নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদের সোনারগাঁয়ে বিএনপির সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ রিপোর্ট:- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলাসহ নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেঘনাঘাট এলাকায় ঐক্যফ্রন্ট প্রার্থী আজহারুল ইসলাম মান্নান তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সম্মেলনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দাবি করেন, নির্বাচনের তফসিল ঘোষণা ও ধানের শীষ প্রতীক পাওয়ার পর থেকেই এ আসনের বর্তমান সংসদ সদস্য ও লাঙ্গল প্রতীকের মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকার র্কর্মী-সমর্থকরা তার নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা প্রদান করে আসছে। কয়েক দফায় হামলা করে অর্ধ শতাধিক নেতা-কর্মীকে আহত করেছে। সোমবারও পুলিশের ছত্রছায়ায় মহাজোট প্রার্থীর কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে তার ২০জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর পাশাপাশি থানা পুলিশও গায়েবী মিথ্যা মামলা দিয়ে শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার ও অন্যান্যদের বাড়িঘরে তল্লাশির নামে হয়রানি করছে। এ অবস্থায় তিনি নেতা-কর্মী সহ নিজের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকিত হয়ে পড়েছেন। তিনি আরো অভিযোগ করেন, জেলা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের কাছে এসব ব্যাপারে অভিযোগ করলেও তারা কোন ব্যবস্থা নেন নি। এছাড়া বিগত উপজেলা ও ইইনয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্র দখলসহ জাল ভোট প্রদানে সহায়তাকারী দুই প্রিজাইডিং কর্মকর্তাকে এবারও বহাল রেখে নির্বাচনকে ঝুঁকিপূর্ণ করা হয়েছে বলে অভিযোগ করেন আজহারুল ইসলাম মান্নান। তিনি মনে করেন এ অবস্থার পরিবর্তন না হলে ভোটাররা ভোট প্রদানে বাধাগ্রস্থ হবেন। তিনি হামলা মামলা বন্ধসহ ৮ দফা দাবী তুলে ধরেন। এর মধ্যে ৮০টি চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা, বিতর্কিত দুই প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা, প্রচার প্রচারণায় বাধা ও হামলা রোধ করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করা, নির্বাচনে ভোটারদের ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি করা, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও রিটার্ণিং কর্মকর্তার নিরপেক্ষ ভূমিকা পালন করা এবং সরকার ঘোষিত লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন উল্লেখযোগ্য দাবী। শেষ পর্যন্ত সেনাবাহিনীর মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দাবী করেন, সোনারগাঁয়ের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাজাহান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, থানা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতা-কর্মীরা।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নেতাকর্মীদের উপর হামলা ও মামলার প্রতিবাদের সোনারগাঁয়ে বিএনপির সংবাদ সম্মেলন

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ রিপোর্ট:- আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থীর প্রচারণায় বাধা ও হামলাসহ নেতা-কর্মীদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মেঘনাঘাট এলাকায় ঐক্যফ্রন্ট প্রার্থী আজহারুল ইসলাম মান্নান তার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

সম্মেলনে বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নান দাবি করেন, নির্বাচনের তফসিল ঘোষণা ও ধানের শীষ প্রতীক পাওয়ার পর থেকেই এ আসনের বর্তমান সংসদ সদস্য ও লাঙ্গল প্রতীকের মহাজোট প্রার্থী লিয়াকত হোসেন খোকার র্কর্মী-সমর্থকরা তার নির্বাচনী প্রচার প্রচারণায় বাঁধা প্রদান করে আসছে। কয়েক দফায় হামলা করে অর্ধ শতাধিক নেতা-কর্মীকে আহত করেছে। সোমবারও পুলিশের ছত্রছায়ায় মহাজোট প্রার্থীর কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে তার ২০জন কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর পাশাপাশি থানা পুলিশও গায়েবী মিথ্যা মামলা দিয়ে শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার ও অন্যান্যদের বাড়িঘরে তল্লাশির নামে হয়রানি করছে। এ অবস্থায় তিনি নেতা-কর্মী সহ নিজের নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকিত হয়ে পড়েছেন। তিনি আরো অভিযোগ করেন, জেলা রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের কাছে এসব ব্যাপারে অভিযোগ করলেও তারা কোন ব্যবস্থা নেন নি। এছাড়া বিগত উপজেলা ও ইইনয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন কেন্দ্র দখলসহ জাল ভোট প্রদানে সহায়তাকারী দুই প্রিজাইডিং কর্মকর্তাকে এবারও বহাল রেখে নির্বাচনকে ঝুঁকিপূর্ণ করা হয়েছে বলে অভিযোগ করেন আজহারুল ইসলাম মান্নান। তিনি মনে করেন এ অবস্থার পরিবর্তন না হলে ভোটাররা ভোট প্রদানে বাধাগ্রস্থ হবেন। তিনি হামলা মামলা বন্ধসহ ৮ দফা দাবী তুলে ধরেন। এর মধ্যে ৮০টি চিহ্নিত ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা, বিতর্কিত দুই প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা, প্রচার প্রচারণায় বাধা ও হামলা রোধ করা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ করা, নির্বাচনে ভোটারদের ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি করা, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও রিটার্ণিং কর্মকর্তার নিরপেক্ষ ভূমিকা পালন করা এবং সরকার ঘোষিত লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন উল্লেখযোগ্য দাবী। শেষ পর্যন্ত সেনাবাহিনীর মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশে সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি দাবী করেন, সোনারগাঁয়ের মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. শাজাহান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক, থানা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেনসহ বিভিন্ন নেতা-কর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD