জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্ন এবং দেশব্যাপী তেল সংকটের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় বাণিজ্যসহ সব ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে। চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তারা তেলের ঘাটতির কারণে দুর্ভোগে পড়েছেন এবং দ্রুত সমাধান চান।

বিশ্ববাজারে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হলে বাংলাদেশে বিভিন্ন কারণে তেল পাম্পে অকটেন, ডিজেল ও পেট্রল সরবরাহ কমে গেছে। এর ফলে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। কিছু পাম্প বন্ধ থাকায় বন্দরে পণ্য লোড-আনলোডিংও বাধাগ্রস্ত হচ্ছে এবং ট্রাক ভাড়া বেড়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি কারক সমিতির সহ-সভাপতি শ্রী উজ্বল ঘোষ ও সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, তেল সংকটের কারণে বন্দরে ট্রাক আসা কমেছে, ফলে ভাড়া বেড়েছে। যশোর, খুলনা ও সাতক্ষীরা থেকে তেল নিতে আসা ব্যবসায়ী ও ভোক্তাদের ভিড় বেড়েছে। চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা দিনের পর দিন তেল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তেল পাম্প মালিক গোলাম মোর্সেদ সেলিম ও ইয়ান আলী জানান, চাহিদা অনুযায়ী অর্ধেকেরও কম তেল পাচ্ছেন তারা। তবে প্রশাসনের সহায়তায় সঠিকভাবে বণ্টন করছেন। উপজেলা প্রশাসন প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে, যাতে তেল সঠিকভাবে বিতরণ হয়।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার পলাশ কিশোর ঘোষ জানান, ট্যাগ অফিসাররা তেলের সুষ্ঠু বণ্টন তদারকি করছেন।

বেনাপোল সীমান্তে বিজিবি তেলের সঠিক সরবরাহ ও পাচার রোধে কাজ করছে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তেল সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে বিজিবি সচেষ্ট রয়েছে।

তেলের পর্যাপ্ত সরবরাহ এবং গ্রাহকের ভোগান্তি কমাতে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

সর্বশেষ সংবাদ

» বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

» কেন্দ্রীয় আমেলা সভায় নারায়ণগঞ্জ জেলা জমিয়ত নিয়ে অনাস্থা ও অভিযোগের ঝড়, তদন্ত কমিটি গঠন

» ফতুল্লায় মরদেহ গোসলঘরের উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

» শার্শার “জিয়া খাল” পরিদর্শনে আসেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

» ফতুল্লায় সেপটি ট্যাকিংতে নেমে দুই নির্মান শ্রমিকের মৃত্যু

» হাসপাতালের দাবিতে বেনাপোলে মানববন্ধন ১৯ এপ্রিল

» রনি ও রানা প্রকাশ্যে : ফতুল্লায় গুলিবর্ষণ মামলায় গ্রেফতার ৩ !

» ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের বৈশাখী শোভাযাত্রা

» শার্শায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ পালিত

» শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ আটক

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, খ্রিষ্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেল সংকটে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি ব্যাহত

শেয়ার করুন...

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্ন এবং দেশব্যাপী তেল সংকটের কারণে বেনাপোল স্থলবন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে। ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় বাণিজ্যসহ সব ক্ষেত্রে অচলাবস্থা সৃষ্টি হচ্ছে। চাকরিজীবী, ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তারা তেলের ঘাটতির কারণে দুর্ভোগে পড়েছেন এবং দ্রুত সমাধান চান।

বিশ্ববাজারে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হলে বাংলাদেশে বিভিন্ন কারণে তেল পাম্পে অকটেন, ডিজেল ও পেট্রল সরবরাহ কমে গেছে। এর ফলে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে চাহিদা অনুযায়ী তেল পাওয়া যাচ্ছে না। কিছু পাম্প বন্ধ থাকায় বন্দরে পণ্য লোড-আনলোডিংও বাধাগ্রস্ত হচ্ছে এবং ট্রাক ভাড়া বেড়েছে।

বেনাপোল আমদানি-রপ্তানি কারক সমিতির সহ-সভাপতি শ্রী উজ্বল ঘোষ ও সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, তেল সংকটের কারণে বন্দরে ট্রাক আসা কমেছে, ফলে ভাড়া বেড়েছে। যশোর, খুলনা ও সাতক্ষীরা থেকে তেল নিতে আসা ব্যবসায়ী ও ভোক্তাদের ভিড় বেড়েছে। চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা দিনের পর দিন তেল না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন।

তেল পাম্প মালিক গোলাম মোর্সেদ সেলিম ও ইয়ান আলী জানান, চাহিদা অনুযায়ী অর্ধেকেরও কম তেল পাচ্ছেন তারা। তবে প্রশাসনের সহায়তায় সঠিকভাবে বণ্টন করছেন। উপজেলা প্রশাসন প্রতিটি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে, যাতে তেল সঠিকভাবে বিতরণ হয়।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ অফিসার পলাশ কিশোর ঘোষ জানান, ট্যাগ অফিসাররা তেলের সুষ্ঠু বণ্টন তদারকি করছেন।

বেনাপোল সীমান্তে বিজিবি তেলের সঠিক সরবরাহ ও পাচার রোধে কাজ করছে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, তেল সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে বিজিবি সচেষ্ট রয়েছে।

তেলের পর্যাপ্ত সরবরাহ এবং গ্রাহকের ভোগান্তি কমাতে সরকারের সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD