ব্যাংকে বাড়তি সুদে আমানত সংগ্রহ, কমছে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান

শেয়ার করুন...

সংকট সামাল দিতে বাধ্য হয়েই সুদের হার বাড়িয়ে আমানত সংগ্রহ করছে অনেক ব্যাংক। মেয়াদী আমানতের ক্ষেত্রে কোনো কোনো ব্যাংক সুদ দিচ্ছে সাড়ে ৭ থেকে ৮ শতাংশ। সর্বোচ্চ সীমা নির্ধারিত থাকায় ঋণ বিতরণ করতে হচ্ছে ৯ শতাংশে। এতে কমে গেছে সুদহারের ব্যবধান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ঋণ-আমানতের গড় সুদহারের ব্যবধান ৩ শতাংশের নীচে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এ ব্যবধান প্রায় দেড় শতাংশ নেমে এসেছে। যা ভাবিয়ে তুলেছে ব্যাংকারদের।

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, কোনো সন্দেহ নেই, লাভের জায়গাটা সংকুচিত হয়ে আসছে। টাকা থাকলে এখন সাড়ে ৭ বা ৮ শতাংশে খাটানো যাচ্ছে। ব্যংক যদি সাড়ে ৭ বা ৮ শতাংশে টাকা নেয়, তাহলে তার স্প্রেডটা থাকে কোথায়? এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ভাবছে, কীভাবে বিষয়টা সামাল দেয়া যায়।

এদিকে বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় ক্ষমতা কমে গেছে। যে কারণে কমছে আমানতের প্রবৃদ্ধি। সুদহার যতটা বৃদ্ধির কথা বলা হচ্ছে বাস্তবে ততটা বাড়েনি। শুধু সংকটে পড়া ব্যাংকগুলোই বাড়তি সুদে আমানত নিচ্ছে। সংকট সামাল দিতে ঋণ সুদের উচ্চসীমা তুলে দেয়ার পাশাপাশি ব্যাংকের তহবিল ব্যবস্থাপনায় দুর্বলতা দূর করতে হবে।

বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী, ব্যাংক স্প্রেড ৩ শতাংশই যথেষ্ট। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে তারা ব্যবসা করতে গেলে ৫-৮ শতাংশ না হলে ব্যবসা করতে চায় না। বাংলাদেশ ব্যাংকের উচিত, শুধু ল্যান্ডিং রেট ও ডিপোজিট রেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাংকগুলোকে কড়া নির্দেশ দেয়া, যাতে ওদের ফান্ড ম্যানেজমেন্ট ঠিকমতো করে। যে সমস্ত ব্যাংক বেশি রেটে ডিপোজিট নিয়েছে, খোঁজ নিলে দেখা যাবে সেসব ব্যাংক ১০০ শতাংশের বেশি ল্যান্ডিং করে বসে আছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক জানান, বেশ কয়েকটি খাতে সুদের হার বাড়ানো হয়েছে। বাকি খাতগুলো নিয়েও পর্যালোচনা হচ্ছে। বিনিময় হারের পাশাপাশি সুদহারও পর্যায়ক্রমে বাজার ব্যবস্থার ওপর ছেড়ে দিতে চায় বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাংকে বাড়তি সুদে আমানত সংগ্রহ, কমছে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান

শেয়ার করুন...

সংকট সামাল দিতে বাধ্য হয়েই সুদের হার বাড়িয়ে আমানত সংগ্রহ করছে অনেক ব্যাংক। মেয়াদী আমানতের ক্ষেত্রে কোনো কোনো ব্যাংক সুদ দিচ্ছে সাড়ে ৭ থেকে ৮ শতাংশ। সর্বোচ্চ সীমা নির্ধারিত থাকায় ঋণ বিতরণ করতে হচ্ছে ৯ শতাংশে। এতে কমে গেছে সুদহারের ব্যবধান। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ঋণ-আমানতের গড় সুদহারের ব্যবধান ৩ শতাংশের নীচে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে এ ব্যবধান প্রায় দেড় শতাংশ নেমে এসেছে। যা ভাবিয়ে তুলেছে ব্যাংকারদের।

শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দিন আহমেদ বলেন, কোনো সন্দেহ নেই, লাভের জায়গাটা সংকুচিত হয়ে আসছে। টাকা থাকলে এখন সাড়ে ৭ বা ৮ শতাংশে খাটানো যাচ্ছে। ব্যংক যদি সাড়ে ৭ বা ৮ শতাংশে টাকা নেয়, তাহলে তার স্প্রেডটা থাকে কোথায়? এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংক ভাবছে, কীভাবে বিষয়টা সামাল দেয়া যায়।

এদিকে বিশ্লেষকরা বলছেন, উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের সঞ্চয় ক্ষমতা কমে গেছে। যে কারণে কমছে আমানতের প্রবৃদ্ধি। সুদহার যতটা বৃদ্ধির কথা বলা হচ্ছে বাস্তবে ততটা বাড়েনি। শুধু সংকটে পড়া ব্যাংকগুলোই বাড়তি সুদে আমানত নিচ্ছে। সংকট সামাল দিতে ঋণ সুদের উচ্চসীমা তুলে দেয়ার পাশাপাশি ব্যাংকের তহবিল ব্যবস্থাপনায় দুর্বলতা দূর করতে হবে।

বিআইবিএম এর সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী, ব্যাংক স্প্রেড ৩ শতাংশই যথেষ্ট। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে তারা ব্যবসা করতে গেলে ৫-৮ শতাংশ না হলে ব্যবসা করতে চায় না। বাংলাদেশ ব্যাংকের উচিত, শুধু ল্যান্ডিং রেট ও ডিপোজিট রেটের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যাংকগুলোকে কড়া নির্দেশ দেয়া, যাতে ওদের ফান্ড ম্যানেজমেন্ট ঠিকমতো করে। যে সমস্ত ব্যাংক বেশি রেটে ডিপোজিট নিয়েছে, খোঁজ নিলে দেখা যাবে সেসব ব্যাংক ১০০ শতাংশের বেশি ল্যান্ডিং করে বসে আছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মেজবাউল হক জানান, বেশ কয়েকটি খাতে সুদের হার বাড়ানো হয়েছে। বাকি খাতগুলো নিয়েও পর্যালোচনা হচ্ছে। বিনিময় হারের পাশাপাশি সুদহারও পর্যায়ক্রমে বাজার ব্যবস্থার ওপর ছেড়ে দিতে চায় বাংলাদেশ ব্যাংক।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD