ব্যাংকিং ও আর্থিক খাত বিপদের মুখোমুখি এভাবে চললে উন্নয়ন সম্ভব নয়-অর্থমন্ত্রী

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যাংকিং ও আর্থিক খাত বিপদের মুখোমুখি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমরা যেভাবে ব্যাংকিং খাত চালাচ্ছি, এভাবে চালালে চলবে না। এভাবে চললে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুস্তফা কামাল বলেন, স্বল্পমেয়াদী আমানত গ্রহণ করে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া যেতে পারে না। এর মাধ্যমে যারা উন্নয়নের চিন্তা করে তারা বোকার রাজ্যে রয়েছে। এজন্য বন্ড মার্কেটে জোর দিতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নের ট্যাক্সের পরিধি আরো বাড়াতে হবে। আমাদের দেশে যারা কর প্রদান করে তারাই বারবার প্রদান করে আসছেন। নতুন করে ট্যাক্সের আওতায় আসার উপযোগী অনেকে এই তালিকার অন্তর্ভুক্ত হচ্ছেন না। তাই আগামীতে কর না বাড়িয়ে আওতা বাড়ব।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ব্যাংকটির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম ব্যাংকের আর্থিক অবস্থা তুলে ধরে বলেন, ২০১৮ সাল শেষে অগ্রণী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৯২ কোটি টাকা। এ সময় ঋণ ও অগ্রিম এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৭৫ কোটি টাকা। শ্রেণিকৃত ঋণ (খেলাপি ঋণ) দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫১ কোটি টাকা; যা মোট ঋণের ১৬ দশমিক ২১ শতাংশ। আলোচিত সময়ে এর শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৯৫২টিতে।

অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগেই ঋণ পরিশোধ করাসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৬ জনকে গুণী গ্রাহক সম্মাননা প্রদান করে অগ্রণী ব্যাংক।

অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ূন প্রমুখ।

সর্বশেষ সংবাদ

» ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ভাষা শহিদদের মাগফেরাত কামনায় দোয়া

» বকশীগঞ্জে আওয়ামীলীগ অফিস খোলার পর পাবলিক টয়লেট ঘোষনা

» যাদের উপরে আল্লাহর রহমত বিদ্যমান তাদের সাথেই ওঠাবসা করা উচিত -ছারছীনার পীর ছাহেব

» শার্শায় তারাবির শেষে বাড়ি ফেরার পথে পল্লী চিকিৎসককে হত্যা

» প্রবাসীর অর্থ আত্মসাতের অভিযোগে স্ত্রীর বিরুদ্ধে মামলা

» বকশীগঞ্জে জমি দখল ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

» অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ায় প্রতিহিংসার শিকার বিপ্লব

» রাজনৈতিক প্রতিহিংসায় আহত ব্যক্তিদের খোঁজখবর নিলেন জেলা জামায়াতের আমীর

» বিজয় মিছিল নয়, দোয়ার আয়োজন করলেন বকশীগঞ্জ পৌর মৎস্যজীবী দল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাংকিং ও আর্থিক খাত বিপদের মুখোমুখি এভাবে চললে উন্নয়ন সম্ভব নয়-অর্থমন্ত্রী

শেয়ার করুন...

উজ্জীবিত বিডি রিপোর্ট:- অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ব্যাংকিং ও আর্থিক খাত বিপদের মুখোমুখি। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমরা যেভাবে ব্যাংকিং খাত চালাচ্ছি, এভাবে চালালে চলবে না। এভাবে চললে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়।

বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অগ্রণী ব্যাংকের বার্ষিক সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মুস্তফা কামাল বলেন, স্বল্পমেয়াদী আমানত গ্রহণ করে দীর্ঘমেয়াদী ঋণ দেওয়া যেতে পারে না। এর মাধ্যমে যারা উন্নয়নের চিন্তা করে তারা বোকার রাজ্যে রয়েছে। এজন্য বন্ড মার্কেটে জোর দিতে হবে।

তিনি বলেন, দেশের উন্নয়নের ট্যাক্সের পরিধি আরো বাড়াতে হবে। আমাদের দেশে যারা কর প্রদান করে তারাই বারবার প্রদান করে আসছেন। নতুন করে ট্যাক্সের আওতায় আসার উপযোগী অনেকে এই তালিকার অন্তর্ভুক্ত হচ্ছেন না। তাই আগামীতে কর না বাড়িয়ে আওতা বাড়ব।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ব্যাংকটির সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম ব্যাংকের আর্থিক অবস্থা তুলে ধরে বলেন, ২০১৮ সাল শেষে অগ্রণী ব্যাংকের আমানত দাঁড়িয়েছে ৬২ হাজার ৩৯২ কোটি টাকা। এ সময় ঋণ ও অগ্রিম এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ হাজার ৫৭৫ কোটি টাকা। শ্রেণিকৃত ঋণ (খেলাপি ঋণ) দাঁড়িয়েছে ৫ হাজার ৭৫১ কোটি টাকা; যা মোট ঋণের ১৬ দশমিক ২১ শতাংশ। আলোচিত সময়ে এর শাখার সংখ্যা দাঁড়িয়েছে ৯৫২টিতে।

অনুষ্ঠানে নির্দিষ্ট সময়ের আগেই ঋণ পরিশোধ করাসহ দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মোট ১৬ জনকে গুণী গ্রাহক সম্মাননা প্রদান করে অগ্রণী ব্যাংক।

অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, ব্যাংকের পরিচালক কাশেম হুমায়ূন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD