জাবিতে উৎযাপিত হল ৪৯তম বিশ্ববিদ্যালয় দিবস

শেয়ার করুন...

জাবি প্রতিনিধি : সাগর কর্মকার: প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎযাপিত হল ৪৯তম বিশ্ববিদ্যালয় দিবস। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন। পরে উপাচার্য বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার ৪৮ বছরে শিক্ষক-শিক্ষার্থীরা দেশ-বিদেশে যে সম্মান অর্জন করেছেন তাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গৌরব বৃদ্ধি পেয়েছে।

আগামীতে ৫০বছরে পা রাখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের এখন ভাবতে হবে ৫০বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কি রকম দেখতে চাই? ইতোমধ্যে জাবির অধিকতর উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন হবে। আমরা আশা করছি ৫০বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবো।’উদ্বোধন শেষে বিজনেস স্ট্যাডিজ অনুষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি ও শিক্ষকমন্ডলী, প্রক্টরিয়াল বডির সদস্যরা, শিক্ষক সমিতি, সিন্ডিকেট ও সিনেট সদস্য, অফিসার সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতির সদস্য ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এরপর বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও বেলা আড়াইটায় রয়েছে পুতুল নাট্য, বিকেল পাঁচটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে রয়েছে লোকসঙ্গীত সম্রাজ্ঞী মমতাজ বেগম এম পি এর একক সঙ্গীতানুষ্ঠান। উল্লেখ্য, ৬৯৭.৫৬ একরের এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় ২০ আগস্ট ১৯৭০ সালে। ৪ জানুয়ারি ১৯৭১ বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১২ জানুয়ারি ১৯৭১। পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন। আর তখন থেকেই ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়ে আসছে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

» মনির কাসেমীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

» বহিস্কারই বিএনপির সর্বনাশের আভাস!

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

জাবিতে উৎযাপিত হল ৪৯তম বিশ্ববিদ্যালয় দিবস

শেয়ার করুন...

জাবি প্রতিনিধি : সাগর কর্মকার: প্রতিষ্ঠার ৪৮ বছর পেরিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উৎযাপিত হল ৪৯তম বিশ্ববিদ্যালয় দিবস। শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের পর বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করা হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আমির হোসেন। পরে উপাচার্য বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।উদ্বোধনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় দিবসের শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠার ৪৮ বছরে শিক্ষক-শিক্ষার্থীরা দেশ-বিদেশে যে সম্মান অর্জন করেছেন তাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গৌরব বৃদ্ধি পেয়েছে।

আগামীতে ৫০বছরে পা রাখবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের এখন ভাবতে হবে ৫০বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কি রকম দেখতে চাই? ইতোমধ্যে জাবির অধিকতর উন্নয়নের জন্য প্রকল্প অনুমোদন হয়েছে। প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ভৌত ও অবকাঠামোগত উন্নয়ন হবে। আমরা আশা করছি ৫০বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে পারবো।’উদ্বোধন শেষে বিজনেস স্ট্যাডিজ অনুষদের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মঞ্জুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভাগীয় সভাপতি ও শিক্ষকমন্ডলী, প্রক্টরিয়াল বডির সদস্যরা, শিক্ষক সমিতি, সিন্ডিকেট ও সিনেট সদস্য, অফিসার সমিতি, কর্মকর্তা-কর্মচারী সমিতির সদস্য ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।

এরপর বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ছাত্রকল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও বেলা আড়াইটায় রয়েছে পুতুল নাট্য, বিকেল পাঁচটায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের উদ্যোগে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা সাতটায় সেলিম আল দীন মুক্তমঞ্চে রয়েছে লোকসঙ্গীত সম্রাজ্ঞী মমতাজ বেগম এম পি এর একক সঙ্গীতানুষ্ঠান। উল্লেখ্য, ৬৯৭.৫৬ একরের এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয় ২০ আগস্ট ১৯৭০ সালে। ৪ জানুয়ারি ১৯৭১ বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাস অনুষ্ঠিত হলেও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ১২ জানুয়ারি ১৯৭১। পূর্ব পাকিস্তানের তৎকালীন গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস এম আহসান বিশ্ববিদ্যালয়টির উদ্বোধন করেন। আর তখন থেকেই ১২ জানুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়ে আসছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD