ফতুল্লায় মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

শেয়ার করুন...

সাদ্দাম হোসেন শুভ:- নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা নন্দলালপুর এলাকায় একটি মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এশিয়া ইন্ডাস্ট্রিজ লিঃ এর আর.এম লেবেল ডিস্ট্রিবিউটার এর গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রায় ০২ ঘন্টার প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মালামাল সরিয়ে আনতে গিয়ে দুজন শ্রমিক আহত হয়েছে। তবে, আহতদের নাম পরিচয় নির্দিষ্ট করে জানা যায়নি।

গোডাউনের মালিক আলতাফ হোসেন। এটি বাংলাদেশের একমাত্র মোবিলের গোডাউন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে গোডাউনের পাশে থাকা সুমা স্টিল রোলিং মিলের আগুনের ফুলকি গোডাউনে আসায় এ অগ্নিকাান্ডের সূত্রপাত ঘটে বলে দাবী করছেন আর.এম লেবেলের সুপারভাইজার শাহ-জাহান। তার দাবী এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝুকি নিয়ে গোডাউনের বেশ কিছু মবিলের ড্রাম ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে সরিয়ে আনা গেছে।

তিনি আরো জানান, দুবাই থেকে মবিল এনে এখানে মজুদ করে দেশের বিভিন্ন অঞ্চলে তা বাজারজাত করা হয়।

তবে ফায়ার সাভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমান সম্পর্কে এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।

ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক মামুন মাহমুদ জানান, আগুনের তীব্রতা অনেক। মবিলের আগুন হওয়ায় এখানে পানি দিয়ে কোন কার্যকারিতা পাওয়া যাবে না। তাই ফোম ব্যবহার করা হচ্ছে। কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদি।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় ব্যপক ভীতির সৃষ্টি হয়েছে। গোডাউনের পাশে উৎসুখ জনতা ভীর করতে দেখা গেছে।

সর্বশেষ সংবাদ

» যশোর- ১ শার্শা আসনে ধানের শীষের নির্বাচনী পথসভা, বিপুল ভোটে জয়ের প্রত্যাশা

» নারায়ণগঞ্জ-৪ জোটপ্রার্থীর সাথে বহিষ্কার ও পদত্যাগকারীদের হাডাহাড্ডি লড়াই

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল!

» এশিয়ান টেলিভিশনের নতুন চেয়ারম্যান – রূপায়ণ গ্রুপের এমডি মুকুল

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফতুল্লায় মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড

শেয়ার করুন...

সাদ্দাম হোসেন শুভ:- নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা নন্দলালপুর এলাকায় একটি মবিলের গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে এশিয়া ইন্ডাস্ট্রিজ লিঃ এর আর.এম লেবেল ডিস্ট্রিবিউটার এর গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। প্রায় ০২ ঘন্টার প্রচেষ্টার পরও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, মালামাল সরিয়ে আনতে গিয়ে দুজন শ্রমিক আহত হয়েছে। তবে, আহতদের নাম পরিচয় নির্দিষ্ট করে জানা যায়নি।

গোডাউনের মালিক আলতাফ হোসেন। এটি বাংলাদেশের একমাত্র মোবিলের গোডাউন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে গোডাউনের পাশে থাকা সুমা স্টিল রোলিং মিলের আগুনের ফুলকি গোডাউনে আসায় এ অগ্নিকাান্ডের সূত্রপাত ঘটে বলে দাবী করছেন আর.এম লেবেলের সুপারভাইজার শাহ-জাহান। তার দাবী এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। ঝুকি নিয়ে গোডাউনের বেশ কিছু মবিলের ড্রাম ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিরাপদে সরিয়ে আনা গেছে।

তিনি আরো জানান, দুবাই থেকে মবিল এনে এখানে মজুদ করে দেশের বিভিন্ন অঞ্চলে তা বাজারজাত করা হয়।

তবে ফায়ার সাভিসের পক্ষ থেকে আগুনের সূত্রপাত এবং ক্ষতির পরিমান সম্পর্কে এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।

ঢাকার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক মামুন মাহমুদ জানান, আগুনের তীব্রতা অনেক। মবিলের আগুন হওয়ায় এখানে পানি দিয়ে কোন কার্যকারিতা পাওয়া যাবে না। তাই ফোম ব্যবহার করা হচ্ছে। কিছুক্ষনের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসবে বলে আশাবাদি।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায় এলাকায় ব্যপক ভীতির সৃষ্টি হয়েছে। গোডাউনের পাশে উৎসুখ জনতা ভীর করতে দেখা গেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD