পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ে আদার বাম্পার ফলন

শেয়ার করুন...

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ে পাহাড়ে আদার বাম্পার ফলন হওয়ায় ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মনে দেখা দিয়েছে স্বস্থি । অতি বর্ষণের কারণে বিগত মৌসুমে আদায় পঁচন ধরায় চাষিদের লোকসানের সম্মুখীন হতে হয়। একই সাথে চাষাবাদ খরচের তুলনায় বাজার মূল্য আশানুরূপ ছিল না। তবে চলতি মৌসুমে আশানুরূপ বৃষ্টির ফলে রুমাসহ গোটা বান্দরবান পার্বত্য জেলায় বিভিন্ন উপজেলায় আদার বাম্পার ফলন হয়েছে। রুমা উপজেলার বাজার ঘুরে দেখা যায় সেখানে বিপুল পরিমাণ আদা কেনা-বেচা চলছে। মান ভেদে মণ প্রতি আদার দাম পড়ছে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা ।

শুধু রুমা উপজেলায়ই প্রতি বছর কয়েক হাজার একর জমিতে আদার চাষ হয়ে থাকে। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার আদা চাষি লালজার বম এর সাথে কথা বলে জানা যায়, তিনি এ মৌসুমে ১৫ একর জায়গায় ৫০ মণ আদা চাষ করেছিলেন। আর তার বিপরীতে ফলন হয় ৪০০ মণ। রুমায় অন্যান্য আদা চাষিদের সাথে কথা বলে জানা যায়, এ বছর গড়ে প্রায় প্রতি মণ আদা থেকে ফলন হয়েছে ৮ মণ। তবে সবচেয়ে বেশি আদার চাষ হয় রেমাক্রী প্রাংসা ইউনিয়নে। রেমাক্রী এই প্রাংসা ইউনিয়ন থেকেই প্রায় ২০০০ টনের মত আদা বিক্রি হয়।

চাষাবাদের কোনো আধুনিক পদ্ধতির প্রয়োগ না করেই প্রতি বছরই রুমায় আদার ফলন হয় সন্তোষজনক। কারণ এখানে রয়েছে উর্বর পাহাড়ি মাটি, অনুকূল আবহাওয়া এবং পর্যাপ্ত সার ও কীটনাশক ব্যবহারের কারণে অতি বর্ষণ না হওয়া। এমনকি রুমায় আদা চাষ করেই অনেক আদাচাষি লাখপতি হয়েছেন। ভালো ফলন এবং ন্যায্য মূল্য প্রাপ্তি দেখে স্বল্প কিংবা মাঝারি পুঁজি নিয়ে তাই অনেকেই আদা চাষের দিকে ঝুঁকছেন । কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের মতে, চাষিদের উপযুক্ত প্রশিক্ষণ এবং অন্যান্য কারিগরি সহযোগীতা প্রদানের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে আদার চাষ করা গেলে রুমায় লাখ লাখ টন আদার উৎপাদন সম্ভব।

সর্বশেষ সংবাদ

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ে আদার বাম্পার ফলন

শেয়ার করুন...

রিমন পালিত, বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলা বান্দরবানের পাহাড়ে পাহাড়ে আদার বাম্পার ফলন হওয়ায় ন্যায্য মূল্য পেয়ে চাষিদের মনে দেখা দিয়েছে স্বস্থি । অতি বর্ষণের কারণে বিগত মৌসুমে আদায় পঁচন ধরায় চাষিদের লোকসানের সম্মুখীন হতে হয়। একই সাথে চাষাবাদ খরচের তুলনায় বাজার মূল্য আশানুরূপ ছিল না। তবে চলতি মৌসুমে আশানুরূপ বৃষ্টির ফলে রুমাসহ গোটা বান্দরবান পার্বত্য জেলায় বিভিন্ন উপজেলায় আদার বাম্পার ফলন হয়েছে। রুমা উপজেলার বাজার ঘুরে দেখা যায় সেখানে বিপুল পরিমাণ আদা কেনা-বেচা চলছে। মান ভেদে মণ প্রতি আদার দাম পড়ছে ১৫০০ টাকা থেকে ২০০০ টাকা ।

শুধু রুমা উপজেলায়ই প্রতি বছর কয়েক হাজার একর জমিতে আদার চাষ হয়ে থাকে। রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের মুয়ালপি পাড়ার আদা চাষি লালজার বম এর সাথে কথা বলে জানা যায়, তিনি এ মৌসুমে ১৫ একর জায়গায় ৫০ মণ আদা চাষ করেছিলেন। আর তার বিপরীতে ফলন হয় ৪০০ মণ। রুমায় অন্যান্য আদা চাষিদের সাথে কথা বলে জানা যায়, এ বছর গড়ে প্রায় প্রতি মণ আদা থেকে ফলন হয়েছে ৮ মণ। তবে সবচেয়ে বেশি আদার চাষ হয় রেমাক্রী প্রাংসা ইউনিয়নে। রেমাক্রী এই প্রাংসা ইউনিয়ন থেকেই প্রায় ২০০০ টনের মত আদা বিক্রি হয়।

চাষাবাদের কোনো আধুনিক পদ্ধতির প্রয়োগ না করেই প্রতি বছরই রুমায় আদার ফলন হয় সন্তোষজনক। কারণ এখানে রয়েছে উর্বর পাহাড়ি মাটি, অনুকূল আবহাওয়া এবং পর্যাপ্ত সার ও কীটনাশক ব্যবহারের কারণে অতি বর্ষণ না হওয়া। এমনকি রুমায় আদা চাষ করেই অনেক আদাচাষি লাখপতি হয়েছেন। ভালো ফলন এবং ন্যায্য মূল্য প্রাপ্তি দেখে স্বল্প কিংবা মাঝারি পুঁজি নিয়ে তাই অনেকেই আদা চাষের দিকে ঝুঁকছেন । কৃষি বিভাগসহ সংশ্লিষ্টদের মতে, চাষিদের উপযুক্ত প্রশিক্ষণ এবং অন্যান্য কারিগরি সহযোগীতা প্রদানের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে আদার চাষ করা গেলে রুমায় লাখ লাখ টন আদার উৎপাদন সম্ভব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD