ময়মনসিংহ হবে প্রযুক্তি নির্ভর নগরী: ইকরামুল হক টিটু

শেয়ার করুন...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু। বুধবার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান লিখিতভাবে এ তথ্য জানিয়েছেন। নির্বাচিত ঘোষণার পর টিটু ময়মনসিংহকে প্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার টিটুর একমাত্র প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নিলে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ খুলে যায়।

ইকরামুল হক টিটু জানান, প্রথম মেয়র হিসেবে এই নগরীকে প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ার পরিকল্পনা করেছেন। আধুনিক, নান্দনিক ও উন্নত জীবনযাপনের উপযোগী করে নগরীকে গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টিটু বলেন, তিনি যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে সচেষ্ট থাকব। তিনি নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩৩টি ওয়ার্ডের ১৩০টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। এদিকে, বুধবার ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭ জন কাউন্সিলর তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন ২৪১ কাউন্সিলর প্রার্থী আগামী ৫ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র ও নবগঠিত সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ সংবাদ

» যশোর ১ শার্শা আসনে জামায়াতের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন

» ফতুল্লার গাবতলী থেকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

» ফতুল্লায় ৬০ পিস ইয়াবাসহ রিপন কাজী গ্রেফতার

» স্থগিত হচ্ছে নির্বাচন

» শাহ আলমকে কারণ দর্শানোর নোটিশ!

» বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির

» জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক

» আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে— যশোরে তারেক রহমান

» বেনাপোল বন্দর দিয়ে ১৩৫০ মেট্রিক টন চাল আমদানি

» এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি রাহাদ’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ময়মনসিংহ হবে প্রযুক্তি নির্ভর নগরী: ইকরামুল হক টিটু

শেয়ার করুন...

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকরামুল হক টিটু। বুধবার আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা আলিমুজ্জামান লিখিতভাবে এ তথ্য জানিয়েছেন। নির্বাচিত ঘোষণার পর টিটু ময়মনসিংহকে প্রযুক্তিনির্ভর নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন।

এর আগে মঙ্গলবার টিটুর একমাত্র প্রতিদ্বন্দ্বী ময়মনসিংহ মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহার করে নিলে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথ খুলে যায়।

ইকরামুল হক টিটু জানান, প্রথম মেয়র হিসেবে এই নগরীকে প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ার পরিকল্পনা করেছেন। আধুনিক, নান্দনিক ও উন্নত জীবনযাপনের উপযোগী করে নগরীকে গড়ে তুলবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে টিটু বলেন, তিনি যে দায়িত্ব দিয়েছেন, তা পালনে সচেষ্ট থাকব। তিনি নগরীর সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

আগামী ৫ মে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩৩টি ওয়ার্ডের ১৩০টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে। এদিকে, বুধবার ৩৩টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৭ জন কাউন্সিলর তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এখন ২৪১ কাউন্সিলর প্রার্থী আগামী ৫ মে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ইকরামুল হক টিটু ময়মনসিংহ পৌরসভার সাবেক মেয়র ও নবগঠিত সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে এর আগে দায়িত্ব পালন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD