এবার নাটক প্রযোজনায় মুভিলর্ডখ্যাত ডিপজল

শেয়ার করুন...

রিয়েল তন্ময়,বিনোদন প্রতিবেদক:- এবার চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত ডিপজল ছোটপর্দার জন্য নাটক নির্মাণ শুরু করেছেন। তার ডিপজল ফিল্মস থেকে একের পর এক ধারাবাহিক ও একক নাটক নির্মিত হবে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি অভিনয় করবেন না। প্রাথমিকভাবে তিনটি ধারাবাহিকের নির্মাণ কাজে হাত দেয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘গাধার পাল’ নামে প্রথম ধারাবাহিকের কাজ। ডিপজলের সাভারের শুটিং হাউসে এর শুটিং শুরু হয়েছে। এটি রচনা করেছেন লিটন খন্দকার। পরিচালনা করছেন আবিদ রেহান। অভিনয় করছেন, বড়দা মিঠু, তারেক স্বপন, নূরে আলম নয়ন, আবিদ রেহান, পারভেজ সুমন, সূচনা শিকদার, সিলভী, জুয়েল প্রমুখ।

অভিনেতা বড়দা মিঠু জানান, ধারবাহিকটি প্রথমে ১৩ পর্ব দিয়ে শুরু হবে। তারপর এর পর্ব সংখ্যা বাড়তে থাকবে। এর গল্পে থাকবে ভিন্নতা। দুই-তিন পর্ব মিলে একটি গল্প শেষ হবে। এভাবে পরবর্তী পর্বগুলোতে নতুন নতুন গল্প দেখা যাবে। এই ধারাবাহিকটি শেষ হলে পরের দুটি ধারবাহিকের কাজ শুরু হবে।

নাটক প্রযোজনা প্রসঙ্গে ডিপজল বলেন, আমি সিনেমার মানুষ। সিনেমা যেমন বিনোদনের বড় মাধ্যম তেমনি শিক্ষারও মাধ্যম। নাটকের বিষয়টিও তেমন। উভয় মাধ্যমই মানুষকে আনন্দ দেয় এবং তাদের কথা বলে। চিন্তা করে দেখলাম, ইদানিং ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে নাটকের মান খুব খারাপ হয়ে গেছে। গল্প থাকে না, অশালীন সংলাপ থাকে, মানসম্মত মনে হচ্ছে না। তাই চিন্তা করেছি, সুষ্ঠু ধারার বিনোদনমূলক নাটক এবং যাতে কিছু কথা থাকে এমন নাটক নির্মাণ করে দর্শকদের উপহার দেই। এ চিন্তা থেকেই নাটক নির্মাণ করছি। এটি আমার জন্য একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। তবে আমি বড় পর্দার মানুষ, বড় পর্দাই আমার কাছে সবার আগে।

ডিপজল জানান, নাটকগুলো চ্যানেল নাইনে প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

» নেত্রকোনায় ২ হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ

» ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদারের ঈদ শুভেচ্ছা

» ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন মুহাম্মদ আব্দুল মালেক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

এবার নাটক প্রযোজনায় মুভিলর্ডখ্যাত ডিপজল

শেয়ার করুন...

রিয়েল তন্ময়,বিনোদন প্রতিবেদক:- এবার চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত ডিপজল ছোটপর্দার জন্য নাটক নির্মাণ শুরু করেছেন। তার ডিপজল ফিল্মস থেকে একের পর এক ধারাবাহিক ও একক নাটক নির্মিত হবে বলে তিনি জানিয়েছেন। তবে তিনি অভিনয় করবেন না। প্রাথমিকভাবে তিনটি ধারাবাহিকের নির্মাণ কাজে হাত দেয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘গাধার পাল’ নামে প্রথম ধারাবাহিকের কাজ। ডিপজলের সাভারের শুটিং হাউসে এর শুটিং শুরু হয়েছে। এটি রচনা করেছেন লিটন খন্দকার। পরিচালনা করছেন আবিদ রেহান। অভিনয় করছেন, বড়দা মিঠু, তারেক স্বপন, নূরে আলম নয়ন, আবিদ রেহান, পারভেজ সুমন, সূচনা শিকদার, সিলভী, জুয়েল প্রমুখ।

অভিনেতা বড়দা মিঠু জানান, ধারবাহিকটি প্রথমে ১৩ পর্ব দিয়ে শুরু হবে। তারপর এর পর্ব সংখ্যা বাড়তে থাকবে। এর গল্পে থাকবে ভিন্নতা। দুই-তিন পর্ব মিলে একটি গল্প শেষ হবে। এভাবে পরবর্তী পর্বগুলোতে নতুন নতুন গল্প দেখা যাবে। এই ধারাবাহিকটি শেষ হলে পরের দুটি ধারবাহিকের কাজ শুরু হবে।

নাটক প্রযোজনা প্রসঙ্গে ডিপজল বলেন, আমি সিনেমার মানুষ। সিনেমা যেমন বিনোদনের বড় মাধ্যম তেমনি শিক্ষারও মাধ্যম। নাটকের বিষয়টিও তেমন। উভয় মাধ্যমই মানুষকে আনন্দ দেয় এবং তাদের কথা বলে। চিন্তা করে দেখলাম, ইদানিং ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে নাটকের মান খুব খারাপ হয়ে গেছে। গল্প থাকে না, অশালীন সংলাপ থাকে, মানসম্মত মনে হচ্ছে না। তাই চিন্তা করেছি, সুষ্ঠু ধারার বিনোদনমূলক নাটক এবং যাতে কিছু কথা থাকে এমন নাটক নির্মাণ করে দর্শকদের উপহার দেই। এ চিন্তা থেকেই নাটক নির্মাণ করছি। এটি আমার জন্য একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন। তবে আমি বড় পর্দার মানুষ, বড় পর্দাই আমার কাছে সবার আগে।

ডিপজল জানান, নাটকগুলো চ্যানেল নাইনে প্রচারের জন্য নির্মাণ করা হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD