ফতুল্লায় ডাইংয়ের রং ব্যবহার করে আইসক্রীম তৈরী`৫০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার ফতুল্লার ভুইগড় এলাকায় ডাইংয়ের রং ও কাপড়ের রং ব্যবহার করে আইসক্রীম তৈরী করার অপরাধে একটি আইসক্রীম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল জব্দ ও বিপুল পরিমানে আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় জোহান আইসক্রম ফ্যাক্টরীতে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা টি.এম. মাহবুবুল হাসান, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।
সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে ফতুল্লার ভুইগড় এলাকায় অবস্থিত জোহান আইসক্রিম ফ্যাক্টরী বিএসটিআই’র অনুমোদন ছাড়াই অবৈধভাবে আইসক্রীম তৈরী করছে। এছাড়া ফুডগ্রেড রং ব্যবহারের পরিবর্তে বিভিন্ন প্রকার কাপড়ের রং ব্যবহার করছে। এবং অনুমোদনবিহীন বিভিন্ন ক্ষতিকারক ফ্লেভার ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ২৫ হাজার টাকা এবং ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এসময় অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল জব্দকরা ও বিপুল পরিমানে আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাক্টরীর মালিক স্বীকার করেছে যে, তারা ডাইংয়ের পানিও ব্যবহার করেছে। ডাইংয়ের রং ব্যবহার করে যদি আইসক্রীম তৈরী করে আর সেই আইসক্রীম কোমলমতি শিশুরা খেলে কি পরিমান ক্ষতি হতে পারে তা চিন্তাও করা যায় না। এক কথায় তাদের আইসক্রীম তৈরীর প্রক্রিয়া ভয়ঙ্কর। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভোক্ত অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেলিমুজ্জামান।

সর্বশেষ সংবাদ

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

» মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় ডাইংয়ের রং ব্যবহার করে আইসক্রীম তৈরী`৫০ হাজার টাকা জরিমানা

শেয়ার করুন...

নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার ফতুল্লার ভুইগড় এলাকায় ডাইংয়ের রং ও কাপড়ের রং ব্যবহার করে আইসক্রীম তৈরী করার অপরাধে একটি আইসক্রীম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। এসময় অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল জব্দ ও বিপুল পরিমানে আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় জোহান আইসক্রম ফ্যাক্টরীতে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা টি.এম. মাহবুবুল হাসান, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, জেলা ক্যাব এর প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম।
সেলিমুজ্জামান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে ফতুল্লার ভুইগড় এলাকায় অবস্থিত জোহান আইসক্রিম ফ্যাক্টরী বিএসটিআই’র অনুমোদন ছাড়াই অবৈধভাবে আইসক্রীম তৈরী করছে। এছাড়া ফুডগ্রেড রং ব্যবহারের পরিবর্তে বিভিন্ন প্রকার কাপড়ের রং ব্যবহার করছে। এবং অনুমোদনবিহীন বিভিন্ন ক্ষতিকারক ফ্লেভার ব্যবহার করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ২৫ হাজার টাকা এবং ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এসময় অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল জব্দকরা ও বিপুল পরিমানে আইসক্রিম ধ্বংস করা হয়েছে।
তিনি আরও বলেন, ফ্যাক্টরীর মালিক স্বীকার করেছে যে, তারা ডাইংয়ের পানিও ব্যবহার করেছে। ডাইংয়ের রং ব্যবহার করে যদি আইসক্রীম তৈরী করে আর সেই আইসক্রীম কোমলমতি শিশুরা খেলে কি পরিমান ক্ষতি হতে পারে তা চিন্তাও করা যায় না। এক কথায় তাদের আইসক্রীম তৈরীর প্রক্রিয়া ভয়ঙ্কর। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভোক্ত অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেলিমুজ্জামান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD