সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

শেয়ার করুন...

জমি সংক্রান্ত বিরোধের জেরে মায়ের পেটের আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ৮ এপ্রিল বুধবার রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার সামনে আলী হোসেন (৪৬) পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছোট ভাই আলী আহম্মদকে (৪৪) পিছন থেকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আলী হোসেন পালিয়ে যায়।

আহত অবস্থায় প্রথমে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ১০ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করার পর আজ শুক্রবার সকাল ১১’টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই আলী আহম্মদের মৃত্যু হয়। নিহত আলী আহম্মদ নাসিক ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে।

এ ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

সর্বশেষ সংবাদ

» বন্দরে মদ গাঁজাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার

» ভাড়া ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের বিশেষ সভা

» নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনকে অবরুদ্ধ, ২ ঘন্টা পর উদ্ধার

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

» গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী

» পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী কে ১ বছরের কারাদন্ড

» বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময়

» বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক

» বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৪ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে জমি সংক্রান্ত বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

শেয়ার করুন...

জমি সংক্রান্ত বিরোধের জেরে মায়ের পেটের আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নাসিক ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ৮ এপ্রিল বুধবার রাতে মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার সামনে আলী হোসেন (৪৬) পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার ছোট ভাই আলী আহম্মদকে (৪৪) পিছন থেকে ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আলী হোসেন পালিয়ে যায়।

আহত অবস্থায় প্রথমে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে প্রো-এ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। ১০ দিন মৃত্যুর সাথে যুদ্ধ করার পর আজ শুক্রবার সকাল ১১’টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাই আলী আহম্মদের মৃত্যু হয়। নিহত আলী আহম্মদ নাসিক ২নং ওয়ার্ডস্থ মিজমিজি দক্ষিণপাড়া এলাকার মৃত কমির উদ্দিনের ছেলে।

এ ঘটনার পর থেকে ঘাতক বড় ভাই আলী হোসেন পলাতক রয়েছেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের ছুরির আঘাতে ছোট ভাই আলী আহম্মদ খুন হয়েছে। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD