরে বিভিন্নস্থানে সিসি ক্যামেরা দিয়েও পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ছাড়াও জেলার বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফ থেকেও ততপরতা দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD