ফার্স্ট ও সেকেন্ড বয়ের প্রাণ কেড়ে নিল বাস, ৫০ দিনে ৫০৪ প্রাণহানি!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: বেপরোয়া বাস কেড়ে নিল যশোরের মনিরাপুরের ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ফার্স্ট ও সেকেন্ড বয়ের প্রাণ। বৃহস্পতিবার সকালে কোচিং শেষে ওই দুই ছাত্র বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দেশের চার জেলায় প্রাণ গেছে আরও ছয়জনের।

এদের মধ্যে ঢাকার আশুলিয়ায় দুই মোটরসাইকেল আরোহী, চট্টগ্রামে পিকআপ ভ্যানচালক ও মোটরসইকেল আরোহী, নাটোরে ট্রাকের মালিক ও পাবনায় অজ্ঞাতনামা নারী রয়েছে। এ নিয়ে ৫০ দিনে সড়কে নিহত হয়েছে ৫০৪ জন। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

মনিরামপুর (যশোর) : কোচিং শেষে বৃহস্পতিবার সকাল ৮টায় বাইসাইকেলে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর উপজেলার খইতলায় হানিফ পরিবহনের বাস দুই স্কুলছাত্রকে চাপা দেয়। তাদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশরাফুর রহমান মেধাবী ছাত্র আশিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর আহত আল আমিনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আশিক ধলিগাতি গ্রামের খাইরুল বাশারের ছেলে ও আল-আমিন জামলা গ্রামের আবুল কালামের ছেলে।

নিহত দু’জনই উপজেলার ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র; তারা দশম শ্রেণীর প্রথম ও দ্বিতীয় স্থানের ছাত্র। তাদের মৃত্যুর খবর শুনে সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে।

এক পর্যায়ে বিক্ষুব্ধ সহপাঠীসহ এলাকাবাসী বাসচালকসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে যশোর-সাতক্ষীরা মহাসড়কের সুন্দলপুর বাজারে ঘণ্টাব্যাপী অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে চালকসহ জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসে অবরোধ উঠিয়ে নেয়। প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল বলেন, নিহত দু’জনই প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল।

ওসি রফিকুল ইসলাম বলেন, সড়ক অবরোধে সাময়িক যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় চালকসহ জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ উঠিয়ে নেয়।

আশুলিয়া (ঢাকা) : আশুলিয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইল জেলার লাল মিয়ার ছেলে শেখ সদর আলী ও সাতক্ষীরার সামাদ ফকিরের ছেলে আলমগীর হোসেন।

হাটহাজারী ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মো. রনি আলম নিহত হয়েছেন। বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রনি একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম উদালিয়া গ্রামের জাফর আলমের ছেলে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকের সহযোগী শফিক আহাম্মদ গুরুতর আহত হয়েছেন। এছাড়া সীতাকুণ্ডে কন্টেইনার ধাক্কায় মো. সবুজ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ৩টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সোনাইছড়ি গামরিতলার শফিউল আলমের ছেলে। তিনি স্থানীয় ক্রিস্টাল শিপব্রেকিং ইয়ার্ডের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে নিজ ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের মালিক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আহম্মেদ পাবনা শহরের শালগাড়ী এলাকার ফকির মহমুদের ছেলে।

চাটমোহর (পাবনা) : আটঘরিয়ায় গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক (৬০) নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংহরীয়ায় এ দুর্ঘটনা ঘটে। আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক জানান, রাস্তার পাশে ওই নারী ঘুমিয়ে থাকার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়েছে। তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।

সর্বশেষ সংবাদ

» যশোরের শার্শা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ভারতীয় মাদক উদ্ধার

» নেত্রকোনায় বারহাট্টা- ২ আসনের কে গাতি ইউনিয়নে বিএনপি,র উঠান বৈঠক ও পথসভা 

» আপনি যাদের সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু বলছেন, আপনিই তাদের ওস্তাদ :কাসেমী

» আচরণবিধি লঙ্ঘন,কাসেমীকে সতর্ক করলো নির্বাচন কমিশন

» ফতুল্লায় মনির কাসেমীর নির্বাচনী সমাবেশে জিলানী ফকিরের যোগদান!

» বকশীগঞ্জে অ্যাডভোকেট সোহেল রানার সৌজন্যে ১০ মসজিদে দাফন সামগ্রী বিতরণ

» আমতলীতে ধানের শীষের জনসভায় জনতার ঢল!

» ব্যক্তিগত কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপানেতা সালাউদ্দিন খোকা মোল্লা

» ফতুল্লায় খেজুরগাছ প্রতিকে ভোট চেয়ে রিয়াদ চৌধুরীর বিশাল মিছিল

» বাট্টাজোরে ধানের শীষের পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোরাদুজ্জামান মুরাদের গণসংযোগ

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, খ্রিষ্টাব্দ, ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ফার্স্ট ও সেকেন্ড বয়ের প্রাণ কেড়ে নিল বাস, ৫০ দিনে ৫০৪ প্রাণহানি!

শেয়ার করুন...

উজ্জীবিত বাংলাদেশ: বেপরোয়া বাস কেড়ে নিল যশোরের মনিরাপুরের ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ফার্স্ট ও সেকেন্ড বয়ের প্রাণ। বৃহস্পতিবার সকালে কোচিং শেষে ওই দুই ছাত্র বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দেশের চার জেলায় প্রাণ গেছে আরও ছয়জনের।

এদের মধ্যে ঢাকার আশুলিয়ায় দুই মোটরসাইকেল আরোহী, চট্টগ্রামে পিকআপ ভ্যানচালক ও মোটরসইকেল আরোহী, নাটোরে ট্রাকের মালিক ও পাবনায় অজ্ঞাতনামা নারী রয়েছে। এ নিয়ে ৫০ দিনে সড়কে নিহত হয়েছে ৫০৪ জন। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর-

মনিরামপুর (যশোর) : কোচিং শেষে বৃহস্পতিবার সকাল ৮টায় বাইসাইকেলে বাড়ি ফেরার পথে যশোর-সাতক্ষীরা মহাসড়কের মনিরামপুর উপজেলার খইতলায় হানিফ পরিবহনের বাস দুই স্কুলছাত্রকে চাপা দেয়। তাদের মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আশরাফুর রহমান মেধাবী ছাত্র আশিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। অপর আহত আল আমিনকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে মারা যায়। আশিক ধলিগাতি গ্রামের খাইরুল বাশারের ছেলে ও আল-আমিন জামলা গ্রামের আবুল কালামের ছেলে।

নিহত দু’জনই উপজেলার ধলিগাতি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র; তারা দশম শ্রেণীর প্রথম ও দ্বিতীয় স্থানের ছাত্র। তাদের মৃত্যুর খবর শুনে সহপাঠীরা কান্নায় ভেঙে পড়ে।

এক পর্যায়ে বিক্ষুব্ধ সহপাঠীসহ এলাকাবাসী বাসচালকসহ জড়িতদের গ্রেফতারের দাবিতে যশোর-সাতক্ষীরা মহাসড়কের সুন্দলপুর বাজারে ঘণ্টাব্যাপী অবরোধ করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে চালকসহ জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসে অবরোধ উঠিয়ে নেয়। প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল বলেন, নিহত দু’জনই প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী ছাত্র ছিল।

ওসি রফিকুল ইসলাম বলেন, সড়ক অবরোধে সাময়িক যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ সময় চালকসহ জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ উঠিয়ে নেয়।

আশুলিয়া (ঢাকা) : আশুলিয়ায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাদের শেখ ফজিলাতুন নেছা মুজিব হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইল জেলার লাল মিয়ার ছেলে শেখ সদর আলী ও সাতক্ষীরার সামাদ ফকিরের ছেলে আলমগীর হোসেন।

হাটহাজারী ও সীতাকুণ্ড (চট্টগ্রাম) : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক মো. রনি আলম নিহত হয়েছেন। বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রনি একই উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পশ্চিম উদালিয়া গ্রামের জাফর আলমের ছেলে। দুর্ঘটনায় পিকআপ ভ্যানের চালকের সহযোগী শফিক আহাম্মদ গুরুতর আহত হয়েছেন। এছাড়া সীতাকুণ্ডে কন্টেইনার ধাক্কায় মো. সবুজ নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাত ৩টায় উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সোনাইছড়ি গামরিতলার শফিউল আলমের ছেলে। তিনি স্থানীয় ক্রিস্টাল শিপব্রেকিং ইয়ার্ডের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে নিজ ট্রাকের নিচে চাপা পড়ে ট্রাকের মালিক নিহত হয়েছেন। বুধবার রাত ৯টায় নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল আহম্মেদ পাবনা শহরের শালগাড়ী এলাকার ফকির মহমুদের ছেলে।

চাটমোহর (পাবনা) : আটঘরিয়ায় গাড়ির চাপায় অজ্ঞাতনামা এক (৬০) নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার সিংহরীয়ায় এ দুর্ঘটনা ঘটে। আটঘরিয়া থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল হক জানান, রাস্তার পাশে ওই নারী ঘুমিয়ে থাকার সময় কোনো গাড়ি তাকে চাপা দিয়েছে। তিনি সম্ভবত মানসিক ভারসাম্যহীন ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD