কোরবানির বাজার ধরতে প্রস্তুত ঝিকরগাছার “লাল বাদশা”

শেয়ার করুন...

মো. রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন কোরবানি ঈদকে সামনে নিয়ে “লাল বাদশা” নামে একটি দেশীয় গরু প্রস্তুত করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার ইকরামুল ইসলাম নামে এক খামারী মালিক।

দীর্ঘ দুই বছর ধরে কঠোর পরিশ্রম ও সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়াইয়ে মোটাতাজা করেছেন এই গরুটিকে।

গরুটির রং লাল ধূসরবর্ণ হওয়ায় বাদশা নামের সাথে লাল মিলিয়ে এই নাম রাখেন তিনি। ইকরামুল ইসলামের খামারে আরো অনেক গরু থাকলেও একটু আলাদা করেই নিবিড় পরিচর্যায় বাদশা নামের এই গরুটিয়ে মোটাতাজা করেছেন ইকরামুল।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা যায়, ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের চান্দেরপোল গ্রামে নিজ বাড়ির সাথেই গরু পালনের জন্য খামার গড়ে তুলেছেন এই তরুণ উদ্দোক্তা।

গত বছরের কোরবানি ঈদের জন্য প্রাথমিক ভাবে প্রস্তুত করেছিলেন এই লাল বাদশাকে। তখন তিনি আশানুরূপ দাম না পেয়ে বিক্রি না করে আবারও তিনি বাদশাকে আরও একটি বছর লালনপালন করেন।

এখন এই বাদশার ওজন হয়েছে ১১শ কেজি। দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির বাজার হিসাবে এখন গরুটির দাম নির্ধারণ করেছেন ৫ থেকে ৬ লাখ টাকা। তবে অতি যত্নে পোষা বাদশাকে নির্ধারিত দামের সাথে আলোচনা সাপেক্ষে কম বেশি করে বিক্রি করবেন বলে জানান ইকরামুল ইসলাম।

আসন্ন কোরবানি ঈদে তার এই বিশাল আকৃতির গরু লাল বাদশাকে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে ইকরামুল ইসলাম বলেন, আমি কোন রকম ভাবে গরু মোটাতাজা করার জন্য কোন ডাক্তারি ফর্মূলা ব্যবহার করিনি। সম্পূর্ণ প্রাকৃতিক ও সুষম খাবার খাওয়াইয়ে এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছি।

তাছাড়া বর্তমান সময় গোখাদ্যের যে পরিমান মূল্য বৃদ্ধি হয়েছে তাতে করে একাধিক গরু লালনপালন করা ছোট খামারিদের জন্য অনেক কষ্টের। আশা করছি আমার লাল বাদশাকে সকলের পছন্দ হবে। পাশাপাশি দাম ও সুস্থ সবল প্রাকৃতিক উপায়ে গড়ে উঠা মাংশ পাবে ক্রেতা। তাই কোরবানির জন্য ভাল মানের এই গরুটিকে যাচাই করে বিক্রির জন্য ০১৯১৯-৫০৪২৬০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ইকরামুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

» অতিরিক্ত সময় কাজের ভাতা পুনরায় চালুর দাবিতে বেনাপোল স্থল বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

» ফতুল্লায় মাদক বিক্রেতাকে ধরে ১৫ হাজার টাকায় ছেড়ে দেওয়ার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

» শার্শায় পরকীয়ার জেরে যুবক খুন: গোয়ালঘরের মাটির নিচে মিললো নিখোঁজ যুবকের মরদেহ

» ফেসবুকে ওসি ফতুল্লাকে নিয়ে অপপ্রচার থানায় জিডি

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ১২ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানির বাজার ধরতে প্রস্তুত ঝিকরগাছার “লাল বাদশা”

শেয়ার করুন...

মো. রাসেল ইসলাম, স্টাফ রিপোর্টার: আসন্ন কোরবানি ঈদকে সামনে নিয়ে “লাল বাদশা” নামে একটি দেশীয় গরু প্রস্তুত করেছেন যশোরের ঝিকরগাছা উপজেলার ইকরামুল ইসলাম নামে এক খামারী মালিক।

দীর্ঘ দুই বছর ধরে কঠোর পরিশ্রম ও সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাওয়াইয়ে মোটাতাজা করেছেন এই গরুটিকে।

গরুটির রং লাল ধূসরবর্ণ হওয়ায় বাদশা নামের সাথে লাল মিলিয়ে এই নাম রাখেন তিনি। ইকরামুল ইসলামের খামারে আরো অনেক গরু থাকলেও একটু আলাদা করেই নিবিড় পরিচর্যায় বাদশা নামের এই গরুটিয়ে মোটাতাজা করেছেন ইকরামুল।

সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা যায়, ঝিকরগাছা উপজেলার নাভারণ ইউনিয়নের চান্দেরপোল গ্রামে নিজ বাড়ির সাথেই গরু পালনের জন্য খামার গড়ে তুলেছেন এই তরুণ উদ্দোক্তা।

গত বছরের কোরবানি ঈদের জন্য প্রাথমিক ভাবে প্রস্তুত করেছিলেন এই লাল বাদশাকে। তখন তিনি আশানুরূপ দাম না পেয়ে বিক্রি না করে আবারও তিনি বাদশাকে আরও একটি বছর লালনপালন করেন।

এখন এই বাদশার ওজন হয়েছে ১১শ কেজি। দ্রব্যমূল্যের এই উর্দ্ধগতির বাজার হিসাবে এখন গরুটির দাম নির্ধারণ করেছেন ৫ থেকে ৬ লাখ টাকা। তবে অতি যত্নে পোষা বাদশাকে নির্ধারিত দামের সাথে আলোচনা সাপেক্ষে কম বেশি করে বিক্রি করবেন বলে জানান ইকরামুল ইসলাম।

আসন্ন কোরবানি ঈদে তার এই বিশাল আকৃতির গরু লাল বাদশাকে বিক্রি করার বিষয়ে জানতে চাইলে ইকরামুল ইসলাম বলেন, আমি কোন রকম ভাবে গরু মোটাতাজা করার জন্য কোন ডাক্তারি ফর্মূলা ব্যবহার করিনি। সম্পূর্ণ প্রাকৃতিক ও সুষম খাবার খাওয়াইয়ে এবারের কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছি।

তাছাড়া বর্তমান সময় গোখাদ্যের যে পরিমান মূল্য বৃদ্ধি হয়েছে তাতে করে একাধিক গরু লালনপালন করা ছোট খামারিদের জন্য অনেক কষ্টের। আশা করছি আমার লাল বাদশাকে সকলের পছন্দ হবে। পাশাপাশি দাম ও সুস্থ সবল প্রাকৃতিক উপায়ে গড়ে উঠা মাংশ পাবে ক্রেতা। তাই কোরবানির জন্য ভাল মানের এই গরুটিকে যাচাই করে বিক্রির জন্য ০১৯১৯-৫০৪২৬০ এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন ইকরামুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD