নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের ব্যাপক বিস্তার লাভ করেছে। এদিকে, গত কিছুদিন ধরে ফতুল্লার বিসিক, পঞ্চবটি, পুলিশ লাইন, রহমান গার্মেন্ট এবং লোহার মার্কেটের সামনে মাদকের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে বাপ ছেলের একটি গ্রুপ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত একাধিক সেলসম্যানের মাধ্যমে প্রতিদিন শত শত পিচ মরনঘ্যাতি নেশা ইয়াবার পাইকারী ও খুঁচরা বেচাকেনা করে আসছে বলে অভিযোগ উঠেছে।
তবে, সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে এ ধরনের অপকর্ম বর্তমান বিরোধী দল এনসিপির নাম ভাঙ্গিয়ে করে আসলেও রহস্যজনক কারনে নীরব রয়েছে দলটির জেলা এবং উপজেল পর্যায়ের নেতৃবৃন্দ। গত কয়েকদিন ধরেই এই বাপ ছেলের অপকর্মের ফিরিস্তি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসলেও এনসিপি’র নেতৃবৃন্দের রহস্যজনক নীরবতাই এই বাপ ছেলের অপকর্মকে অদৃশ্যভাবে সায় দেয়ার সামিল বলে সচেতন মহল মনে করছেন।
সূত্রমতে, ময়মনসিংহ ভালুকা থানাধীন এলাকায় আওয়ামী রাজনীতির সাথে জড়িত ছিলেন জালাল ও তার ছেলে হুমায়ুন। আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকায় ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত ছিলেন এই বাপ ছেলে। ৫-ই আগষ্টের পরবর্তী সময়ে হাসিনা সরকারের পতনের পর পরই এলাকা থেকে পালিয়ে এসে ফতুল্লার বিসিক এলাকায় বসবাস শুরু করেন তারা। এরপর থেকেই এনসিপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে জালাল ও তার ছেলে হুমায়ুন। ইদানিং ফতুল্লার বিসিক, পঞ্চবটি, পুলিশ লাইন, রহমান গার্মেন্ট এবং লোহার মার্কেটের সামনে মাদকের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছে বাপ ছেলের এক গ্রুপটি। প্রতিদিন শত শত পিচ ইয়াবার পাইকারী ও খুঁচরা ইয়াবা বিক্রি করে আসছে তার বাহিনীর লোকজন। আর বাপ ছেলের এ মাদকের ছোবলে ধ্বংসের পথে ধাবিত হচ্ছে যুব সমাজ। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষার্থে বাপ ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন সমাজ।
এ ব্যাপারে এমপি আল আমিনের মুখপাত্র আলিফ দেওয়ান বলেন, আমরা কোন চাঁদাবাজ কিংবা মাদক ব্যবসায়ীকে আশ্রয় প্রশ্রয় কখনো দেইনি। যেহেতু, একটি প্রতারকচক্র এনসিপির নাম ভাঙ্গিয়ে প্রতারনা করে যাচ্ছে তাদের বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে। এছড়াও, এনসিপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি করলে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করার অনুরোধ জানিয়েছেন তিনি।




















