আ’লীগ নেতাকে হত্যার অভিযোগ নিখোঁজের দুইদিন পর খাল থেকে লাশ উদ্ধার

শেয়ার করুন...

শেখ সাইফুল ইসলাম কবির:- বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে মাহমুদ শেখ (৩৮) নামে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দির এলাকার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মাহামুদ শেখ বাকেরকান্দি গ্রামের বজলু শেখের ছেলে ও কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়র্ডের একজন নেতা। মৃতের পরিবার এটাকে পরিকল্পিত হত্যা বলে দাবী করেছে। এ ঘটনায় চিতলমারী থানা পুলিশ, বাগেরহাট পিবিআই ও ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার দিকে বাকেরকান্দি গ্রামের বজলু শেখের ছেলে মাহমুদ শেখ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বাকেরকান্দি খালের একটি ভেসালের খুঁটির কাছে মাহমুদের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।মৃত মাহামুদের ঐষি নামের পাঁচ বছর বয়সের একটি মেয়ে ও আলিফ নামের ৫ মাস বয়সের একটি ছেলে রয়েছে।

মৃত মাহামুদের মা হামিদা বেগম, বোন কহিনুর বেগম ও স্ত্রী পপি বেগম সাংবাদিকদের জানান, এলাকার কয়েক ব্যাক্তির সাথে মাহামুদের বিরোধ চলে আসছিল। পরিকল্পিত ভাবেই বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারা এই হত্যার বিচার দাবী করেন।

এ ব্যাপারে কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান ও কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাদশা মিয়া শেখ ক্ষোভ প্রকাশ করে জানান, নিহত মাহামুদ ও তার পরিবার আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। মাহামুদ কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে একজন কাউন্সিলর ও ৬ নং ওয়ার্ডের নেতা ছিলেন।

এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক জানান, নিখোঁজের দুইদিন পর খাল থেকে মাহমুদের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ সংবাদ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

» ফতুল্লা প্রেস ক্লাবের পহেলা বৈশাখ উদযাপন

» দেশের সবচেয়ে উঁচুতে বাংলাদেশের পতাকা উড়তে যাচ্ছে বেনাপোল বন্দরে

» ২৪ ঘন্টার মধ্যে দালাল সহিদকে গ্রেফতারের দাবী!!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ নেতাকে হত্যার অভিযোগ নিখোঁজের দুইদিন পর খাল থেকে লাশ উদ্ধার

শেয়ার করুন...

শেখ সাইফুল ইসলাম কবির:- বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে মাহমুদ শেখ (৩৮) নামে এক যুবকের লাশ পুলিশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কলাতলা ইউনিয়নের বাকেরকান্দির এলাকার খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত মাহামুদ শেখ বাকেরকান্দি গ্রামের বজলু শেখের ছেলে ও কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নং ওয়র্ডের একজন নেতা। মৃতের পরিবার এটাকে পরিকল্পিত হত্যা বলে দাবী করেছে। এ ঘটনায় চিতলমারী থানা পুলিশ, বাগেরহাট পিবিআই ও ডিবি পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯ টার দিকে বাকেরকান্দি গ্রামের বজলু শেখের ছেলে মাহমুদ শেখ নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে বাকেরকান্দি খালের একটি ভেসালের খুঁটির কাছে মাহমুদের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।মৃত মাহামুদের ঐষি নামের পাঁচ বছর বয়সের একটি মেয়ে ও আলিফ নামের ৫ মাস বয়সের একটি ছেলে রয়েছে।

মৃত মাহামুদের মা হামিদা বেগম, বোন কহিনুর বেগম ও স্ত্রী পপি বেগম সাংবাদিকদের জানান, এলাকার কয়েক ব্যাক্তির সাথে মাহামুদের বিরোধ চলে আসছিল। পরিকল্পিত ভাবেই বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারা এই হত্যার বিচার দাবী করেন।

এ ব্যাপারে কলাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিকদার মতিয়ার রহমান ও কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ বাদশা মিয়া শেখ ক্ষোভ প্রকাশ করে জানান, নিহত মাহামুদ ও তার পরিবার আওয়ামী লীগের নিবেদিত প্রাণ। মাহামুদ কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে একজন কাউন্সিলর ও ৬ নং ওয়ার্ডের নেতা ছিলেন।

এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শরিফুল হক জানান, নিখোঁজের দুইদিন পর খাল থেকে মাহমুদের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD