মুম্বাই হামলা: পাকিস্তানে হাফিজ সাঈদের তিন সহযোগীর কারাদণ্ড

শেয়ার করুন...

ভারতের মুম্বাই শহরের বিলাসবহুল হোটেল তাজে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তালিকায় জামাত-উদ-দাওয়া নামের একটি সংগঠনের যে তিন সদস্যের নাম রয়েছে; পাকিস্তানের একটি আদালত শনিবার (২৯ আগস্ট) তাদেরকে কারাদণ্ড দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানকে কালো তালিকাভূক্ত করতে সেপ্টেম্বর পর্যন্ত ইসলামাবাদকে সন্ত্রাসবাদে অর্থায়ন রোধ সংক্রান্ত আন্তর্জাতিক ওয়াচডগ ফিন্যান্সিয়াল অ্যাকসন টাস্ক ফোর্সের (এফএটিএফ) বেধে দেয়া সময়সীমার ঠিক আগ মুহূর্তে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত এসব ব্যক্তির কারাদণ্ডের রায় দেয়া হলো।

কালো তালিকাভূক্তি মানে ইরান ও উত্তর কোরিয়ার মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ বন্ধ হবে। যারা সন্ত্রাসবাদে অর্থায়ন করছে তাদের বিচার করে শাস্তি দেওয়া ছাড়াও সন্ত্রাসবাদে অর্থায়নের নজরদারি করে তা বন্ধে আইন প্রণয়নের জন্য ইসলামবাদকে চাপ দিয়ে আসছে এফএটিএফ। আদালতের রায়ে চারটি অভিযোগে মালিক জাফর ইকবাল এবং আব্দুল সালাম নামের প্রত্যেকেকে ১৬ বছর ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একটি অভিযোগে হাফিজ আব্দুল রেহমান মাক্কি নামের তৃতীয় ব্যক্তিকে দেওয়া হয়েছে দেড় বছরের কারাদণ্ড।

দণ্ডপ্রাপ্ত এসব ব্যক্তি লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা প্রধান হাফিজ সাঈদের সহযোগী। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হাফিজ সাঈদকে মোট ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে একসঙ্গে সাজা শুরু হওয়ায় হাফিজ সাঈদ, মালিক জাফর ইকবাল এবং আব্দুল সালাম; তারা তিনজনই পাঁচ বছর করে কারাভোগ করবেন। ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাইয়ের তাজ হোটেলে ভয়াবহ ওই হামলার ঘটনায় নিমিষেই ১৬০ জন মারা যান। তাতে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের নাগরিক নিহত হয়েছিলেন। ওই হামলার জন্য লস্কর-ঈ-তৈয়বা ও হাফিজ সাঈদকে মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত করে আসছে ভারত ও যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহ মাঠের উন্নয়নে দম্পতি আইনজীবীর মহতী উদ্যোগ

» আবারও গ্রে/প্তা/র দেখানো হলো সাবেক মেয়র আইভিকে

» ফতুল্লায় ঠিকাদারের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি, আহত ১

» বরগুনায় ডিবির অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

» ভূট্টাক্ষেতে পাওয়া গেল অপহৃত শিক্ষার্থীকে, গ্রেফতার ৫

» ফতুল্লার কাশীপুরে সানির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ

» ফতুল্লায় ইমন হত্যা কান্ডে ২০ জনের নাম উল্লেখ্য করে মামলা

» ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২

» ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার দেড়ঘণ্টা পর খুন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ১ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বাই হামলা: পাকিস্তানে হাফিজ সাঈদের তিন সহযোগীর কারাদণ্ড

শেয়ার করুন...

ভারতের মুম্বাই শহরের বিলাসবহুল হোটেল তাজে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত হিসেবে ভারত ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের তালিকায় জামাত-উদ-দাওয়া নামের একটি সংগঠনের যে তিন সদস্যের নাম রয়েছে; পাকিস্তানের একটি আদালত শনিবার (২৯ আগস্ট) তাদেরকে কারাদণ্ড দিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানকে কালো তালিকাভূক্ত করতে সেপ্টেম্বর পর্যন্ত ইসলামাবাদকে সন্ত্রাসবাদে অর্থায়ন রোধ সংক্রান্ত আন্তর্জাতিক ওয়াচডগ ফিন্যান্সিয়াল অ্যাকসন টাস্ক ফোর্সের (এফএটিএফ) বেধে দেয়া সময়সীমার ঠিক আগ মুহূর্তে সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত এসব ব্যক্তির কারাদণ্ডের রায় দেয়া হলো।

কালো তালিকাভূক্তি মানে ইরান ও উত্তর কোরিয়ার মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে পাকিস্তানের জন্য অর্থ বরাদ্দ বন্ধ হবে। যারা সন্ত্রাসবাদে অর্থায়ন করছে তাদের বিচার করে শাস্তি দেওয়া ছাড়াও সন্ত্রাসবাদে অর্থায়নের নজরদারি করে তা বন্ধে আইন প্রণয়নের জন্য ইসলামবাদকে চাপ দিয়ে আসছে এফএটিএফ। আদালতের রায়ে চারটি অভিযোগে মালিক জাফর ইকবাল এবং আব্দুল সালাম নামের প্রত্যেকেকে ১৬ বছর ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া একটি অভিযোগে হাফিজ আব্দুল রেহমান মাক্কি নামের তৃতীয় ব্যক্তিকে দেওয়া হয়েছে দেড় বছরের কারাদণ্ড।

দণ্ডপ্রাপ্ত এসব ব্যক্তি লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা প্রধান হাফিজ সাঈদের সহযোগী। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে হাফিজ সাঈদকে মোট ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে একসঙ্গে সাজা শুরু হওয়ায় হাফিজ সাঈদ, মালিক জাফর ইকবাল এবং আব্দুল সালাম; তারা তিনজনই পাঁচ বছর করে কারাভোগ করবেন। ২০০৮ সালের ২৬ নভেম্বরের মুম্বাইয়ের তাজ হোটেলে ভয়াবহ ওই হামলার ঘটনায় নিমিষেই ১৬০ জন মারা যান। তাতে যুক্তরাষ্ট্রসহ অনেক দেশের নাগরিক নিহত হয়েছিলেন। ওই হামলার জন্য লস্কর-ঈ-তৈয়বা ও হাফিজ সাঈদকে মাস্টার মাইন্ড হিসেবে অভিযুক্ত করে আসছে ভারত ও যুক্তরাষ্ট্র।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD