মোঃ হারুন অর রশিদ-: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বকশীগঞ্জ উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বকশীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মিজানুর রহমান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে খুশির ঈদ। ঈদুল ফিতর মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব আর ত্যাগের মহিমা। এই ঈদ আমাদের মাঝে সব বিভেদ ভুলে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।
কাজী মিজানুর রহমান আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
তিনি দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বলেন, “সবাই সুস্থ ও নিরাপদ থেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করুন। বকশীগঞ্জের প্রতিটি মানুষের জীবন আনন্দময় হয়ে উঠুক এই কামনাই করি।




















