মহিপুর বন্দরে আল্লার দান ট্রলার থেকে ৪’শ গ্রাম গাঁজাসহ দুই জেলে আটক

শেয়ার করুন...

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা॥ মৎস্যবন্দর মহিপুরে এফবি আল্লার দান ট্রলার থেকে ৪শ’ গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল মাঝি (৩৫) ও মোঃ হাবিবুর রহমান (২৪) নামক দুই জেলেকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। এই দুই জেলের বাড়ি মহিপুর সদর ইউনিয়নের নজীবপুর ও সুধীরপুর গ্রামে। ট্রলার থেকে গাঁজা উদ্ধার করলেও পুলিশ ট্রলার ও ট্রলারে থাকা মাঝি মোঃ মোঃ হারুনসহ অপর মাঝি মাল্লাদের ছেড়ে দেওয়ায় ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মহিপুর থানার এস আই হাফিজের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার বেলা ১১টায় মৎস্যবন্দরের ফরেষ্ট ক্যাম্প সংলগ্ন শিববাড়িয়া নদীতে নোঙ্গর করে রাখা মহিপুর থানা সদরের বাসিন্দা মোঃ ফোরকান’র মালিকানাধীন এফবি আল্লার দান ট্রলার থেকে গাঁজাসহ এই ২ জেলেকে আটক করা হয়। জনসম্মুখে মাছধরা ট্রলার থেকে গাঁজা উদ্ধার করা হলেও পুলিশ বলছে গাঁজাসহ দুই জেলেকে ফরেষ্ট ক্যাম্প সড়ক থেকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যাক্তি জানান, তাদের সামনেই আল্লার দান ট্রলার থেকে গাঁজা উদ্ধার করেছে। পুলিশের এমন রহস্যজনক আচরন স্থানীয়দের হতবাক। জানা যায়, মৎস্যবন্দর আলীপুর-মহিপুর মাদক কারবারীদের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে। গাঁজা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক আমদানী করা হচ্ছে মাছ ধরা ট্রলারে। সমুদ্র পথে টেকনাফ,কুতুবদিয়া,কক্সবাজার,চট্রগ্রাম,খুলনাসহ সমুদ্র উপকুলের বিভিন্ন স্থান থেকে মৎস্যবন্দর আলীপুর-মহিপুর আনা হয়।

এখান থেকে উপকুলের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এর আগেও কয়েকবার পুলিশ ও র‌্যাব ইয়াবা ও গাঁজা উদ্ধার করে। এসব মাদক ট্রলার যোগে আনা হলেও রহস্যজনক কারনে ট্রলার ও ট্রলার মালিকদের আটক করা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে। যার কারনে ট্রলার যোগে মাদক পরিবহন এখনও বন্ধ করা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে মহিপুর বন্দরের এক যুবক জানান,আমাদের সকলের সামনে ট্রলার থেকে গাঁজা উদ্ধার করলেও পুলিশ মোটা অংকের উৎকোচের বিনিময় ট্রলার ও ট্রলারের অপর মাঝি মাল্লাদের ছেড়ে দিয়েছে। পরে ফরেষ্ট ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে প্রচার করে। এ ব্যাপারে মহিপুর থানার এস আই মোঃ হাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেল মাঝিকে ১৫০ গ্রাম এবং হাবিবুর রহমানকে ২৫০ গ্রাম গাঁজাসহ ফরেষ্ট ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়। ওরা দুইজনই জেলে। ট্রলার থেকে উদ্ধার করা হয়নি বলে জানান।

এস আই হাফিজ ট্রলার থেকে উদ্ধারের কথা অস্বীকার করলেও উপস্থিত উৎসুক জনতার মোবাইলে তোলা ছবিতে দেখা যায় ট্রলার থেকে জব্দ করা হয়েছে গাঁজা। এ বিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম মাছ ধরার ট্রলার থেকে ৪শ গ্রাম গাঁজাসহ দুই জেলেকে আটক করা হয়েছে। ট্রলারটি কেন জব্দ করা হয়নি এমন প্রশ্নের জবাবে প্রথমে বলেন, এ প্রশ্নের জবাব আমি এসপি সাহেবকে দিবো আপনি এমন প্রশ্ন করতে কে ?। পরে তিনি বলেন জেলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। যার জন্য ট্রলার জব্দ করা হয়নি।

সর্বশেষ সংবাদ

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহিপুর বন্দরে আল্লার দান ট্রলার থেকে ৪’শ গ্রাম গাঁজাসহ দুই জেলে আটক

শেয়ার করুন...

আনোয়ার হোসেন আনু, কুয়াকাটা॥ মৎস্যবন্দর মহিপুরে এফবি আল্লার দান ট্রলার থেকে ৪শ’ গ্রাম গাঁজাসহ মোঃ সোহেল মাঝি (৩৫) ও মোঃ হাবিবুর রহমান (২৪) নামক দুই জেলেকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। এই দুই জেলের বাড়ি মহিপুর সদর ইউনিয়নের নজীবপুর ও সুধীরপুর গ্রামে। ট্রলার থেকে গাঁজা উদ্ধার করলেও পুলিশ ট্রলার ও ট্রলারে থাকা মাঝি মোঃ মোঃ হারুনসহ অপর মাঝি মাল্লাদের ছেড়ে দেওয়ায় ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মহিপুর থানার এস আই হাফিজের নেতৃত্বে অভিযান চালিয়ে সোমবার বেলা ১১টায় মৎস্যবন্দরের ফরেষ্ট ক্যাম্প সংলগ্ন শিববাড়িয়া নদীতে নোঙ্গর করে রাখা মহিপুর থানা সদরের বাসিন্দা মোঃ ফোরকান’র মালিকানাধীন এফবি আল্লার দান ট্রলার থেকে গাঁজাসহ এই ২ জেলেকে আটক করা হয়। জনসম্মুখে মাছধরা ট্রলার থেকে গাঁজা উদ্ধার করা হলেও পুলিশ বলছে গাঁজাসহ দুই জেলেকে ফরেষ্ট ক্যাম্প সড়ক থেকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যাক্তি জানান, তাদের সামনেই আল্লার দান ট্রলার থেকে গাঁজা উদ্ধার করেছে। পুলিশের এমন রহস্যজনক আচরন স্থানীয়দের হতবাক। জানা যায়, মৎস্যবন্দর আলীপুর-মহিপুর মাদক কারবারীদের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে। গাঁজা ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক আমদানী করা হচ্ছে মাছ ধরা ট্রলারে। সমুদ্র পথে টেকনাফ,কুতুবদিয়া,কক্সবাজার,চট্রগ্রাম,খুলনাসহ সমুদ্র উপকুলের বিভিন্ন স্থান থেকে মৎস্যবন্দর আলীপুর-মহিপুর আনা হয়।

এখান থেকে উপকুলের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এর আগেও কয়েকবার পুলিশ ও র‌্যাব ইয়াবা ও গাঁজা উদ্ধার করে। এসব মাদক ট্রলার যোগে আনা হলেও রহস্যজনক কারনে ট্রলার ও ট্রলার মালিকদের আটক করা হয়নি, ছেড়ে দেওয়া হয়েছে। যার কারনে ট্রলার যোগে মাদক পরিবহন এখনও বন্ধ করা যায়নি। নাম প্রকাশ না করার শর্তে মহিপুর বন্দরের এক যুবক জানান,আমাদের সকলের সামনে ট্রলার থেকে গাঁজা উদ্ধার করলেও পুলিশ মোটা অংকের উৎকোচের বিনিময় ট্রলার ও ট্রলারের অপর মাঝি মাল্লাদের ছেড়ে দিয়েছে। পরে ফরেষ্ট ক্যাম্প এলাকা থেকে উদ্ধার করা হয়েছে বলে প্রচার করে। এ ব্যাপারে মহিপুর থানার এস আই মোঃ হাফিজুর রহমান এ প্রতিনিধিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহেল মাঝিকে ১৫০ গ্রাম এবং হাবিবুর রহমানকে ২৫০ গ্রাম গাঁজাসহ ফরেষ্ট ক্যাম্প এলাকা থেকে আটক করা হয়। ওরা দুইজনই জেলে। ট্রলার থেকে উদ্ধার করা হয়নি বলে জানান।

এস আই হাফিজ ট্রলার থেকে উদ্ধারের কথা অস্বীকার করলেও উপস্থিত উৎসুক জনতার মোবাইলে তোলা ছবিতে দেখা যায় ট্রলার থেকে জব্দ করা হয়েছে গাঁজা। এ বিষয়ে মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম মাছ ধরার ট্রলার থেকে ৪শ গ্রাম গাঁজাসহ দুই জেলেকে আটক করা হয়েছে। ট্রলারটি কেন জব্দ করা হয়নি এমন প্রশ্নের জবাবে প্রথমে বলেন, এ প্রশ্নের জবাব আমি এসপি সাহেবকে দিবো আপনি এমন প্রশ্ন করতে কে ?। পরে তিনি বলেন জেলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। যার জন্য ট্রলার জব্দ করা হয়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD