হামলার পর যা বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

ক্রাইস্টচার্চের দুইটি এলাকার মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর একটি আজ’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। নিউজিল্যান্ডে এ ধরনের হামলাকে ‘নজিরবিহীন সহিংস কর্মকাণ্ড’ বলেও উল্লেখ করেন তিনি।

আজ শুক্রবার দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে পুলিশের বরাত দিয়ে ঘটনাটিকে ‘মারাত্মক’ বলা হয়েছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর জানা গেছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম। এরইমধ্যে এক সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। আর কোনো বন্দুকধারী পালিয়ে গেছে কিনা তা নিশ্চিত হতে অভিযান চলছে। হামলার পর জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেন, ‘এ মুহূর্তে প্রাণহানির সংখ্যা আমি নিশ্চিত করতে পারব না।

তবে এটা স্পষ্ট করে বলতে পারি যে এ দিনটি নিউজিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর একটি।’ জাসিন্ডা আরও বলেন, ‌নিউজিল্যান্ডে ‘দুষ্কৃতকারীদের কোনো জায়গা নেই’। তার দাবি, অভিবাসী, শরণার্থীসহ হামলার শিকার হওয়া সবাই নিউজিল্যান্ডের অংশ, কিন্তু দুষ্কৃতকারীরা নয়। নিউজিল্যান্ডের সমাজে এ ধরনের সহিংস হামলার কোনো জায়গা নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।

জাসিন্ডা জানান, ক্রাইস্টচার্চে হামলার শিকার হওয়া মানুষদের কাছে তার মন পড়ে আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কথা বলার সময় কোনো রকমে কান্না আটকে রাখছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

সর্বশেষ সংবাদ

» মধ্যপ্রাচ্যে আটকেপড়া নাগরিকদের উদ্ধারে চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছে যুক্তরাজ্য

» গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী

» পাথরঘাটায় জবাই করা দুটি হরিন ও ফাঁদসহ আটক শিকারী কে ১ বছরের কারাদন্ড

» বঙ্গোপসাগরে জলদস্যুদের অপরাধ রোধকল্পে বরগুনা পুলিশ সুপারের মতবিনিময়

» বরগুনার খাকদোন নদীর পাড়ে ৬২৮ মিটার রিং বেড়িবাঁধ উদ্বোধন করেন জেলা প্রশাসক

» বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !

» বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৭৫ বোতল ভারতীয় ESKUF সিরাপ আটক

» বেনাপোল বর্ডার দিয়ে দেশে এলো সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ

» বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন: অভিজ্ঞতার ঝুলি নিয়ে মাঠে রহিমা বেগম

» ফতুল্লা প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

হামলার পর যা বললেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

শেয়ার করুন...

ক্রাইস্টচার্চের দুইটি এলাকার মসজিদে বন্দুকধারীর হামলার ঘটনাকে ‘নিউজিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর একটি আজ’ বলে আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। নিউজিল্যান্ডে এ ধরনের হামলাকে ‘নজিরবিহীন সহিংস কর্মকাণ্ড’ বলেও উল্লেখ করেন তিনি।

আজ শুক্রবার দুপুরে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক ডিনস এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়, স্থানীয় সংবাদমাধ্যমের খবরে পুলিশের বরাত দিয়ে ঘটনাটিকে ‘মারাত্মক’ বলা হয়েছে।

এ ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর জানা গেছে বলে জানিয়েছে নিউজিল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম। এরইমধ্যে এক সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ। আর কোনো বন্দুকধারী পালিয়ে গেছে কিনা তা নিশ্চিত হতে অভিযান চলছে। হামলার পর জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি বলেন, ‘এ মুহূর্তে প্রাণহানির সংখ্যা আমি নিশ্চিত করতে পারব না।

তবে এটা স্পষ্ট করে বলতে পারি যে এ দিনটি নিউজিল্যান্ডের অন্ধকারতম দিনগুলোর একটি।’ জাসিন্ডা আরও বলেন, ‌নিউজিল্যান্ডে ‘দুষ্কৃতকারীদের কোনো জায়গা নেই’। তার দাবি, অভিবাসী, শরণার্থীসহ হামলার শিকার হওয়া সবাই নিউজিল্যান্ডের অংশ, কিন্তু দুষ্কৃতকারীরা নয়। নিউজিল্যান্ডের সমাজে এ ধরনের সহিংস হামলার কোনো জায়গা নেই বলেও হুঁশিয়ার করেন তিনি।

জাসিন্ডা জানান, ক্রাইস্টচার্চে হামলার শিকার হওয়া মানুষদের কাছে তার মন পড়ে আছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কথা বলার সময় কোনো রকমে কান্না আটকে রাখছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD