বন্ধুকে ছাত্রলীগ বানিয়ে পুলিশে দিয়ে “বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ” ছাত্রদল নেতা গ্রেপ্তার

শেয়ার করুন...

নেত্রকোণার দুর্গাপুরে পুলিশ ডেকে বন্ধুকে আটকে হোটেল কক্ষে ঢুকে তার হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকা থেকে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় নামে এই নেতাকে আটক করার তথ্য দিয়েছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান।

২৪ বছর বয়সী দুর্জয় দুর্গাপুর উপজেরা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে। ঘটনার পর পর ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, নেত্রকোণা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের একই শ্রেণি ও বর্ষের এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে ঠিক হয়।

ওসি বলেন, সোমবার হবু স্বামীর সঙ্গে মেয়েটি দুর্গাপুরে বেড়াতে আসেন। ছেলেটির সঙ্গে ছাত্রদল নেতা দুর্জয়ের বন্ধুত্ব আগে থেকে ছিল। তার কথামত বিরিশিরিতে একটি হোটেলে ওঠেন তারা।

তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৩টার দিকে হবু স্ত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান ছেলেটি। তখন ছাত্রদল নেতা দুর্জয় পুলিশকে ফোন করে বলেন, তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর তিনি পুলিশকে বলেন, তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পুলিশ তাকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনতে পায়। উদ্ধারের পর মেয়েটি অভিযোগ করেন, দুর্জয় তাকে ‘ধর্ষণ’ করেছেন।

পুরো ঘটনাটি বড়জোর আধা ঘণ্টার মধ্যে ঘটেছে তুলে ধরে ওসি বলেন, ছাত্রীটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেছেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

» বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য শার্শায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

» তফসিলকে স্বাগত জানালো জামায়াত

» সিদ্ধিরগঞ্জে বসত বাড়িতে হামলা-ভাঙচুর, থানায় অভিযোগ

» দেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি: গিয়াসউদ্দিন

» সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি

» ইসিকে সব ধরনের সহায়তা দেবে সরকার: ড. ইউনূস

» নির্বাচন আচরণবিধি অনুসারে মাসুদুজ্জামানের ব্যানার-পোস্টার অপসারণ

» ফতুল্লায় সৌদি প্রবাসী নিজামের মরদেহ উদ্ধার

» বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা‘র আলোচনা সভা

» জেলা হিসাবরক্ষকের একগুয়েমিতে মৃত্যু ৫ মাস পরও পেনশন পায়নি ফ্রানচিলিয়ার পরিবার!

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, খ্রিষ্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুকে ছাত্রলীগ বানিয়ে পুলিশে দিয়ে “বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ” ছাত্রদল নেতা গ্রেপ্তার

শেয়ার করুন...

নেত্রকোণার দুর্গাপুরে পুলিশ ডেকে বন্ধুকে আটকে হোটেল কক্ষে ঢুকে তার হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকালে দুর্গাপুর পৌরশহরের বিরিশিরি এলাকা থেকে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় নামে এই নেতাকে আটক করার তথ্য দিয়েছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান।

২৪ বছর বয়সী দুর্জয় দুর্গাপুর উপজেরা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার চন্ডিগড় গ্রামের মজিুবুর রহমানের ছেলে। ঘটনার পর পর ছাত্রদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

ওসি মাহমুদুল হাসান সাংবাদিকদের বলেন, নেত্রকোণা শহরের ওই ছাত্রী রাজধানীর একটি কলেজে স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার সঙ্গে জেলার কলমাকান্দা উপজেলার বাসিন্দা ও জেলা শহরের একটি কলেজের একই শ্রেণি ও বর্ষের এক শিক্ষার্থীর প্রেমের সম্পর্ক রয়েছে। সম্প্রতি উভয়ের পরিবারের সিদ্ধান্তে তাদের বিয়ে ঠিক হয়।

ওসি বলেন, সোমবার হবু স্বামীর সঙ্গে মেয়েটি দুর্গাপুরে বেড়াতে আসেন। ছেলেটির সঙ্গে ছাত্রদল নেতা দুর্জয়ের বন্ধুত্ব আগে থেকে ছিল। তার কথামত বিরিশিরিতে একটি হোটেলে ওঠেন তারা।

তিনি বলেন, মঙ্গলবার বিকাল ৩টার দিকে হবু স্ত্রীকে হোটেলে রেখে খাবার কিনতে যান ছেলেটি। তখন ছাত্রদল নেতা দুর্জয় পুলিশকে ফোন করে বলেন, তার বন্ধু ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ যেন দ্রুত তাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ ওই ছাত্রকে আটক করে। আটক হওয়ার পর তিনি পুলিশকে বলেন, তার হবু স্ত্রী হোটেলের কক্ষে খাবারের জন্য অপেক্ষা করছেন। পুলিশ তাকে নিয়ে হোটেলের কক্ষে গেলে দরজা বন্ধ অবস্থায় ছাত্রীর চিৎকার শুনতে পায়। উদ্ধারের পর মেয়েটি অভিযোগ করেন, দুর্জয় তাকে ‘ধর্ষণ’ করেছেন।

পুরো ঘটনাটি বড়জোর আধা ঘণ্টার মধ্যে ঘটেছে তুলে ধরে ওসি বলেন, ছাত্রীটি বাদী হয়ে ওই ছাত্রদল নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এ মামলায় ফয়সাল আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে।

এছাড়া মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নেত্রকোণা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী বলেছেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থী সুনির্দিষ্ট অভিযোগ থাকায় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ দুর্জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD