সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম চলছে লক্ষমাত্রা ১০২ হাজার মণ

শেয়ার করুন...

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:সুন্দরবনেপশ্চিম বিভাগের ২টি কুপে এখন চলছে গোলপাতা আহরণ মৌসুম লক্ষমাত্রা ১০২ হাজার মণ। নির্বিঘেœ গোলপাতা কাটতে পেরে খুশি বাওয়ালীরা। বন বিভাগের কঠোর নিরাপত্তা আর কড়াকড়িতে প্রথম ট্রিপের গোলপাতা কাটতে এখন অধিক ব্যস্ত বাওয়ালীরা। জানা গেছে,সুন্দরবন থেকে বনজদ্রব্য আহরণ সংকুচিত এবং চাহিদা কমে যাওয়ায় গোলপাতা সংগ্রহে আগ্রহ হারিয়ে ফেলছে বাওয়ালীরা। গোলপাতা আহরণের ভরা মৌসুমে এবার বাওয়ালীদের বিএলসি (অনুমতি) দেওয়ার ক্ষেত্রে কঠোর ছিল বন বিভাগ।

ফলে আহরণ মৌসুমের একটু দেরিতে সুন্দরবন পশ্চিম বিভাগের ২ টি কুপ (জোন) থেকে ব্যবসায়ীরা পারমিট গ্রহণ করে সুন্দরবন অভ্যন্তরে প্রবেশ করেছে এর উপর নির্ভরশীল শ্রমজীবি মানুষেরা। তবে বনের ওপর থেকে চাপ কমাতে বনজদ্রব্য আহরণ সংকুচিত করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বন বিভাগ। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন,নিবিঘেœ যাতে বাওয়ালীরা গোলপাতা কাটতে পারে তার জন্য বন বিভাগ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। বন বিভাগ সূত্রে জানা যায়, পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জে ১ টি এবং খুলনা রেঞ্জে ১ টি গোলপাতা কুপ রয়েছে। চলতি বছর খুলনা রেঞ্জের ১ টি কুপে গোলপাতা সংগ্রহ করার জন্য ১৬৮ টি বিএলসির অনুকুলে বাওয়ালীরা খুলনা রেঞ্জে থেকে প্রথম দফায় ৮২ হাজার ৫ শ মণ গোলপাতা সংগ্রহ করার অনুমতি (পারমিট) নিয়েছে।

অন্যদিকে সাতক্ষীরা কুপে প্রথম দফায় ৩৭ টি বিএলসিতে ১৯ হাজার মন গোলপাতার অনুমতি নিয়েছে। খুলনা ও সাতক্ষীরা গোলপাতার কুপ কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ ও কেএম কবির উদ্দিন বলেন, নিয়ম মেনেই গোলপাতা আহরনের অনুমতি দেওয়া হচ্ছে। বন প্রহরী কল্যাণ সমিতির সভাপতি অলিয়ার রহমান (মিলন) বলেন, গত ২৪ জানুয়ারি থেকে এ সকল বিএলসির অনুকুলে পারমিট দেওয়া শুরু হয়েছে এবং ৩০ মার্চ পর্যন্ত গোলপাতা আহরণ চলবে। কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা পূরণ না-ও হতে পারে বলে তিনি জানান। বন বিভাগের তথ্য মতে, গোলপাতা আহরণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে ৫০০ মণের বেশি ধারণক্ষমতার নৌকাকে বিএলসি দেওয়া যাবে না, গোলপাতা আহরণের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় বনে অবস্থান করা যাবে না, নির্দেশনা সঠিকভাবে পালন করতে হবে, গোলপাতাঝাড়ের মাইজপাতা ও ঠেকপাতা কোনোভাবেই কাঁটা যাবে না এবং গোলপাতার আড়ালে যাতে কোনো ধরণের ‘বনজদ্রব্য পাচার না হয় সে বিষয়টি নিবিড় তদারকির মাধ্যমে নিশ্চিত করতে হবে।

কয়রা উপজেলার সুতিরখালধার এলাকার বাওয়ালী নুর ইসলাম সানা জানান, ২০ বছর ধরে তিনি সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে আসছেন। কিন্তু বন বিভাগের এত কড়াকড়ি আগে কখনও দেখেনি। কয়রার খুচরা গোলপাতা ব্যবসায়ী সোলাইমান হাওলাদার বলেন,এখন আগের মতো আর গোলপাতার চাহিদা নেই। বিক্রি কম হওয়ায় অনেক খুচরা বিক্রেতাদের গত বছরের গোলপাতা এখনো রয়ে গেছে। তবে অনেক বাওয়ালী বলেন, গোলপাতায় যে পরিমাণ টাকা লগ্নি করা হয়, সেই তুলনায় ব্যবসা নেই। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বশিরুল আল-মামুন জানান,সুন্দরবনের ওপর থেকে চাপ কমানোর জন্য বনজদ্রব্য আহরণ সীমিত করা হয়েছে। তিনি প্রতিটি স্টেশনে ও কুপে নিয়মিত তদারকি করে বিএলসি নবায়ন করার অনুমতি দিয়েছেন। পাশাপাশি কুপে নৌকার মিল রেখে গোলপাতা কাটার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

» এমপি প্রার্থী মোহাম্মদ আলীর পাশে ভুমিদস্যু ও জুয়াড়ি তোফাজ্জল তাপু!

» ফতুল্লায় খেজুর গাছ মার্কায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন কাসেমী

» আরিয়ান তুষারের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে হাতি মার্কার উঠান বৈঠকে যোগদান

» চর কাশিপুর কাসেমীর নির্বাচনী উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা

» মোহাম্মদ আলীর পাশে বৈষম্যবিরোধী হত্যা মামলার আসামী বহুরুপী হোসেন কাজী!

» নিলয়,শরীফ,সোহাগ’র উদ্যোগে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী মিছিলে জনস্রোতের ঢল

» শাহ আলমের স্ত্রী ও দুই ছেলেসহ চার কর্মীর বিরুদ্ধে মামলা

» শার্শা উপজেলার গণমাধ্যম কর্মীদের সাথে ধানের শীষ প্রার্থীর নুরুজ্জামানের মতবিনিময় সভা

» দাপা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম চলছে লক্ষমাত্রা ১০২ হাজার মণ

শেয়ার করুন...

শেখ সাইফুল ইসলাম কবির.সিনিয়র স্টাফ রিপোর্টার:সুন্দরবনেপশ্চিম বিভাগের ২টি কুপে এখন চলছে গোলপাতা আহরণ মৌসুম লক্ষমাত্রা ১০২ হাজার মণ। নির্বিঘেœ গোলপাতা কাটতে পেরে খুশি বাওয়ালীরা। বন বিভাগের কঠোর নিরাপত্তা আর কড়াকড়িতে প্রথম ট্রিপের গোলপাতা কাটতে এখন অধিক ব্যস্ত বাওয়ালীরা। জানা গেছে,সুন্দরবন থেকে বনজদ্রব্য আহরণ সংকুচিত এবং চাহিদা কমে যাওয়ায় গোলপাতা সংগ্রহে আগ্রহ হারিয়ে ফেলছে বাওয়ালীরা। গোলপাতা আহরণের ভরা মৌসুমে এবার বাওয়ালীদের বিএলসি (অনুমতি) দেওয়ার ক্ষেত্রে কঠোর ছিল বন বিভাগ।

ফলে আহরণ মৌসুমের একটু দেরিতে সুন্দরবন পশ্চিম বিভাগের ২ টি কুপ (জোন) থেকে ব্যবসায়ীরা পারমিট গ্রহণ করে সুন্দরবন অভ্যন্তরে প্রবেশ করেছে এর উপর নির্ভরশীল শ্রমজীবি মানুষেরা। তবে বনের ওপর থেকে চাপ কমাতে বনজদ্রব্য আহরণ সংকুচিত করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বন বিভাগ। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন,নিবিঘেœ যাতে বাওয়ালীরা গোলপাতা কাটতে পারে তার জন্য বন বিভাগ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। বন বিভাগ সূত্রে জানা যায়, পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জে ১ টি এবং খুলনা রেঞ্জে ১ টি গোলপাতা কুপ রয়েছে। চলতি বছর খুলনা রেঞ্জের ১ টি কুপে গোলপাতা সংগ্রহ করার জন্য ১৬৮ টি বিএলসির অনুকুলে বাওয়ালীরা খুলনা রেঞ্জে থেকে প্রথম দফায় ৮২ হাজার ৫ শ মণ গোলপাতা সংগ্রহ করার অনুমতি (পারমিট) নিয়েছে।

অন্যদিকে সাতক্ষীরা কুপে প্রথম দফায় ৩৭ টি বিএলসিতে ১৯ হাজার মন গোলপাতার অনুমতি নিয়েছে। খুলনা ও সাতক্ষীরা গোলপাতার কুপ কর্মকর্তা মোঃ সুলতান মাহমুদ ও কেএম কবির উদ্দিন বলেন, নিয়ম মেনেই গোলপাতা আহরনের অনুমতি দেওয়া হচ্ছে। বন প্রহরী কল্যাণ সমিতির সভাপতি অলিয়ার রহমান (মিলন) বলেন, গত ২৪ জানুয়ারি থেকে এ সকল বিএলসির অনুকুলে পারমিট দেওয়া শুরু হয়েছে এবং ৩০ মার্চ পর্যন্ত গোলপাতা আহরণ চলবে। কিন্তু ব্যবসায়ীদের আগ্রহ না থাকায় গোলপাতা আহরণের লক্ষ্যমাত্রা পূরণ না-ও হতে পারে বলে তিনি জানান। বন বিভাগের তথ্য মতে, গোলপাতা আহরণের ক্ষেত্রে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। শর্তগুলোর মধ্যে রয়েছে ৫০০ মণের বেশি ধারণক্ষমতার নৌকাকে বিএলসি দেওয়া যাবে না, গোলপাতা আহরণের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত সময় বনে অবস্থান করা যাবে না, নির্দেশনা সঠিকভাবে পালন করতে হবে, গোলপাতাঝাড়ের মাইজপাতা ও ঠেকপাতা কোনোভাবেই কাঁটা যাবে না এবং গোলপাতার আড়ালে যাতে কোনো ধরণের ‘বনজদ্রব্য পাচার না হয় সে বিষয়টি নিবিড় তদারকির মাধ্যমে নিশ্চিত করতে হবে।

কয়রা উপজেলার সুতিরখালধার এলাকার বাওয়ালী নুর ইসলাম সানা জানান, ২০ বছর ধরে তিনি সুন্দরবন থেকে গোলপাতা সংগ্রহ করে আসছেন। কিন্তু বন বিভাগের এত কড়াকড়ি আগে কখনও দেখেনি। কয়রার খুচরা গোলপাতা ব্যবসায়ী সোলাইমান হাওলাদার বলেন,এখন আগের মতো আর গোলপাতার চাহিদা নেই। বিক্রি কম হওয়ায় অনেক খুচরা বিক্রেতাদের গত বছরের গোলপাতা এখনো রয়ে গেছে। তবে অনেক বাওয়ালী বলেন, গোলপাতায় যে পরিমাণ টাকা লগ্নি করা হয়, সেই তুলনায় ব্যবসা নেই। সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ বশিরুল আল-মামুন জানান,সুন্দরবনের ওপর থেকে চাপ কমানোর জন্য বনজদ্রব্য আহরণ সীমিত করা হয়েছে। তিনি প্রতিটি স্টেশনে ও কুপে নিয়মিত তদারকি করে বিএলসি নবায়ন করার অনুমতি দিয়েছেন। পাশাপাশি কুপে নৌকার মিল রেখে গোলপাতা কাটার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD