২০ লাখ টাকা চাঁদার দাবিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ বন্ধের হুমকি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়া হলে সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এমন অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

শুক্রবার দুপুরে সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক চীনা নাগরিক দুয়ন উই বাদী হয়ে বন্দর থানায় লিখিত ওই অভিযোগ দেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, চাঁদা দাবির অভিযোগে সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক চীনা নাগরিক দুয়ন উই ২২ ফেব্রুয়ারি সেতুর পাশে থাকা নদীতে একটি স্টিল স্ট্রাকচার খুলে ফেলার কাজ করছিলেন। এ সময় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মারুফ, সেলিম, শ্যামল ওরফে রাব্বী, সালামসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন ট্রলার, প্রাইভেট কার ও মোটরসাইকেলযোগে সেতু এলাকায় আসেন। এ সময় তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণশ্রমিকদের কাজে বাধা দেন। প্রকল্প ব্যবস্থাপক দুয়ন উই তাঁদের কাছে কারণ জানতে চাইলে তাঁরা জানান, এখানে কাজ করতে হলে তাঁদের ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা না দিলে এখানে কোনো কাজ করতে দেওয়া হবে না। দাবিকৃত চাঁদা না দিয়ে কাজ করলে নির্মাণশ্রমিকদের হত্যা করা হবে বলে হুমকি প্রদান করেন তাঁরা।

ওসি দীপক চন্দ্র সাহা আরও বলেন, অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত মারুফের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

সর্বশেষ সংবাদ

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ১১ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

২০ লাখ টাকা চাঁদার দাবিতে তৃতীয় শীতলক্ষ্যা সেতুর নির্মাণকাজ বন্ধের হুমকি

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দেওয়া হলে সেতুর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। এমন অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।

শুক্রবার দুপুরে সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক চীনা নাগরিক দুয়ন উই বাদী হয়ে বন্দর থানায় লিখিত ওই অভিযোগ দেন।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, চাঁদা দাবির অভিযোগে সেতু নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ব্যবস্থাপক বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, তৃতীয় শীতলক্ষ্যা সেতু নির্মাণকাজের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক চীনা নাগরিক দুয়ন উই ২২ ফেব্রুয়ারি সেতুর পাশে থাকা নদীতে একটি স্টিল স্ট্রাকচার খুলে ফেলার কাজ করছিলেন। এ সময় বন্দর উপজেলার ফরাজিকান্দা এলাকার মারুফ, সেলিম, শ্যামল ওরফে রাব্বী, সালামসহ অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন ট্রলার, প্রাইভেট কার ও মোটরসাইকেলযোগে সেতু এলাকায় আসেন। এ সময় তাঁরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নির্মাণশ্রমিকদের কাজে বাধা দেন। প্রকল্প ব্যবস্থাপক দুয়ন উই তাঁদের কাছে কারণ জানতে চাইলে তাঁরা জানান, এখানে কাজ করতে হলে তাঁদের ২০ লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা না দিলে এখানে কোনো কাজ করতে দেওয়া হবে না। দাবিকৃত চাঁদা না দিয়ে কাজ করলে নির্মাণশ্রমিকদের হত্যা করা হবে বলে হুমকি প্রদান করেন তাঁরা।

ওসি দীপক চন্দ্র সাহা আরও বলেন, অভিযোগ পেয়ে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত মারুফের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD