বাধ্যতামূলক যৌনশিক্ষা চায় না ইতালি

শেয়ার করুন...

ইউরোপের অনেকে দেশেই যৌনশিক্ষা বাধ্যতামূলক। তবে ইতালিসহ হাতে গোনা কয়েকটি দেশ যৌনশিক্ষাকে পাঠক্রমভুক্ত করার বিপক্ষে। ৪৮ বছরের চেষ্টায়ও কোনো কাজ হয়নি। খবর ডয়চে ভেলের।

১৯৭৫ সালে ইতালিতে যৌনশিক্ষাকে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার প্রথম জোরালো পদক্ষেপটি নেওয়া হয়। সেই থেকে গত ২০২১ সালের আগ পর্যন্ত আরও অন্তত ১৪ বার একই দাবি উঠেছে।

কিন্তু প্রতিবারই সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে বা আবেদনকারীদের অপেক্ষায় থাকতে বলেছে। ২০২১ সালে স্টেফানিয়া আসারি ইতালির ইতিহাসে ১৬তম বারের মতো এ দাবি রেখেছিলেন সেই সময়কার সরকারের কাছে।

শেষ এই দাবিতেও কোনো পরিবর্তন আসেনি। সরকার পুরোনো সুর টেনেই বলেছে, তাদের পক্ষে সারা দেশে যৌনশিক্ষা বাধ্যতামূলক করা সম্ভব নয়।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির সঙ্গে আরও আট দেশে যৌনশিক্ষা এখনো পাঠক্রমের বাইরে। দেশগুলো হলো- বুলগেরিয়া, পোল্যান্ড, রোমানিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া ও স্পেন।

ইতালিতে পাঠক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করার বিষয়টি আঞ্চলিক সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, কেন্দ্রীয় সরকার সারা দেশে যৌনশিক্ষা বাধ্যতামূলক না করলে কাঙ্ক্ষিত পরিবর্তন কখনো আসবে না।

তারা মনে করেন, যৌনশিক্ষার বিষয়টিকে পরিবার এবং বাবা-মায়েদের ওপর ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়।

সর্বশেষ সংবাদ

» সিদ্ধিরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে লুণ্ঠিত ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-১১

» বকশীগঞ্জে অকটেন’সহ যুবক আটক: ১০ হাজার টাকা জরিমানা

» হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ: বকশীগঞ্জ উপজেলার ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

» ফতুল্লায় ডেকোরেটর ব্যবসার আড়ালে টুটুলের মাদকের সাম্রাজ্য: আতঙ্কে অভিভাবকরা ​

» সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টা ও হামলার প্রতিবাদে সাংবাদিকদের কলম বিরতি ও বিক্ষোভ

» ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে সোহানের জমজমাট মাদক ব্যবসা

» সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা

» আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

» আপিল বিভাগে আইভীর ৫ মামলার জামিন আদেশ ৩ মে

» ৬ কিশোরের জেল খাটার অভিজ্ঞতা নিতে হত্যা করে শিশু হোসাইনকে!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাধ্যতামূলক যৌনশিক্ষা চায় না ইতালি

শেয়ার করুন...

ইউরোপের অনেকে দেশেই যৌনশিক্ষা বাধ্যতামূলক। তবে ইতালিসহ হাতে গোনা কয়েকটি দেশ যৌনশিক্ষাকে পাঠক্রমভুক্ত করার বিপক্ষে। ৪৮ বছরের চেষ্টায়ও কোনো কাজ হয়নি। খবর ডয়চে ভেলের।

১৯৭৫ সালে ইতালিতে যৌনশিক্ষাকে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করার প্রথম জোরালো পদক্ষেপটি নেওয়া হয়। সেই থেকে গত ২০২১ সালের আগ পর্যন্ত আরও অন্তত ১৪ বার একই দাবি উঠেছে।

কিন্তু প্রতিবারই সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করেছে বা আবেদনকারীদের অপেক্ষায় থাকতে বলেছে। ২০২১ সালে স্টেফানিয়া আসারি ইতালির ইতিহাসে ১৬তম বারের মতো এ দাবি রেখেছিলেন সেই সময়কার সরকারের কাছে।

শেষ এই দাবিতেও কোনো পরিবর্তন আসেনি। সরকার পুরোনো সুর টেনেই বলেছে, তাদের পক্ষে সারা দেশে যৌনশিক্ষা বাধ্যতামূলক করা সম্ভব নয়।

ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির সঙ্গে আরও আট দেশে যৌনশিক্ষা এখনো পাঠক্রমের বাইরে। দেশগুলো হলো- বুলগেরিয়া, পোল্যান্ড, রোমানিয়া, লিথুয়ানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া ও স্পেন।

ইতালিতে পাঠক্রমে যৌনশিক্ষা অন্তর্ভুক্ত করার বিষয়টি আঞ্চলিক সরকারের সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু বিশ্লেষকেরা মনে করেন, কেন্দ্রীয় সরকার সারা দেশে যৌনশিক্ষা বাধ্যতামূলক না করলে কাঙ্ক্ষিত পরিবর্তন কখনো আসবে না।

তারা মনে করেন, যৌনশিক্ষার বিষয়টিকে পরিবার এবং বাবা-মায়েদের ওপর ছেড়ে দেওয়া কোনো সমাধান নয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD