ফতুল্লায় চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান দুই আসামী‌ গ্রেফতার

শেয়ার করুন...

ফতুল্লার বক্তাবলীর চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলা প্রধান দুই আসামী‌কে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। এরা হলেন, ওমর ফারুক(৪৬) ও হাজী আব্দুল আলী (৬০)।

গত ২১ মার্চ নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে আলমগীর হোসেন হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আলমগীরের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা (যার মামলা নং-৭০, তারিখ-২৩/০৩/২০২২ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ) দায়ের করেন। নৃশংস এই হত্যাকান্ডের ভিডিও চিত্র মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ১ এপ্রিল ২০২২ তারিখ র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযানে ডিএমপি, ঢাকার শান্তিনগর এলাকা থেকে এই হত্যা মামলার প্রধান দুই আসামী ১। ওমর ফারুক (৪৬) এবং ২। হাজী আব্দুল আলীকে (৬০) গ্রেফতার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়,  নিহত আলমগীর হোসেন (৩৪) গ্রেফতারকৃত আসামী হাজী আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুক এর মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করত। পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ মার্চ ২০২২ তারিখে গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ আরো ৩০/৩৫ জন নিহত আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা-দাঁত ভেঙ্গে দেয় ও ছুরিকাঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় পুলিশ কর্তৃক আলমগীরকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে ভিকটিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ২৫ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় চাঞ্চল্যকর আলমগীর হত্যার প্রধান দুই আসামী‌ গ্রেফতার

শেয়ার করুন...

ফতুল্লার বক্তাবলীর চাঞ্চল্যকর আলমগীর হত্যা মামলা প্রধান দুই আসামী‌কে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ১১। এরা হলেন, ওমর ফারুক(৪৬) ও হাজী আব্দুল আলী (৬০)।

গত ২১ মার্চ নারায়ণগঞ্জ সদর উপ‌জেলার ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর এলাকায় প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে আলমগীর হোসেন হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত আলমগীরের স্ত্রী বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা (যার মামলা নং-৭০, তারিখ-২৩/০৩/২০২২ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড ) দায়ের করেন। নৃশংস এই হত্যাকান্ডের ভিডিও চিত্র মুহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। উল্লেখিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ সহ চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১১, সিপিসি-১ এর একটি গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ১ এপ্রিল ২০২২ তারিখ র‌্যাব-১১, সিপিসি-১ এর অভিযানে ডিএমপি, ঢাকার শান্তিনগর এলাকা থেকে এই হত্যা মামলার প্রধান দুই আসামী ১। ওমর ফারুক (৪৬) এবং ২। হাজী আব্দুল আলীকে (৬০) গ্রেফতার করে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়,  নিহত আলমগীর হোসেন (৩৪) গ্রেফতারকৃত আসামী হাজী আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুক এর মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করত। পূর্ব শত্রুতার জের ধরে গত ২১ মার্চ ২০২২ তারিখে গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ আরো ৩০/৩৫ জন নিহত আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হাত-পা-দাঁত ভেঙ্গে দেয় ও ছুরিকাঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় পুলিশ কর্তৃক আলমগীরকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে ভিকটিম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD