রূপগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত-৮

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। সোমবার দুপুরে উপজেলার হাটাবো টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাবো আতলাশপুর এলাকার একটি জমি নিয়ে অধ্যাপক মাওলানা সামসুল হকের সঙ্গে একই এলাকার হামিদুল্লাহদের বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে ২০০৮ সালে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন সামসুল হক। পরে আদালত সেই মামলায় ২০১৪ সালে সামসুল হকের পক্ষে রায় দেন।

সোমবার দুপুরে আদালতের রায় অনুযায়ী সামসুল হকসহ তার লোকজন বিল্ডিং নির্মাণের লক্ষ্যে জমিটির মাটি পরীক্ষা করছিলেন। এ সময় প্রতিপক্ষ হামিদুল্লাহ ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রামদা, চাপাতি, টেঁটা ও বল্লমসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে মাওলানা সামসুল হক, জিলানি, আবু জাফর, জামিলা বেগম ও আব্দুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে উভয় পক্ষই দাবি করেছেন। সংঘর্ষের সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয়। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, তদন্ত মোতাবেক উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ সংবাদ

» শার্শার উলাশী জিয়ার খাল পুনঃখনন উদ্বোধন করবেন তারেক রহমান

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রূপগঞ্জে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত-৮

শেয়ার করুন...

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।

এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। সোমবার দুপুরে উপজেলার হাটাবো টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাবো আতলাশপুর এলাকার একটি জমি নিয়ে অধ্যাপক মাওলানা সামসুল হকের সঙ্গে একই এলাকার হামিদুল্লাহদের বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে ২০০৮ সালে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন সামসুল হক। পরে আদালত সেই মামলায় ২০১৪ সালে সামসুল হকের পক্ষে রায় দেন।

সোমবার দুপুরে আদালতের রায় অনুযায়ী সামসুল হকসহ তার লোকজন বিল্ডিং নির্মাণের লক্ষ্যে জমিটির মাটি পরীক্ষা করছিলেন। এ সময় প্রতিপক্ষ হামিদুল্লাহ ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রামদা, চাপাতি, টেঁটা ও বল্লমসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে মাওলানা সামসুল হক, জিলানি, আবু জাফর, জামিলা বেগম ও আব্দুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে উভয় পক্ষই দাবি করেছেন। সংঘর্ষের সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয়। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, তদন্ত মোতাবেক উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD