মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোর-১ (শার্শা) আসন এ বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মুহাম্মদ আজীজুর রহমান। তিনি পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ২৫৫ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী নুরুজ্জামান লিটন পেয়েছেন ৯২ হাজার ৯০৯ ভোট।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ ভোট গণনা শেষে এই তথ্য বেসরকারিভাবে ঘোষণা করেন।
দিনভর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।




















