প্রধানমন্ত্রীর চা চক্রে গণভবনে গেলেন বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দিন তালুকদার

শেয়ার করুন...

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী): একাদশ সংসদ নির্বাচনের আগে যে সব রাজনৈতিকের সঙ্গে সংলাপ করেছিলেন তাদেরকে গণভবনে আমন্ত্রণ জানিয়ে শুভেচ্ছা বিনিময় ও চা চক্রে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়া ও শেখ হাসিনার রাজনৈতিক নেতাদের সম্মানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান ও চা চক্রের আয়োজন করেন। ভোটের আগে গত পহেলা নভেম্বর সংলাপ শুরু করে প্রধানমন্ত্রী একাধিক রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেন। ঐ সংলাপে অংশ নেয়া সব দলের নেতাদের চা চক্রে আমন্ত্রন জানানো হয়।

 

তবে আমন্ত্রন জানানো হলেও বি.এন.পি সহ জাতীয় ঐক্য ফ্রন্টের শরিক দলগুলো গণভবনে যায় নি। তারা যে চা চক্রে অংশ নিচ্ছে না তা গত শুক্রবারই জানিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাড়ির দক্ষিনের সবুজ লনের ঐ অনুষ্ঠানে আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কাস পার্টি, বিকল্প ধারার বাংলাদেশ, ইসলামী ঐক্যফ্রন্ট, জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদ, গণতন্ত্রী পার্টি, সাম্যবাদী দলসহ ১৪ দলীয় জোট, মহাজোট ও অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হন। অতিথিদের বসার জন্য গণভবনের সবুজ লনের চেয়ার, টেবিল, মোড়া, মাদুরের ব্যবস্থা করা হয়। নানা খাবারে আপ্যায়িত করা হয় অতিথিদের। ফুচকা, চটপটির জন্য আলাদা আলাদা টেবিল রাখা হয়। পিঠার টেবিলে ছিল পাটিসাপটা, ভাপা, চিতাই, পুলি, প্রভৃতি। ছিল বিভিন্ন ধরনের কাবাব, নান রুটি, পরোটা। এ ছাড়া নানা ধরনের শরবত কফিও ছিল।

 

প্রধানমন্ত্রী গণভবনের মাঠে আসেন বিকাল ৪টায়। তিনি লনে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী, জ্যৈষ্ঠ আওয়ামীলীগ নেতা আমির হোসেন আমু, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, খন্দকার মোশারফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, ওবায়দুল কাদের, ফারুক খান, আব্দুল মতিন খসরু, আব্দুল রাজ্জাক, দিপু মনি, শ ম রেজাউল করিম, জাহাঙ্গীর কবির নানক, হাসান মাহমুদ, ইকবালুর রহিম, দেলোয়ার হোসেন, আবদুস সোবাহান গোলাপ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাহাউদ্দিন নাসিম, এনামুল হক শামিম, বিপ্লব বড়–য়া, জাকের পার্টির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, দলের কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা, সাবেক রুহুল আমিন হাওলাদার, জিয়া উদ্দিন আহমেদ বাবলু, আনিসুর রহমান মাহমুদ, মজিবুল হক চুন্নু, আবু হোসেন বাবলা, প্রমুখ।

 

জাতীয় পার্টি জে.পি সভাপতি, আনোয়ার হোসেন মঞ্জু, জাসদ সভাপতি, হাসানুল হক ইনু, শিরিন আক্তার, জাসদের (আম্বিয়া) মাইনুদ্দিন খান বাদল, নাজমুল হক, জয়বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা মো. নিজাম উদ্দিন তালুকদার, প্রমুখ।

 

ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ফজলে হোসেন বাদশা ও ছিলেন। এছাড়া অংশ নেয়া বিকল্প ধারার বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, কেন্দ্রীয় নেতা এম এ মান্নান, মাহির বি চৌধুরী, শমশের মবিন চৌধুরী, ইসলামী ঐক্যফ্রন্টের সভাপতি মিজবাহুর রহমান চৌধুরী, তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুর বশার মাইজভান্ডারী, সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়–য়া, বিএনএফ সভাপতি নাজমুল হুদা প্রমুখ উপস্থিত হন। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারাও চা-চক্রে অংশ নেন। পরে নিজাম উদ্দিন তালুকদার প্রধানমন্ত্রীর বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন।

 

সর্বশেষ সংবাদ



» ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বেনাপোল ও শার্শা সীমান্তে বিজিবির সর্তকতা জারি

» মা

» লেডি সন্ত্রাসী সীমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এনআরইউ”র আল্টিমেটাম

» চোরাকারবারির সঙ্গে এসআইয়ের দর কষাকষির অডিও ভাইরাল

» পাগল নাথ মন্দিরে উত্তেজনা: অভিযুক্ত চিন্ময় ও তন্ময়

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৯ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ