মহারাজপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে মারপিট, টাকা ছিনিয়ে নেয়া ও চাঁদাবাজির অভিযোগে মামলা 

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলির বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেন একই ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত সাজ্জাদ মন্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন। মামলা নং- ১৫৩১২। ১২ এপ্রিল রাত ৮ টার দিকে মামলাটি করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, মেলার মোড়ের অফিস থেকে আওয়ামী লীগ নেতা কামালকে তুলে নিয়ে গিয়ে ইউনিয়ন পরিষদে আঁটকিয়ে রেখে মারধর ও ১ লাখ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। ইউপি চেয়ারম্যান বুলি ছাড়াও এ মামলায় মহারাজপুর হিন্দুপাড়ার মৃত নূর ইসলামের ছেলে লিটন মেম্বারসহ আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

কামাল উদ্দিন মামলার এজাহারে আরো উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান এজাবুল হক বুলি কয়েকদিন আগে তার কাছ থেকে ৩২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দিলে তাকে স্বাভাবিকভাবে চলাফেরায় বাঁধাসহ প্রাণনাশেরও হুমকি দিয়ে আসছিলেন।

এক পর্যায়ে গত ১১ এপ্রিল দুপুর ২টার দিকে মহারাজপুর মেলার মোড়ের তার অফিসে বুলি চেয়ারম্যানের নেতৃত্বে প্রায় ২০ জন লোক দলবদ্ধ হয়ে লাঠি, লাদনা, লোহার রড ও ধারালো হাসুয়া নিয়ে অনধিকার প্রবেশ করে তার কাছে ৩২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে বুলি চেয়ারম্যানের হুকুমে তার লোকজন তাকে জোর করে মহারাজপুর ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে মারধর করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম। তিনি জানান, চাঁদাবাজি মামলাটির তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, চাঁদাবাজির যে মামলা হয়েছে সেটি পুলিশ তদন্ত করবে এবং তার উপরই নির্ভর করবে আমাদের পরবর্তী পদক্ষেপ। এ ছাড়াও অন্যান্য বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রশাসনিকভাবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

» গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী

» পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী কে ১ বছরের কারাদন্ড

» বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময়

» বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক

» বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

» বেনাপোল বর্ডার দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

» বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: অভিজ্ঞতার ঝুলি নিয়ে মাঠে রহিমা বেগম

» ফতুল্লা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মহারাজপুরের চেয়ারম্যানের বিরুদ্ধে মারপিট, টাকা ছিনিয়ে নেয়া ও চাঁদাবাজির অভিযোগে মামলা 

শেয়ার করুন...

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ এজাবুল হক বুলির বিরুদ্ধে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলাটি করেন একই ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত সাজ্জাদ মন্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা মো. কামাল উদ্দিন। মামলা নং- ১৫৩১২। ১২ এপ্রিল রাত ৮ টার দিকে মামলাটি করা হয়।

মামলার এজাহার থেকে জানা গেছে, মেলার মোড়ের অফিস থেকে আওয়ামী লীগ নেতা কামালকে তুলে নিয়ে গিয়ে ইউনিয়ন পরিষদে আঁটকিয়ে রেখে মারধর ও ১ লাখ ৫২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। ইউপি চেয়ারম্যান বুলি ছাড়াও এ মামলায় মহারাজপুর হিন্দুপাড়ার মৃত নূর ইসলামের ছেলে লিটন মেম্বারসহ আরো ১০/১২ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

কামাল উদ্দিন মামলার এজাহারে আরো উল্লেখ করেন, ইউপি চেয়ারম্যান এজাবুল হক বুলি কয়েকদিন আগে তার কাছ থেকে ৩২ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দিলে তাকে স্বাভাবিকভাবে চলাফেরায় বাঁধাসহ প্রাণনাশেরও হুমকি দিয়ে আসছিলেন।

এক পর্যায়ে গত ১১ এপ্রিল দুপুর ২টার দিকে মহারাজপুর মেলার মোড়ের তার অফিসে বুলি চেয়ারম্যানের নেতৃত্বে প্রায় ২০ জন লোক দলবদ্ধ হয়ে লাঠি, লাদনা, লোহার রড ও ধারালো হাসুয়া নিয়ে অনধিকার প্রবেশ করে তার কাছে ৩২ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে বুলি চেয়ারম্যানের হুকুমে তার লোকজন তাকে জোর করে মহারাজপুর ইউনিয়ন পরিষদে নিয়ে গিয়ে মারধর করে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম। তিনি জানান, চাঁদাবাজি মামলাটির তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন জানান, চাঁদাবাজির যে মামলা হয়েছে সেটি পুলিশ তদন্ত করবে এবং তার উপরই নির্ভর করবে আমাদের পরবর্তী পদক্ষেপ। এ ছাড়াও অন্যান্য বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রশাসনিকভাবে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD