যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: জনতার হাতে আটক ২

শেয়ার করুন...

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বিজয় টেলিভিশনের সাংবাদিক পরিচয় ব্যবহার করে মিষ্টির দোকানে চাঁদাবাজির সময় দুই যুবককে ধরে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনগণ। গতকাল মঙ্গলবার (২২মার্চ) বিকেলে উপজেলার সোহরাব মোড়ে এ ঘটনা ঘটে।

দুই যুবক হলেন, কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের আব্দুল্লাহ আল মাহফুজ (২৫) ও একই গ্রামের তরিকুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার সোহরাব মোড়ে কামাল হোসেনের ‘মায়ের দোয়া’ বেকারিতে চাঁদাবাজির সময় তাদের ধরে রাখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিয়ে খেদাপাড়া ক্যাম্প পুলিশের কাছে তাদের সোপর্দ করে স্থানীয় জনতা। আটক দুই যুবক বিজয় টিভির বুম নিয়ে বেকারিতে ঢোকেন। সন্দেহ হলে আশপাশের লোকজন তাদের ধরে ফেলেন। পরে পরিচয়পত্র ও নিয়োগপত্র দেখতে চাইলে তারা বিজয় টিভির কোন পরিচয়পত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে মাহফুজের কাছে বহু বিতর্কিত ও বন্ধ হয়ে যাওয়া জয়যাত্রা টিভির একটি আইডি কার্ড পাওয়া যায়। অপরজন তরিকুল মোটরসাইকেল ভাড়ায় চালান বলে জানিয়েছেন।

মায়ের দোয়া বেকারির ম্যানেজার মাসুদ পারভেজ বলেন, ওই দুইজন মঙ্গলবার বিকালে বেকারিতে এসে মালামালের ছবি তোলেন ও ভিডিও করেন। বেকারির ছবি বিজয় টিভিতে ভাইরাল করাসহ ম্যাজিস্ট্রেট ডেকে এক লাখ টাকা জরিমানা করিয়ে দেয়ার হুমকি দেন তারা। এক পর্যায়ে আমাদের কাছে এক লাখ টাকা দাবি করেন। তখন সন্দেহ হওয়ায় আমরা তাদের আটকে পুলিশে সোপর্দ করি।

এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে, কেশবপুর থেকে মণিরামপুরে এসে মাহফুজ বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার রোহিতা, কোদলাপাড়া, টেংরামারী, জালালপুর ও সোহরাবমোড়ের বেকারিগুলোর মালিকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে সুবিধা লুটেছেন।

সোহরাব মোড়ের আলমগীর নামে এক বেকারি মালিক বলেন, কয়দিন আগে আমার বেকারিতে এসে নানা ত্রুটি ধরে ৫০০ টাকা নিয়েছে এই মাহফুজ। জালালপুর বাজারের বেকারি মালিক আব্দুর রাজ্জাক বলেন, সেদিন আমার বেকারিতে এ লোক এসে টাকা ও বিস্কুট নিয়ে গেছে।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সোমেন দাস বলেন, বেকারি মালিক কোনো অভিযোগ না করায় মুচলেকা নিয়ে আটক দুই যুবককে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। সামনে তারা এ ধরনের কাজ করবে না বলে অঙ্গিকার করেছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি: জনতার হাতে আটক ২

শেয়ার করুন...

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বিজয় টেলিভিশনের সাংবাদিক পরিচয় ব্যবহার করে মিষ্টির দোকানে চাঁদাবাজির সময় দুই যুবককে ধরে পুলিশে সোপার্দ করেছে স্থানীয় জনগণ। গতকাল মঙ্গলবার (২২মার্চ) বিকেলে উপজেলার সোহরাব মোড়ে এ ঘটনা ঘটে।

দুই যুবক হলেন, কেশবপুরের ভাল্লুকঘর গ্রামের আব্দুল্লাহ আল মাহফুজ (২৫) ও একই গ্রামের তরিকুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলার সোহরাব মোড়ে কামাল হোসেনের ‘মায়ের দোয়া’ বেকারিতে চাঁদাবাজির সময় তাদের ধরে রাখেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিয়ে খেদাপাড়া ক্যাম্প পুলিশের কাছে তাদের সোপর্দ করে স্থানীয় জনতা। আটক দুই যুবক বিজয় টিভির বুম নিয়ে বেকারিতে ঢোকেন। সন্দেহ হলে আশপাশের লোকজন তাদের ধরে ফেলেন। পরে পরিচয়পত্র ও নিয়োগপত্র দেখতে চাইলে তারা বিজয় টিভির কোন পরিচয়পত্র দেখাতে পারেননি। এক পর্যায়ে মাহফুজের কাছে বহু বিতর্কিত ও বন্ধ হয়ে যাওয়া জয়যাত্রা টিভির একটি আইডি কার্ড পাওয়া যায়। অপরজন তরিকুল মোটরসাইকেল ভাড়ায় চালান বলে জানিয়েছেন।

মায়ের দোয়া বেকারির ম্যানেজার মাসুদ পারভেজ বলেন, ওই দুইজন মঙ্গলবার বিকালে বেকারিতে এসে মালামালের ছবি তোলেন ও ভিডিও করেন। বেকারির ছবি বিজয় টিভিতে ভাইরাল করাসহ ম্যাজিস্ট্রেট ডেকে এক লাখ টাকা জরিমানা করিয়ে দেয়ার হুমকি দেন তারা। এক পর্যায়ে আমাদের কাছে এক লাখ টাকা দাবি করেন। তখন সন্দেহ হওয়ায় আমরা তাদের আটকে পুলিশে সোপর্দ করি।

এ দিকে খোঁজ নিয়ে জানা গেছে, কেশবপুর থেকে মণিরামপুরে এসে মাহফুজ বিজয় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে উপজেলার রোহিতা, কোদলাপাড়া, টেংরামারী, জালালপুর ও সোহরাবমোড়ের বেকারিগুলোর মালিকদের জিম্মি করে দীর্ঘদিন ধরে সুবিধা লুটেছেন।

সোহরাব মোড়ের আলমগীর নামে এক বেকারি মালিক বলেন, কয়দিন আগে আমার বেকারিতে এসে নানা ত্রুটি ধরে ৫০০ টাকা নিয়েছে এই মাহফুজ। জালালপুর বাজারের বেকারি মালিক আব্দুর রাজ্জাক বলেন, সেদিন আমার বেকারিতে এ লোক এসে টাকা ও বিস্কুট নিয়ে গেছে।

খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই সোমেন দাস বলেন, বেকারি মালিক কোনো অভিযোগ না করায় মুচলেকা নিয়ে আটক দুই যুবককে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে। সামনে তারা এ ধরনের কাজ করবে না বলে অঙ্গিকার করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD