মোঃ হারুন অর রশিদ-: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সমাজসেবক ও আগামী পৌর নির্বাচনে ১ নং ওয়ার্ডের কমিশনার পদপ্রার্থী হাবিবুর রহমান ফাহিম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই ঈদ আমাদের মাঝে গড়ে তুলুক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন।
তিনি আরও বলেন, “১ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। আমি আসন্ন পৌর নির্বাচনে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। আমি বিশ্বাস করি, আপনাদের সাথে নিয়ে আমরা ১ নং ওয়ার্ডকে একটি আদর্শ ও আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।
শুভেচ্ছা বার্তায় তিনি এলাকার শান্তি, সমৃদ্ধি ও সকলের দীর্ঘায়ু কামনা করেন।




















