ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা!

শেয়ার করুন...

ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। জানা গেছে, গান্না ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সুবোধ রায় ও তার ভাইপো সুমিত রায় আর্থিক অনটনের কারণে পৈত্রিক সুত্রে পাওয়া ১৭ শতক জমির মধ্যে সাড়ে ৮ শতক জমি বিক্রি করে একই ইউনিয়নের খালকুলা গ্রামের আবুল হোসেনের ছেলে আলা উদ্দিনের কাছে। ওই জমিতে সুবোধ রায়’র আরও দুই ভাইয়ের মালিকানা রয়েছে। জমি রেজিস্ট্রি করার সময় জমির পুর্বপাশ দলিলে উল্লেখ করা হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় জমি ক্রেতা আলা উদ্দিন জমির পশ্চিম পাশ দখলের চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেয়ে সংখ্যালঘু অমিত রায় ঝিনাইদহ আদালতে গত ৮ সেপ্টেম্বর একটি পিটিশন দাখিল করে। পরবর্তীতে আদালত আইন শৃঙ্খলা পরিস্থিত ভালো রাখতে জমিতে কোন প্রকার স্থাপনা বা কাজ না করার জন্য ১৪৪ ধারা জারি করে। এ বিষয়ে উভয়পক্ষকে নোটিশ প্রদাণ করা হয়। অমিত রায় অভিযোগ করে বলেন, আদালত জমিতে ১৪৪ ধারা জারি করেছে কিন্তু আলা উদ্দিন ক্ষমতার জোরে আমাদের জমি দখল করে নিয়েছে। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে তিনি লোকজন সাথে নিয়ে জমিতে ঘর নির্মাণ করেছে। আমরা তাকে কিছু বলতে গেলে আমাদের মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। জমির বিক্রেতা সুবোধ রায় বলেন, আমরা জমি বিক্রি করেছি পুর্বপাশে কিন্তু আলা উদ্দিন ক্ষমতা দেখিয়ে পশ্চিম পাশ দখল করেছে। এই জমিতে আমার অন্য ভাইদের মালিকানা রয়েছে। আমরা সংখ্যালঘু পরিবার হওয়ায় তার বিরুদ্ধে কিছু বলতে পারছি না। তার কাছে যেখানে জমি বিক্রি করেছি সেখানে সে দখল করুক আমাদের কিছু বলার ইেন। কিন্তু সে জোরকরে অন্যপাশের জমি দখল করেছে। এ ব্যাপারে অভিযুক্ত আলা উদ্দিন বলেন, আমি জমি কিনেছি তাই জমি দখল করে নিয়েছি। ১৪৪ ধারা আছে কি না তা আমার জানার দরকার নেই তো। ওরা বেশি কথা বললে আমি ওদের নামে মামলা করব। এ ঘটনায় বেতাই চন্ডিপুর পুলিশ ক্যাম্পের এএস আই খোরশেদ আলী বলেন, আদালত থেকে নোটিশ পাওয়ার পর উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরও একটি পক্ষ তা অমান্য করে ঘর নির্মাণ করছিলো। ঘটনা শোনার পর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঝিনাইদহে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণ, রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা!

শেয়ার করুন...

ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক সংখ্যালঘুর জমি দখলের অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী। জানা গেছে, গান্না ইউনিয়নের পাইকপাড়া গ্রামের সুবোধ রায় ও তার ভাইপো সুমিত রায় আর্থিক অনটনের কারণে পৈত্রিক সুত্রে পাওয়া ১৭ শতক জমির মধ্যে সাড়ে ৮ শতক জমি বিক্রি করে একই ইউনিয়নের খালকুলা গ্রামের আবুল হোসেনের ছেলে আলা উদ্দিনের কাছে। ওই জমিতে সুবোধ রায়’র আরও দুই ভাইয়ের মালিকানা রয়েছে। জমি রেজিস্ট্রি করার সময় জমির পুর্বপাশ দলিলে উল্লেখ করা হয়। কিন্তু স্থানীয় প্রভাবশালীদের সহযোগিতায় জমি ক্রেতা আলা উদ্দিন জমির পশ্চিম পাশ দখলের চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেয়ে সংখ্যালঘু অমিত রায় ঝিনাইদহ আদালতে গত ৮ সেপ্টেম্বর একটি পিটিশন দাখিল করে। পরবর্তীতে আদালত আইন শৃঙ্খলা পরিস্থিত ভালো রাখতে জমিতে কোন প্রকার স্থাপনা বা কাজ না করার জন্য ১৪৪ ধারা জারি করে। এ বিষয়ে উভয়পক্ষকে নোটিশ প্রদাণ করা হয়। অমিত রায় অভিযোগ করে বলেন, আদালত জমিতে ১৪৪ ধারা জারি করেছে কিন্তু আলা উদ্দিন ক্ষমতার জোরে আমাদের জমি দখল করে নিয়েছে। আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে তিনি লোকজন সাথে নিয়ে জমিতে ঘর নির্মাণ করেছে। আমরা তাকে কিছু বলতে গেলে আমাদের মারধর ও হত্যার হুমকি দিচ্ছে। জমির বিক্রেতা সুবোধ রায় বলেন, আমরা জমি বিক্রি করেছি পুর্বপাশে কিন্তু আলা উদ্দিন ক্ষমতা দেখিয়ে পশ্চিম পাশ দখল করেছে। এই জমিতে আমার অন্য ভাইদের মালিকানা রয়েছে। আমরা সংখ্যালঘু পরিবার হওয়ায় তার বিরুদ্ধে কিছু বলতে পারছি না। তার কাছে যেখানে জমি বিক্রি করেছি সেখানে সে দখল করুক আমাদের কিছু বলার ইেন। কিন্তু সে জোরকরে অন্যপাশের জমি দখল করেছে। এ ব্যাপারে অভিযুক্ত আলা উদ্দিন বলেন, আমি জমি কিনেছি তাই জমি দখল করে নিয়েছি। ১৪৪ ধারা আছে কি না তা আমার জানার দরকার নেই তো। ওরা বেশি কথা বললে আমি ওদের নামে মামলা করব। এ ঘটনায় বেতাই চন্ডিপুর পুলিশ ক্যাম্পের এএস আই খোরশেদ আলী বলেন, আদালত থেকে নোটিশ পাওয়ার পর উভয় পক্ষকে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার পরও একটি পক্ষ তা অমান্য করে ঘর নির্মাণ করছিলো। ঘটনা শোনার পর সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD