যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী এলাকায় পাকা রাস্তার পাশে ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, টহলদল ভারত থেকে ইছামতি নদী পার হয়ে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে থামতে বললে ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ। এসব অস্ত্র ও মাদকের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১ লাখ ২২ হাজার টাকা।

উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে ঘর থেকে ডিম বিক্রেতার মরদেহ উদ্ধার 

» আলোচিত জোড়া খুনের প্রধান আসামি জাহাঙ্গীরের বিএনপি নেতা হওয়ার অপচেষ্টা!

» ফতুল্লায় বাপ ছেলের ইয়াবার নেটওয়ার্ক!

» বেনাপোল দিয়ে দেশে ফিরলো ভারতে পাচার হওয়া ২ নারী

» উইজডমে ​সাপ্তাহিক হাজিরা দিলেও ‘অদৃশ্য’ সেলিম ওসমান

» শার্শায় পরোয়ানাভুক্ত পলাতক ৭ আসামি গ্রেপ্তার

» ফতুল্লায় বাদীকে হুমকি “রাস্তায় পেলে টুকরো করে লাশ ভাসানো হবে নদীতে

» শার্শায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২জন

» ফতুল্লায় পুলিশের বিশেষ অভিযান: ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

» লেডি সন্ত্রাসী সীমা আক্তারের বিরুদ্ধে এসপির নিকট স্মারকলিপি প্রদান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, খ্রিষ্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি ও ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ কায়বা বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী এলাকায় পাকা রাস্তার পাশে ফেলে যাওয়া একটি ব্যাগ তল্লাশি করে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, টহলদল ভারত থেকে ইছামতি নদী পার হয়ে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে থামতে বললে ওই ব্যক্তি সঙ্গে থাকা ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ এমএম চায়না পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ। এসব অস্ত্র ও মাদকের সর্বমোট সিজার মূল্য আনুমানিক ১ লাখ ২২ হাজার টাকা।

উদ্ধারকৃত মালামাল আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ