ফলোআপ- মৌলভীবাজারে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তারের কমিশন বাণিজ্য

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:-  মৌলভীবাজার মা ও শিশু ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ বিশ্বজিৎ ভৌমিক ও অফিসের স্টাফদের যোগসাজশে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দালাল ও ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী বাগিয়ে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। স্বল্প ব্যয়ে চিকিৎসা নিতে নিম্ন আয়ের মানুষ ছুটে আসেন এই হাসপাতালে। অথচ চিকিৎসা নিতে আসা এসব রোগী হাসপাতালের দালালদের খপ্পরে পড়ে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে প্রায়ই রোগীর অভিভাবক, চিকিৎসক ও দালালদের মধ্যে হাতাহাতির ঘঠনা ঘঠে। এসব দালাল ২৪ ঘণ্টাই হাসপাতালের ভিতরে ও মূল ফটকে বসে থাকে এবং রোগী আসতে দেখলেই টানাটানি করতে থাকে।চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, কোনো রোগী হাসপাতালে এলে ডাক্তার অন্য হাসপাতালে রেফার করে দেন। এই সুযোগে দালালরা রোগীর স্বজনকে ফুসলিয়ে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় অন্য হাসপাতালে। অভিযোগ রয়েছে-ডাক্তাদের সহযোগীতায় রিপ্রেজেনটেটিভকে ব্যবস্থাপত্র দেখাতে হচ্ছে রোগীর স্বজনদের। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বর্হি-বিভাগ খোলা অথবা ডাক্তার চেম্বারে থাকা পর্যন্ত রোগী বেরিয়ে আসলে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) নিয়ে মোবাইল ফোনে ছবি তুলে তারা নিজেদের অবস্থান কোম্পানীর কাছে তুলে ধরতে রোগীর ব্যবস্থাপত্র নিয়ে মোবাইলে ছবি তুলে নিচ্ছেন। এতে করে রোগী ও তার স্বজনরা অতিষ্ঠ হয়ে উঠেছে। রোগীদের ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়ছেন তারা। রিঈেস্খজেনটিভরা দলবেঁধে ডাক্তারের চেম্বারের আশেপাশে ঘুর ঘুর করে এবং একজন একজন করে ডাক্তারের সাথে দেখা করে প্রতিটি কোম্পানির ঔষুদ স্যাম্পল, কলম, প্যাড, চাবির রিং থেকে শুরু করে টিভি-ফ্রিজ, আসবারপত্র সরবরাহও করে থাকেন। অখ্যাত এসব ঔষুদ বাজারজাত করার জন্যে কোম্পানির এসব রিপ্রেজেন্টেটিভ একজন ডাক্তারকে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র কোম্পানির পক্ষ থেকে উপহার দিয়ে থাকেন। তাছাড়া যে ডাক্তার যে কোম্পানির অখ্যাত ঔষুধগুলো বেশি প্রেসক্রাইব করেন সেই ডাক্তারের জন্য মাস শেষে প্রচুর স্যাম্পল ঔষুধ এবং নগদ টাকা-পয়সা উপহার পেয়ে থাকেন সেই ডাক্তার। আগ্রাসী মার্কেটিং নীতির ফলে অপ্রয়োজনীয় ঔষধের ব্যবহার হচ্ছে। ফলে অসাধু ও অর্থলোভী ডাক্তার, ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ফাঁদে পড়ে অশিক্ষিত ও দরিদ্র রোগীরা ভেজাল ও নিম্নমানের ঔষধ সেবন করে প্রতারিত হচ্ছেন। মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবীর চৌধুরী বলেন- মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দালাল মুক্ত করা হয়েছে। মৌলভীবাজার মা ও শিশু ক্লিনিকের হাসপাতালকে দালালমুক্ত করা হবে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহন করা হবে। মৌলভীবাজার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকন উদ্দিন জানান- আপনারা যেখানে অনিয়ম দেখবেন, তুলে ধরবেন। আমি এ ব্যবস্থা গ্রহণ করব।

সর্বশেষ সংবাদ

» ৪৯ বিজিবির অভিযানে ২টি স্বর্ণের বারসহ শার্শার ছোট নিজামপুর গ্রামে আলামিন আটক

» ফতুল্লায় বরিশাইল্লা শহিদ বাহিনীর হামলায় হৃদয়ের আঙ্গুলের হাড় দ্বিখন্ডিত!

» বেনাপোল স্থলবন্দরে শ্রমিকের উপর ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১

» ফতুল্লায় প্রবীন সাংবাদিককে প্রাননাশের হুমকি, থানায় লিখিত অভিযোগ

» শার্শা সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ইজিবাইকসহ আটক ১

» কেরানীগঞ্জে যুবদল নেতার ভাই সহ ২ মাদক কারবারি গ্রেফতার

» কেরানীগঞ্জে যুবদল নেতা অপুর ভাই মাদক সহ আটক

» বকশীগঞ্জে হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশ – এর ঈদ পুনর্মিলনী

» বেনাপোল পুটখালী গ্রামে র‌্যাবের যৌথ অভিযানে ভারতীয় মাদক সিরাপসহ দুই পাচারকারী আটক

» ফতুল্লায় জুয়াড়ি জাফরের সহযোগী আয়নাল গ্রেফতার

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ফলোআপ- মৌলভীবাজারে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ডাক্তারের কমিশন বাণিজ্য

শেয়ার করুন...

মশাহিদ আহমদ, মৌলভীবাজার:-  মৌলভীবাজার মা ও শিশু ক্লিনিকের মেডিকেল অফিসার ডাঃ বিশ্বজিৎ ভৌমিক ও অফিসের স্টাফদের যোগসাজশে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দালাল ও ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভরা উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে রোগী বাগিয়ে নিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। স্বল্প ব্যয়ে চিকিৎসা নিতে নিম্ন আয়ের মানুষ ছুটে আসেন এই হাসপাতালে। অথচ চিকিৎসা নিতে আসা এসব রোগী হাসপাতালের দালালদের খপ্পরে পড়ে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে প্রায়ই রোগীর অভিভাবক, চিকিৎসক ও দালালদের মধ্যে হাতাহাতির ঘঠনা ঘঠে। এসব দালাল ২৪ ঘণ্টাই হাসপাতালের ভিতরে ও মূল ফটকে বসে থাকে এবং রোগী আসতে দেখলেই টানাটানি করতে থাকে।চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, কোনো রোগী হাসপাতালে এলে ডাক্তার অন্য হাসপাতালে রেফার করে দেন। এই সুযোগে দালালরা রোগীর স্বজনকে ফুসলিয়ে উন্নত চিকিৎসার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় অন্য হাসপাতালে। অভিযোগ রয়েছে-ডাক্তাদের সহযোগীতায় রিপ্রেজেনটেটিভকে ব্যবস্থাপত্র দেখাতে হচ্ছে রোগীর স্বজনদের। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত বর্হি-বিভাগ খোলা অথবা ডাক্তার চেম্বারে থাকা পর্যন্ত রোগী বেরিয়ে আসলে প্রেসক্রিপশন (ব্যবস্থাপত্র) নিয়ে মোবাইল ফোনে ছবি তুলে তারা নিজেদের অবস্থান কোম্পানীর কাছে তুলে ধরতে রোগীর ব্যবস্থাপত্র নিয়ে মোবাইলে ছবি তুলে নিচ্ছেন। এতে করে রোগী ও তার স্বজনরা অতিষ্ঠ হয়ে উঠেছে। রোগীদের ওপর প্রায় হুমড়ি খেয়ে পড়ছেন তারা। রিঈেস্খজেনটিভরা দলবেঁধে ডাক্তারের চেম্বারের আশেপাশে ঘুর ঘুর করে এবং একজন একজন করে ডাক্তারের সাথে দেখা করে প্রতিটি কোম্পানির ঔষুদ স্যাম্পল, কলম, প্যাড, চাবির রিং থেকে শুরু করে টিভি-ফ্রিজ, আসবারপত্র সরবরাহও করে থাকেন। অখ্যাত এসব ঔষুদ বাজারজাত করার জন্যে কোম্পানির এসব রিপ্রেজেন্টেটিভ একজন ডাক্তারকে দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র কোম্পানির পক্ষ থেকে উপহার দিয়ে থাকেন। তাছাড়া যে ডাক্তার যে কোম্পানির অখ্যাত ঔষুধগুলো বেশি প্রেসক্রাইব করেন সেই ডাক্তারের জন্য মাস শেষে প্রচুর স্যাম্পল ঔষুধ এবং নগদ টাকা-পয়সা উপহার পেয়ে থাকেন সেই ডাক্তার। আগ্রাসী মার্কেটিং নীতির ফলে অপ্রয়োজনীয় ঔষধের ব্যবহার হচ্ছে। ফলে অসাধু ও অর্থলোভী ডাক্তার, ঔষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভদের ফাঁদে পড়ে অশিক্ষিত ও দরিদ্র রোগীরা ভেজাল ও নিম্নমানের ঔষধ সেবন করে প্রতারিত হচ্ছেন। মৌলভীবাজার সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবীর চৌধুরী বলেন- মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দালাল মুক্ত করা হয়েছে। মৌলভীবাজার মা ও শিশু ক্লিনিকের হাসপাতালকে দালালমুক্ত করা হবে। উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে ব্যবস্থা গ্রহন করা হবে। মৌলভীবাজার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ রুকন উদ্দিন জানান- আপনারা যেখানে অনিয়ম দেখবেন, তুলে ধরবেন। আমি এ ব্যবস্থা গ্রহণ করব।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD