বন্দরে ৩ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনসাধারণ

শেয়ার করুন...

বন্দরের মুছাপুর ইউপি’র ২নং ওয়ার্ডের আওতাধীন মালিবাগ মোল্লা মার্কেটে শুক্রবার গভীর রাতে চুরি করার সময় এক চোরকে হাতেনাতে ধরে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আরও দুই চোরকে ধরে গণধোলাই দিয়ে বন্দর থানাধীন কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনসাধারণ। ধৃত চোর ১. দেলোয়ার (২৮), পিতাঃ শহীদুল্লাহ, মালিবাগ, বন্দর, নারায়ণগঞ্জ, ২. সোহেল (৩৫), পিতাঃ মৃত ওহাব মোল্লা, বক্তারপুর, পাংশা, রাজবাড়ী এবং ৩. শফিকুল, (৩০), পিতাঃ মতিউর রহমান, পাঁচানী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এর মধ্যে ২ ও ৩নং চোর স্থানীয় মালিবাগ এলাকার বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া বলে জানানো হয়েছে। শুক্রবার সকালে ঘটনার বিবরণে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনোয়ার হুসাইন সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ১২টার পর চোরেরা উক্ত মার্কেটের সেলিমের মালিকানাধীন মুদি দোকানে চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সবাইকে জড়ো করে চোরদের ধরে গণধোলাই দিয়ে আমাদেরকে জানায়। আমরা তড়িৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি এবং চিকিৎসা শেষে তাদেরকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। মার্কেট কমিটির পক্ষ থেকে বা যার দোকানে চুরি হয়েছে তিনি বাদী হয়ে মামলা করতে পারেন, নতুবা বিধি অনুযায়ী তাদেরকে আজকেই আদালতে প্রেরণ করা হবে। উক্ত মার্কেটের বিসমিল্লাহ টেলিকম নামে একটি দোকানে গত ২ বছরে ৩ বার চুরি সংঘটিত হয়েছে বলে জানান দোকান মালিক। তাছাড়া রাজ্জাক ও মোতালিবের দোকানেও চুরির ঘটনা ঘটেছে। উক্ত মার্কেটে নিয়মিত চুরি সংঘটিত হবার ঘটনা থেকে মুক্তি পেতে চোরদের উপযুক্ত শাস্তি দাবী করেছেন দোকান মালিকরা।

সর্বশেষ সংবাদ

» জমি সংক্রান্ত বিরোধ : ডিস ব্যাবসায়ী ইলিয়াসকে কুপিয়ে জখম

» ইরানের সস্তা ড্রোনে ধ্বংস মার্কিন বিলিয়ন ডলারের রাডার : তেহরানের দাবি

» বাতিল হলো প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত দুই ইফতার মাহফিল

» নারায়ণগঞ্জের বন্দরে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

» ইরানের দুই স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা: ছাড় দিচ্ছে না তেহরানও

» প্রতিমন্ত্রীর পরিদর্শনের পর সেই ভূমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারীকে বদলি

» ফতুল্লায় আধিপত্যের দ্বন্ধে `কিলার বাবুকে কুপিয়ে হত্যা’

» আসেন আমারা কোরআন পড়ি, কোনআন ধারা জীবন গড়ি: গিয়াসউদ্দিন

» দেওয়ানগঞ্জ পৌরসভা নির্বাচনে গণমানুষের আস্থার প্রতীক: মেয়র প্রার্থী পলিন

» বকশীগঞ্জ পৌরসভার মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক ছাত্রনেতা সরকার রাসেল

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : শুক্রবার, ৬ মার্চ ২০২৬, খ্রিষ্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বন্দরে ৩ চোরকে গণধোলাই দিয়ে পুলিশে দিলো জনসাধারণ

শেয়ার করুন...

বন্দরের মুছাপুর ইউপি’র ২নং ওয়ার্ডের আওতাধীন মালিবাগ মোল্লা মার্কেটে শুক্রবার গভীর রাতে চুরি করার সময় এক চোরকে হাতেনাতে ধরে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী আরও দুই চোরকে ধরে গণধোলাই দিয়ে বন্দর থানাধীন কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনসাধারণ। ধৃত চোর ১. দেলোয়ার (২৮), পিতাঃ শহীদুল্লাহ, মালিবাগ, বন্দর, নারায়ণগঞ্জ, ২. সোহেল (৩৫), পিতাঃ মৃত ওহাব মোল্লা, বক্তারপুর, পাংশা, রাজবাড়ী এবং ৩. শফিকুল, (৩০), পিতাঃ মতিউর রহমান, পাঁচানী, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এর মধ্যে ২ ও ৩নং চোর স্থানীয় মালিবাগ এলাকার বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া বলে জানানো হয়েছে। শুক্রবার সকালে ঘটনার বিবরণে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আনোয়ার হুসাইন সাংবাদিকদের জানান, শুক্রবার রাত ১২টার পর চোরেরা উক্ত মার্কেটের সেলিমের মালিকানাধীন মুদি দোকানে চুরি করে মালামাল নিয়ে পালানোর সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে সবাইকে জড়ো করে চোরদের ধরে গণধোলাই দিয়ে আমাদেরকে জানায়। আমরা তড়িৎ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি এবং চিকিৎসা শেষে তাদেরকে তদন্ত কেন্দ্রে নিয়ে আসা হয়। মার্কেট কমিটির পক্ষ থেকে বা যার দোকানে চুরি হয়েছে তিনি বাদী হয়ে মামলা করতে পারেন, নতুবা বিধি অনুযায়ী তাদেরকে আজকেই আদালতে প্রেরণ করা হবে। উক্ত মার্কেটের বিসমিল্লাহ টেলিকম নামে একটি দোকানে গত ২ বছরে ৩ বার চুরি সংঘটিত হয়েছে বলে জানান দোকান মালিক। তাছাড়া রাজ্জাক ও মোতালিবের দোকানেও চুরির ঘটনা ঘটেছে। উক্ত মার্কেটে নিয়মিত চুরি সংঘটিত হবার ঘটনা থেকে মুক্তি পেতে চোরদের উপযুক্ত শাস্তি দাবী করেছেন দোকান মালিকরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Click Here

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : ০১৬৭৪৬৩২৫০৯, ০১৭৩১ ৬০০ ১৯৯।
ujjibitobd@gmail.com, editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ফতুল্লা থানা গেইট সংলগ্ন, আমির সুপার মার্কেট, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD