শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

শেয়ার করুন...

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজরিত এক দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে বাঙালির। জাতি অর্জন করে এক স্বাধীন সার্বভৌম ভূখণ্ড।

দীর্ঘ ৯ মাস বুকের তাজা রক্তে বাংলার মাটি সিক্ত হওয়ার পর ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে জাতি। বুকে ধারণ করে বিজয়ের লাল-সবুজ পতাকা। দিনটিকে ঘিরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে গোটা দেশের মানুষ। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিন মহান বিজয় দিবসে শহীদদের ভালোবাসায় সিক্ত করছেন আবাল-বৃদ্ধ-বনিতারা।

একাত্তরের এই দিনে অর্থাৎ ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই থেকে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। প্রতিবছর ভাবগাম্ভীর্যে দিনটি সাড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হলেও এবার করোনাভাইরাস নামে অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে লড়ছে মানুষ। ফলে কিছুটা সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দিনটি উদযাপন করছে জাতি।

ভারত ভাগের পর ২৪ বছরের শোষণ-নির্যাতন ও বঞ্চনার পর জাতির ভাগ্যাকাশে এক নতুন সূর্যোদয় ঘটে। প্রভাব সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। নতুন বার্তা ছয়ে সমস্বরে একটি ধ্বনি গোটা মানচিত্রে প্রতিধ্বনিত হয়- ‘জয় বাংলা, বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল’।

এদিকে বাঙালি তার আপন মহিমায় বিজয়ের দিবসের প্রথম প্রহর থেকেই জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢলও বাড়ছে। দিনের শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিরক্ষা সচিব শ্রদ্ধা নিবেদন করেছেন। স্মৃতিসৌধ ঘিরে ফুলের শ্রদ্ধায় নত হয়ে বীর শহীদদের স্মরণ করছেন সাধারণ মানুষ।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে তরুণ যুবক, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, শিল্পী-বুদ্ধিজীবী, রাজনীতিক, কূটনীতিক, সমাজকর্মীসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে মহান বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

কারো হাতে ফুল কারো হাতে লাল-সবুজের পতাকা। কারো আবার পোশাকে জাতীয় পতাকার রং। সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধের পানে ছুটে চলেছেন শহীদদের ভালোবাসায় বরণ করতে। আজ সারা দিনই ৩০ লাখ বীর শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে জাতি।

সর্বশেষ সংবাদ

» ঘনঘন লােডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন, চরম ভােগান্তিতে সাধারণ মানুষ

» ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে অনলাইন ও ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদ

» বারহাট্টায় প্রতিপক্ষের মামলার চাপ এড়াতে অপপ্রচারের অভিযোগ

» অনুদানের আড়ালে প্রকাশ্য চাঁদাবাজি! উত্তপ্ত কুতুবপুরের নিশ্চিন্তপুর

» অপরাধের ফতুল্লায় শৃঙ্খলার মিশনে ওসি মাহবুব আলম

» সৈয়দপুরে ২৫ বোতল এসকাফ কফ সিরাপ উদ্ধার, আটক ১

» ফতুল্লায় সন্ত্রাসবিরোধী আইনে মাদক ডিলার জাকারিয়া গ্রেপ্তার

» ফতুল্লায় প্রেমিককে নিয়ে সাবেক স্বামীকে অপহরণ ও মারধরের অভিযোগ পপির বিরুদ্ধে

» যশোরে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে হামলা-লুটপাট: মামলার পর গ্রেফতার ৩, পাঠানো হলো কারাগারে

» ফতুল্লায় হত্যা মামলার আসামি যুবলীগ ক্যাডার আক্তার প্রকাশ্যে,এলাকায় আতঙ্ক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ৬ জুন ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রদ্ধা-ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

শেয়ার করুন...

আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবসের ৪৯তম বার্ষিকী। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজরিত এক দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যদিয়ে বীরের জাতি হিসেবে পৃথিবীর মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে বাঙালির। জাতি অর্জন করে এক স্বাধীন সার্বভৌম ভূখণ্ড।

দীর্ঘ ৯ মাস বুকের তাজা রক্তে বাংলার মাটি সিক্ত হওয়ার পর ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার স্বাদ গ্রহণ করে জাতি। বুকে ধারণ করে বিজয়ের লাল-সবুজ পতাকা। দিনটিকে ঘিরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ করছে গোটা দেশের মানুষ। বাঙালি জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতিবিজড়িত দিন মহান বিজয় দিবসে শহীদদের ভালোবাসায় সিক্ত করছেন আবাল-বৃদ্ধ-বনিতারা।

একাত্তরের এই দিনে অর্থাৎ ১৬ ডিসেম্বর বিকেলে তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে যৌথ বাহিনীর কাছে। এর মধ্য দিয়ে স্বাধীনতার রক্তিম সূর্যালোকে উদ্ভাসিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সেই থেকে ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। প্রতিবছর ভাবগাম্ভীর্যে দিনটি সাড়ম্বরপূর্ণভাবে উদযাপন করা হলেও এবার করোনাভাইরাস নামে অদৃশ্য এক শক্তির বিরুদ্ধে লড়ছে মানুষ। ফলে কিছুটা সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে দিনটি উদযাপন করছে জাতি।

ভারত ভাগের পর ২৪ বছরের শোষণ-নির্যাতন ও বঞ্চনার পর জাতির ভাগ্যাকাশে এক নতুন সূর্যোদয় ঘটে। প্রভাব সূর্যের রক্তিম আভা ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। নতুন বার্তা ছয়ে সমস্বরে একটি ধ্বনি গোটা মানচিত্রে প্রতিধ্বনিত হয়- ‘জয় বাংলা, বাংলার জয়, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল, রক্ত লাল, রক্ত লাল’।

এদিকে বাঙালি তার আপন মহিমায় বিজয়ের দিবসের প্রথম প্রহর থেকেই জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢলও বাড়ছে। দিনের শুরুতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিরক্ষা সচিব শ্রদ্ধা নিবেদন করেছেন। স্মৃতিসৌধ ঘিরে ফুলের শ্রদ্ধায় নত হয়ে বীর শহীদদের স্মরণ করছেন সাধারণ মানুষ।

যুদ্ধাহত মুক্তিযোদ্ধা থেকে শুরু করে তরুণ যুবক, ছাত্র-শিক্ষক, সাংবাদিক, শিল্পী-বুদ্ধিজীবী, রাজনীতিক, কূটনীতিক, সমাজকর্মীসহ লাখো মানুষ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে মহান বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

কারো হাতে ফুল কারো হাতে লাল-সবুজের পতাকা। কারো আবার পোশাকে জাতীয় পতাকার রং। সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধের পানে ছুটে চলেছেন শহীদদের ভালোবাসায় বরণ করতে। আজ সারা দিনই ৩০ লাখ বীর শহীদ ও সম্ভ্রম হারানো মা-বোনদের কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে জাতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD