একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের সংরক্ষিত নারী এমপি: আয় সাড়ে চার কোটি টাকা

শেয়ার করুন...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সদস্য হতে চারদিনে ১৫১০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে শেষ দিন শুক্রবার ফরম কিনেছেন ১২৪ জন প্রার্থী। ৪৩টি আসন ধরে হিসেব করলে প্রতিটির বিপরীতে প্রার্থী সংখ্যা প্রায় ৩৫ জন। এদিকে চারদিনে ফরম জমা পড়েছে ১৪১৫টি। ফরম জমা দেয়া যাবে শনিবার পর্যন্ত। প্রতিটি ফরমের মূল্য নেয়া হয়েছে ৩০ হাজার টাকা। সে অনুযায়ী এই খাত থেকে দলটির চার কোটি ৫৩ লাখ টাকা আয় হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দু’দিনে বিক্রি হয় ১০৬০টি। বিক্রির তৃতীয় দিন বৃহস্পতিবার ৩২৬টি এবং চতুর্থ ও শেষ দিন ১২৪টি ফরম বিক্রি হয়। চারদিন মোট বিক্রি হয়েছে ১৫১০টি ফরম। আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে এবার আওয়ামী লীগের হয়ে দলীয় নেত্রীদের পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী, নাট্যাভিনেত্রী, হিজড়া, দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতাদের সহধর্মিণী-সন্তানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারী আসনে দলীয় মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজপথের আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন মনোনয়নে তারা অগ্রাধিকার পাবেন। মনোনয়ন প্রত্যাশী তারকাদের বিষয়ে তিনি বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ-তিতিক্ষা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নির্বাচন সামনে রেখে কাজ করেছেন। তারা সারা দেশে ভালো ভূমিকা রেখেছেন। তাদেরও মূল্যায়ন করতে হবে।

সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ সদস্য (এমপি) নির্বাচনের জন্য ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম অনুযায়ী প্রতি ছয়টি আসনের বিপরীতে যে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পাবে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। সে অনুযায়ী এ প্রাপ্ত আসনের হিসাবে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এরপর বিরোধী দল জাতীয় পার্টি চারটি, জাতীয় ঐক্যফ্রন্ট একটি এবং স্বতন্ত্র ও অন্য দল মিলে দুটি আসন পাবে।

সর্বশেষ সংবাদ

» বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা: আহত ৩

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ’লীগের সংরক্ষিত নারী এমপি: আয় সাড়ে চার কোটি টাকা

শেয়ার করুন...

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে সদস্য হতে চারদিনে ১৫১০ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে শেষ দিন শুক্রবার ফরম কিনেছেন ১২৪ জন প্রার্থী। ৪৩টি আসন ধরে হিসেব করলে প্রতিটির বিপরীতে প্রার্থী সংখ্যা প্রায় ৩৫ জন। এদিকে চারদিনে ফরম জমা পড়েছে ১৪১৫টি। ফরম জমা দেয়া যাবে শনিবার পর্যন্ত। প্রতিটি ফরমের মূল্য নেয়া হয়েছে ৩০ হাজার টাকা। সে অনুযায়ী এই খাত থেকে দলটির চার কোটি ৫৩ লাখ টাকা আয় হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। মঙ্গলবার থেকে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। প্রথম দু’দিনে বিক্রি হয় ১০৬০টি। বিক্রির তৃতীয় দিন বৃহস্পতিবার ৩২৬টি এবং চতুর্থ ও শেষ দিন ১২৪টি ফরম বিক্রি হয়। চারদিন মোট বিক্রি হয়েছে ১৫১০টি ফরম। আওয়ামী লীগের কার্যালয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেতে এবার আওয়ামী লীগের হয়ে দলীয় নেত্রীদের পাশাপাশি চলচ্চিত্র অভিনেত্রী, নাট্যাভিনেত্রী, হিজড়া, দলের জন্য অবদান রাখা প্রয়াত নেতাদের সহধর্মিণী-সন্তানও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নারী আসনে দলীয় মনোনয়ন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজপথের আন্দোলন সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন মনোনয়নে তারা অগ্রাধিকার পাবেন। মনোনয়ন প্রত্যাশী তারকাদের বিষয়ে তিনি বলেন, রাজপথে আন্দোলন সংগ্রাম এবং ত্যাগ-তিতিক্ষা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নির্বাচন সামনে রেখে কাজ করেছেন। তারা সারা দেশে ভালো ভূমিকা রেখেছেন। তাদেরও মূল্যায়ন করতে হবে।

সংসদে সংরক্ষিত নারী আসন রয়েছে ৫০টি। আসনগুলোতে সংসদ সদস্য (এমপি) নির্বাচনের জন্য ১৭ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। নিয়ম অনুযায়ী প্রতি ছয়টি আসনের বিপরীতে যে কোনো দল বা জোট একটি সংরক্ষিত আসন পাবে। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে আওয়ামী লীগ পেয়েছে ২৫৭টি আসন। সে অনুযায়ী এ প্রাপ্ত আসনের হিসাবে সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে আওয়ামী লীগ পাবে ৪৩টি আসন। এরপর বিরোধী দল জাতীয় পার্টি চারটি, জাতীয় ঐক্যফ্রন্ট একটি এবং স্বতন্ত্র ও অন্য দল মিলে দুটি আসন পাবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD