সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া এবং জ্বালানী কাঠ পাচারের অভিযোগে আটক-৩

শেয়ার করুন...

বাগেরহাটেরসুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে হরিণের মাংস ও চামড়া এবং জ্বালানী কাঠ পাচারের অভিযোগে তিন ব্যক্তিতে আটক করেছে বনরক্ষীরা। শনিবার (০২ মে) বিকেলে এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুর্ব সুন্দরবনের চাঁদপাই ঢাংমারী ষ্টেশনের বনরক্ষীরা পৃথক অভিযান চালিয়ে এ হরিণের মাংস ও চামড়া এবং বনজ কাঠ উদ্ধার করে। আর বনের এ অপরাধ প্রবনতার সঙ্গে খোদ বনরক্ষীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে করোনার লকডাউনের ভেতরেও সুন্দরবনে হরিণ শিকারী ও অনুপ্রবেশকারীদের তৎপরতা কমছে না।

বনবিভাগ ও স্থানীয়রা জানান, ঢাংমারী ফরেষ্ট ষ্টেশন সংলগ্ন বোজনখালী এলাকার মোঃ মজিবুর রহমানের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনরক্ষীরা সদ্য জবাইকৃত একটি চিত্র হরিণেন চামড়া আটক করে। অভিযোগ রয়েছে যে বাড়ি থেকে হরিণের চামড়াটি উদ্ধার করা হয়েছে ওই বাড়িতে জাপসি ফরেষ্ট টহল ফাঁড়ির রানা নামের এক বনরক্ষী ঘটনার আগের রাতে (বৃহস্পতিবার) অবস্থান ও হরিণ ভোজন করেন।

শুক্রবার বিকালে মজিবুরের ছেলে বেল্লাল ট্রলার যোগেই ওই বনরক্ষীকে তার কর্মস্থালে জাপসিতে পৌছে দেয়। আর দিনগত রাত ১১ টার দিকে বনরক্ষীরা ওই বাড়িতে অভিযান চালিয়ে হরিণের চামড়া উদ্ধার করে। এ সময় অভিযানে যাওয়া বনরক্ষীদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে হরিণ শিকারী চক্রের সদস্যরা। এর ফলে হরিণ শিকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বনবিভাগ। আর এ ঘটনার জের ধরে শনিবার ভোর রাতে একটি ভাড়া চালিত ইঞ্জিন নৌকাসহ সোহাগ (২১) ও হানিফ মাঝি (৩৫) নামের নিরীহ দুই ব্যক্তিতে আটক ও মিথ্যা জ্বালানী কাঠ পাচারের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়।

মোংলার ফুয়েল ঘাটে খোদ বনরক্ষীদের সামনেই কান্না ভেঙ্গে পড়েন ওই দুই যুবক। অভিযোগ করেন, তাদের ট্রলারটি থামিয়ে ঘাঘড়ামারী টহল ফাঁড়ির বনরক্ষীরা দ্রুত ট্রলারের ভেতর কিছু জ্বালানী কাঠ ওঠায় এবং ঢাংমারী ষ্টেশনে জ্বালানী কাঠের সংকট রয়েছে বলে জানায়। পরে এ কাঠ পৌছে দিতে গেলে তাদের আটক করা হয়। এ ঘটনার দু’দিন আগে দিনে দুপুরে ৩ কেজি হরিণের মাংস সহ অনুপম বরমন নামে (চায়ের দোকানদার) এক ব্যক্তিকে আটক করে বনরক্ষীরা।

অভিযোগ রয়েছে হরিণ শিকারী চক্রের সদস্যরা পুর্ব শত্রুতার জের ধরে দোকানের পাশে পলিথিনে মাংস রেখে নিরীহ ওই ব্যক্তিকে ফাঁসিয়ে দেয়। সুন্দরবনের বনরক্ষীদের সঙ্গে হরিণ শিকারী চক্রের গভীর সখ্যতা থাকায় মূল অপরাধীরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। আর নিরীহ সাধারণ মানুষ ফেঁসে যাচ্ছেন বন অপরাধ মামলায়। এ নিয়ে এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয় ঢাংমারী ষ্টেশনের ওসি ফরেষ্টার আনোয়ার হোসেন বলেন,বন অপরাধীদের নিয়ে তারা খুব চাপের মুখে আছেন। তাই সন্ধান পেলেই তারা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছেন।

সর্বশেষ সংবাদ

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

» বেনাপোল বর্ডার দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

» বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: অভিজ্ঞতার ঝুলি নিয়ে মাঠে রহিমা বেগম

» ফতুল্লা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

» বকশীগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে দম্পতি আইনজীবীর মহতী উদ্যোগ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে হরিণের মাংস ও চামড়া এবং জ্বালানী কাঠ পাচারের অভিযোগে আটক-৩

শেয়ার করুন...

বাগেরহাটেরসুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে হরিণের মাংস ও চামড়া এবং জ্বালানী কাঠ পাচারের অভিযোগে তিন ব্যক্তিতে আটক করেছে বনরক্ষীরা। শনিবার (০২ মে) বিকেলে এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুর্ব সুন্দরবনের চাঁদপাই ঢাংমারী ষ্টেশনের বনরক্ষীরা পৃথক অভিযান চালিয়ে এ হরিণের মাংস ও চামড়া এবং বনজ কাঠ উদ্ধার করে। আর বনের এ অপরাধ প্রবনতার সঙ্গে খোদ বনরক্ষীরা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে করোনার লকডাউনের ভেতরেও সুন্দরবনে হরিণ শিকারী ও অনুপ্রবেশকারীদের তৎপরতা কমছে না।

বনবিভাগ ও স্থানীয়রা জানান, ঢাংমারী ফরেষ্ট ষ্টেশন সংলগ্ন বোজনখালী এলাকার মোঃ মজিবুর রহমানের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বনরক্ষীরা সদ্য জবাইকৃত একটি চিত্র হরিণেন চামড়া আটক করে। অভিযোগ রয়েছে যে বাড়ি থেকে হরিণের চামড়াটি উদ্ধার করা হয়েছে ওই বাড়িতে জাপসি ফরেষ্ট টহল ফাঁড়ির রানা নামের এক বনরক্ষী ঘটনার আগের রাতে (বৃহস্পতিবার) অবস্থান ও হরিণ ভোজন করেন।

শুক্রবার বিকালে মজিবুরের ছেলে বেল্লাল ট্রলার যোগেই ওই বনরক্ষীকে তার কর্মস্থালে জাপসিতে পৌছে দেয়। আর দিনগত রাত ১১ টার দিকে বনরক্ষীরা ওই বাড়িতে অভিযান চালিয়ে হরিণের চামড়া উদ্ধার করে। এ সময় অভিযানে যাওয়া বনরক্ষীদের কয়েক ঘন্টা অবরুদ্ধ করে রাখে হরিণ শিকারী চক্রের সদস্যরা। এর ফলে হরিণ শিকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বনবিভাগ। আর এ ঘটনার জের ধরে শনিবার ভোর রাতে একটি ভাড়া চালিত ইঞ্জিন নৌকাসহ সোহাগ (২১) ও হানিফ মাঝি (৩৫) নামের নিরীহ দুই ব্যক্তিতে আটক ও মিথ্যা জ্বালানী কাঠ পাচারের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়।

মোংলার ফুয়েল ঘাটে খোদ বনরক্ষীদের সামনেই কান্না ভেঙ্গে পড়েন ওই দুই যুবক। অভিযোগ করেন, তাদের ট্রলারটি থামিয়ে ঘাঘড়ামারী টহল ফাঁড়ির বনরক্ষীরা দ্রুত ট্রলারের ভেতর কিছু জ্বালানী কাঠ ওঠায় এবং ঢাংমারী ষ্টেশনে জ্বালানী কাঠের সংকট রয়েছে বলে জানায়। পরে এ কাঠ পৌছে দিতে গেলে তাদের আটক করা হয়। এ ঘটনার দু’দিন আগে দিনে দুপুরে ৩ কেজি হরিণের মাংস সহ অনুপম বরমন নামে (চায়ের দোকানদার) এক ব্যক্তিকে আটক করে বনরক্ষীরা।

অভিযোগ রয়েছে হরিণ শিকারী চক্রের সদস্যরা পুর্ব শত্রুতার জের ধরে দোকানের পাশে পলিথিনে মাংস রেখে নিরীহ ওই ব্যক্তিকে ফাঁসিয়ে দেয়। সুন্দরবনের বনরক্ষীদের সঙ্গে হরিণ শিকারী চক্রের গভীর সখ্যতা থাকায় মূল অপরাধীরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে। আর নিরীহ সাধারণ মানুষ ফেঁসে যাচ্ছেন বন অপরাধ মামলায়। এ নিয়ে এলাকাবাসির মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে এ বিষয় ঢাংমারী ষ্টেশনের ওসি ফরেষ্টার আনোয়ার হোসেন বলেন,বন অপরাধীদের নিয়ে তারা খুব চাপের মুখে আছেন। তাই সন্ধান পেলেই তারা অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD