নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের উদ্যোগে চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

শেয়ার করুন...

বিশাল আহামেদ:- সড়ক ও মহাসড়কের পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও গণপরিবহনের চালক ও সহযোগী চালকদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে পক্ষকাল ব্যাপী বিশেষ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ১৭ (এপ্রিল) বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ আন্তজেলা ট্রাক টার্মিনালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ পক্ষকাল ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন জেলা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ্ উদ্দিন আহমেদ। এ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক গণপরিবহনের চালক ও হেলপার অংশ নেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই মোঃ জিয়াউল করিম, টিআই সাখাওয়াত হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম এ শাহীন, এটিএসআই শাহজাহান ও বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ।

এসময় প্রশিক্ষন কর্মশালায় চালক ও হেলপারদের উদ্দেশ্য করে সহকারী পুলিশ সুপার সালেহ্ উদ্দিন আহমেদ বলেন, সকলের সচেতনতা ও আইন মেনে চলার মানসিকতা সৃষ্টি হলে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। সবসময় সতর্ক থেকে গাড়ি চালাতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। কোন গাড়ি চালানোর পূর্বে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঐ যানবাহনের কাগজত্র বা ফিটনেস ঠিক আছে কিনা। পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোন ধরনের দূর্ঘটনার শিকার না হয় সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে। তাহলেই সড়ক দূর্ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি। এছাড়াও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালক ও হেলপারদের প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়াও বক্তারা, কিভাবে দ্রুত দালাল ছাড়া লাইসেন্স পাওয়ার পরামর্শ দেন।

জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ জেলায় পক্ষকাল ব্যাপী বিশেষ এ ট্রাফিক কার্যক্রম শুরু করেছে। জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনার এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন চালক ও যাত্রীরা।

সর্বশেষ সংবাদ

» ৩২ লক্ষ কোটি টাকা পাচার করেছে আওয়ামী লীগ সরকার : নরুল ইসলাম মনি

» বকশিগঞ্জে কমিউনিটি ক্লিনিকে দুঃসাহসিক চুরি: সরঞ্জামসহ ওষুধ লুট

» ফতুল্লায় ৭০ পিস ইয়াবাসহ মাদক কারবারি জনি গ্রেফতার

» ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার

» ফতুল্লায় সন্ত্রাসী হামলা: ব্যবসায়ীকে পিটিয়ে জখম, ২ লাখ টাকার মালামাল লুট

» ঈদে অসহায় ও দরিদ্রদের মুখে হাসি ফোটাতে রিয়াদ চৌধুরীর ঈদ বস্ত্র বিতরণ

» বকশীগঞ্জে ৭নং ওয়ার্ডবাসীকে বিএনপির নেতা জহুরুল হকের ঈদের শুভেচ্ছা

» মেরুরচর ইউনিয়নবাসীকে ঈদ-উল-ফিতর’র শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু

» পৌরবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগর

» ঈদের শুভেচ্ছা জানালেন ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : রবিবার, ২২ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ট্রাফিক পুলিশের উদ্যোগে চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা

শেয়ার করুন...

বিশাল আহামেদ:- সড়ক ও মহাসড়কের পরিবহন সেক্টরে শৃংখলা রক্ষা, সড়ক দূর্ঘটনা প্রতিরোধ ও গণপরিবহনের চালক ও সহযোগী চালকদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে পক্ষকাল ব্যাপী বিশেষ প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করা হয়েছে। ১৭ (এপ্রিল) বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইলস্থ আন্তজেলা ট্রাক টার্মিনালে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে এ পক্ষকাল ব্যাপী প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন জেলা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার সালেহ্ উদ্দিন আহমেদ। এ কর্মশালায় জেলার বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক গণপরিবহনের চালক ও হেলপার অংশ নেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই, প্রশাসন) মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই মোঃ জিয়াউল করিম, টিআই সাখাওয়াত হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক এম এ শাহীন, এটিএসআই শাহজাহান ও বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ।

এসময় প্রশিক্ষন কর্মশালায় চালক ও হেলপারদের উদ্দেশ্য করে সহকারী পুলিশ সুপার সালেহ্ উদ্দিন আহমেদ বলেন, সকলের সচেতনতা ও আইন মেনে চলার মানসিকতা সৃষ্টি হলে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। সবসময় সতর্ক থেকে গাড়ি চালাতে হবে। লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। কোন গাড়ি চালানোর পূর্বে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ঐ যানবাহনের কাগজত্র বা ফিটনেস ঠিক আছে কিনা। পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোন ধরনের দূর্ঘটনার শিকার না হয় সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে। তাহলেই সড়ক দূর্ঘটনা কমে আসবে বলে মনে করেন তিনি। এছাড়াও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালক ও হেলপারদের প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়াও বক্তারা, কিভাবে দ্রুত দালাল ছাড়া লাইসেন্স পাওয়ার পরামর্শ দেন।

জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ জেলায় পক্ষকাল ব্যাপী বিশেষ এ ট্রাফিক কার্যক্রম শুরু করেছে। জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনার এসব কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন চালক ও যাত্রীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD