মেহজাবীনে মুগ্ধ দর্শক, শো বাড়ল ‘প্রিয় মালতী’র

শেয়ার করুন...

গত ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় শঙ্খ দাশগুপ্তের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন মেহজাবীন চৌধুরী। ছবিটি দিয়েই ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর চলচ্চিত্রে যাত্রা শুরু হলো। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকেরা মুগ্ধ ছিলেন মেহজাবীনের অভিনয়ে। নতুন খবর,
আজ থেকে ছবিটির শো বেড়েছে। মেহজাবীন নিজের ফেসবুক পেজে পোস্ট করে খবরটি জানিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও।

মুক্তির পর সিনেপ্লেক্সের পাঁচ শাখায় আটটি শো চললেও আজ থেকে তা দ্বিগুণ হয়েছে। প্রতিদিন চলছে ১৬টি শো। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দুটি শো, চট্টগ্রামের বালি আর্কেডে দুটি, এসকেএস টাওয়ার মহাখালী শাখায় দুটি শো চলবে। সনি স্কয়ার মিরপুরে শো বেড়ে চলবে চারটি, মিলিটারি মিউজিয়ামে তিনটি এবং সীমান্ত সম্ভারে চলবে তিনটি শো।

এর আগে গত ৩১ ডিসেম্বর স্টার সিনেপ্লেক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছিল, ওই সপ্তাহে মাল্টিপ্লেক্সটিতে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মধ্যে দর্শক সবচেয়ে বেশি দেখেছে ‘প্রিয় মালতী’।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’তে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, নাদের চৌধুরী, রিজভী রিজু, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম প্রমুখ।

সিনেমাটি এরই মধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

সর্বশেষ সংবাদ

» বাংলাদেশ বেতারের বিতর্ক প্রতিযোগিতায় না:গঞ্জের ১০ শিক্ষার্থী

» ৬ মাসের জন্য মর্গ্যান গার্লস স্কুলের সভাপতি হলেন এমপির কন্যা বাঁধন

» নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের উচ্ছেদ কর্মীদের ওপর হকারদের হামলা

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের তৌহিদ

» ঢাকা পলিটেকনিক ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: যুগ্ম সাধারণ সম্পাদক হলেন বকশীগঞ্জের ফজলে রাব্বি নেওয়াজ

» ফতুল্লায় চাঁদার দাবীতে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫

» সমাজ সেবায় অবদানে সম্মাননা পেলেন বিএসপি সভাপতি টনি মল্লিক

» সেহাচর তক্কারমাঠে ইউসুফের বিরুদ্ধে শামীমের জমি দখলের অভিযোগ

» বেনাপোলে আমদানি-রফতানি প্রক্রিয়া সহজ করতে বন্দর কর্তৃপক্ষের সাংবাদিক সম্মেলন

» শার্শায় ১৬ মামলার কুখ্যাত মাদক কারবারি জাহান গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৬ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেহজাবীনে মুগ্ধ দর্শক, শো বাড়ল ‘প্রিয় মালতী’র

শেয়ার করুন...

গত ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় শঙ্খ দাশগুপ্তের প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেন মেহজাবীন চৌধুরী। ছবিটি দিয়েই ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর চলচ্চিত্রে যাত্রা শুরু হলো। মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকেরা মুগ্ধ ছিলেন মেহজাবীনের অভিনয়ে। নতুন খবর,
আজ থেকে ছবিটির শো বেড়েছে। মেহজাবীন নিজের ফেসবুক পেজে পোস্ট করে খবরটি জানিয়েছেন। তথ্যটি নিশ্চিত করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও।

মুক্তির পর সিনেপ্লেক্সের পাঁচ শাখায় আটটি শো চললেও আজ থেকে তা দ্বিগুণ হয়েছে। প্রতিদিন চলছে ১৬টি শো। এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখায় দুটি শো, চট্টগ্রামের বালি আর্কেডে দুটি, এসকেএস টাওয়ার মহাখালী শাখায় দুটি শো চলবে। সনি স্কয়ার মিরপুরে শো বেড়ে চলবে চারটি, মিলিটারি মিউজিয়ামে তিনটি এবং সীমান্ত সম্ভারে চলবে তিনটি শো।

এর আগে গত ৩১ ডিসেম্বর স্টার সিনেপ্লেক্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স জানিয়েছিল, ওই সপ্তাহে মাল্টিপ্লেক্সটিতে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমার মধ্যে দর্শক সবচেয়ে বেশি দেখেছে ‘প্রিয় মালতী’।

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’তে মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন শাহজাহান সম্রাট, নাদের চৌধুরী, রিজভী রিজু, শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম প্রমুখ।

সিনেমাটি এরই মধ্যে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছে। ছবিটি প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD